16/09/2026
❝যে দুয়ায় আরশ কাপে❞— মাস্টারপিস একটা বই পড়লাম দীর্ঘদিন পরে।
আমার প্রিয় কিতাবের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো। আলহামদুলিল্লাহ!
এই কিতাবটা পড়া শুরু করেছিলাম হালকা করে, কিন্তু একটা ঘটনা পড়ার পর আর থামতে পারিনি। একটা পড়ার পর মনে হয় আরেকটা পড়ি,পড়তেই থাকি। দুয়া কবুলের গল্পগুলো এত্ত বেশি সুন্দর সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! কত দয়ালু আমার রব!
কতবার যে কেঁদেছি এই কিতাবটা পড়তে পড়তে। আল্লাহর রহমতের কথা ভেবে, তাঁর করুণার গভীরতা অনুভব করে। তিনি আমাদের কত কাছের, আমাদের ডাকে কত দ্রুত সাড়া দিতে চান সেটা এই কিতাবটা না পড়লে হয়তোবা কখনও এতটা বুঝতাম না।
আমি নিজে দুয়ার প্রতি বরাবরই ভীষণ সংবেদনশীল। সবসময় নিজের মতো অন্যকেও তাগাদা দিই দুয়া করার জন্য। কিন্তু এই কিতাবটা পড়ার পর মনে হচ্ছে, আমি আরও বেশি সেনসিটিভ হয়ে গেছি দুয়ার ব্যাপারে!এখন প্রতিটা চাওয়ার সময় মনে হয়—যে রবের কাছে দু’য়া করলে আরশ কেঁপে ওঠে, তিনি তো আমার ডাকও শুনবেন নিশ্চয়ই!
একটা জিনিস বারবার মনে হয়েছে বইটা পড়ার সময়— খাস করে কিছু চাইলে আল্লাহ কখনও খালি হাতে ফেরান না। অসম্ভব বলে কিছুই নেই যদি সেটা দুয়ার মাধ্যমে চাওয়া হয়। সত্যিই, মানুষের জীবনটা দুয়া ছাড়া ভয়ংকর রকমের শূন্য।
বিশ্বাস করেন, দুয়া ছাড়া কিছুই পাওয়া যায় না জীবনে।
আমি সবাইকেই সাজেস্ট করব এই কিতাবটা পড়ার জন্য।মাস্টরিড একটা বই এটা।ঈমানি শক্তি,দুয়ার শক্তি বৃদ্ধির জন্য বইটা দারুণ ঔষধ হিসেবে কাজ করবে ইন শা আল্লাহ।
বইঃ যে দুআয় আরশ কাপে
লেখকঃআইনুল হক কাসিমী
প্রকাশনায়ঃ রাইয়ান প্রকাশন
রিভিউ : উম্মে আদন