18/04/2026
❤️❤️
নিলা হোসেন, আমরা যারা ফেসবুক জগতে আছি, নীলা আপাকে প্রায় ৯০% লোকই চিনি, নীলা আপু একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে এসেছিল।
সেখানে নীলা আপু বলেন আমার বাচ্চাদের লেখাপড়া আমার সংসারের সমস্ত খরচ চলতো ফেসবুকের টাকা দিয়ে 😌
আরো বলেন এখন তো ফেসবুকের ইনকাম অনেক কমে গিয়েছে, তাই অনেক সমস্যা হচ্ছে আমি চেষ্টা করছি অন্য কিছু করার জন্য....
আর এজন্য আমি একটা বিজনেস খুলেছি যদিও আমি বিজনেস এতো একটা বুঝিনা। আমার ছেলেরাও অনেক ছোট তারাও বিজনেস ওরকম বোঝেনা,
কিন্তু তারপরও আমি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতেছি, আমি একটা পেজ খুলেছি সেটা হল বিজনেস পেইজ, আর এই বিজনেস পেইজে আমি কাপড় উঠিয়েছি এবং এই ঈদে আমি কিছু বিক্রিও করেছি।
নীলা আপু বলেন আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ এখনো এই দুনিয়াতে আছে, অনেকেই আছেন তাদের কাপড় লাগবে না কিন্তু তারপরও তারা আমার থেকে কাপড় কিনেছে।
নীলা আপু বলেন এটাই আমি একদম পরীক্ষিত অনেকে এসে নাঈমকে বলে নাঈম তোমার পছন্দ মত আমাকে দুই তিনটা কাপড় দাও,কাস্টমার নিজেও পছন্দ করেনি আসলে এটা হচ্ছে আমার ভালোবাসা।
নীল আপু আরো বলেন আমার অনেক ভিউয়ার্স আছে দেশে কিবা দেশের বাইরে, তারা আমার পাশে দাঁড়ানোর জন্য অনেকেই কাপড় নিয়েছেন, যারা বিদেশে থাকেন তারা হয়তো তাদের জন্য নিতে পারেন নাই কিন্তু তাদের পরিবারের মা বোনদের জন্য নিয়েছে।
এবং এই কাপড় নিয়ে আমাকে সহযোগিতা করেছে এজন্য আমি মনে করি কারো না কারো মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করতেছে।।❤️