23/10/2025
#আমন ধানের লক্ষীর গু(False S**t)রোগ দমনে কৃষক ভাইদের আগাম ও পরবর্তী করণীয়:
#সম্মানিত সচেতন কৃষক/কৃষাণী বৃন্দ
গত বছর আমন মৌসুমে ধানের শীষে খই ফুটেছিল এটাকে ধানের লক্ষীর গু/ ভূয়াঝুল রোগ বা False S**t রোগ বলে।
সাধারণত শীষ বের হওয়ার পরে নরম দানা/দুধ অবস্থায় এই রোগের আক্রমণের লক্ষ্যণ প্রকাশ পায়।
এ রোগ আক্রমণের পরে ছত্রাকনাশক প্রয়োগ করে তেমন ভালো ফলাফল পাওয়া যায় না।
তাই এবার আমন ধানে আগাম প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
#এটি উস্টিলাজিনোইডিয়া ভাইরেন্স নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে।
#এটি একটি বীজবাহিত ছত্রাকজনিত রোগ।
রোগের অনুকূল পরিবেশ:
#ধানের ফুল ফুটা অবস্থায় মেঘাচ্ছন্ন আকাশ,
#গুড়ি গুড়ি বৃষ্টি, উচ্চ তাপমাত্রা,
#দিনে গরম (২৫°-৩৫°) রাতে ঠান্ডা এই রোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
#অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ
#ঘন ঘন বৃষ্টিপাত।
রোগের লক্ষণ:
#রোগটি ধানের শীষে নরম দানা/দুধ অবস্থায় প্রকাশ পায়।
#ধানের ছড়ার কিছু ধানে বড় গুটিকা দেখা যায়।
#গুটিকার ভেতরের অংশে হলদে-কমলা রঙ ও বহিরাবরণ সবুজ রঙের হয়।
#বহিরাবরণ পরবর্তীতে আস্তে আস্তে কালো হয়ে যায়।
#কচি গুটিকা গুলো ১ সেমি. এবং পরিপক্ব অবস্থায় আর ও বড় আকারের হতে পারে।
#এক রকমের আঠা জাতীয় পদার্থ থাকার জন্য গুটিকা থেকে ক্ল্যামাইডোস্পোর জাতীয় অনুজীব সহজে বের হয় না।
#সাধারণত কোনো শীষে কয়েকটা ধানের বেশি আক্রমণ হতে দেখা যায় না।
আগাম করণীয়/প্রতিকার:
#এটি বীজ বাহিত রোগ। বিধায় ধানের বীজ বপনের আগে বীজ শোধন করে নিতে হবে।
#সুষম মাত্রায় সার প্রয়োগ করা
#অতিরিক্ত ইউরিয়া উপরি প্রয়োগ না করা।
#রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার করা।
#ব্রি ধান-৪৯, বিনা-৭, স্বর্না ও হাইব্রিড জাতে এ রোগ হয়ে থাকে/হওয়ার সম্ভাবনা বেশি। তাই যারা উক্ত জাত সমূহ আবাদ করেছেন তারা অবশ্যই নিচের অনুমোদিত ছত্রাকনাশক সমূহ আগাম স্প্রে করতে পারেন।
#মহারাজা (এজোক্সিস্টোবিন +টেবুকোনাজল)
এটি একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করে দিতে হবে।
#প্রয়োজনে সাত দিন পরপর দুই বার স্প্রে করতে পারে
#পরবর্তী করণীয়:
#আক্রান্ত গাছ/শীষ তুলে ফেলা এ রোগ দমনের সবচেয়ে ভালো উপায়।
#আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না
#ফসল কাটার পর আক্রান্ত জমির নাড়া পুড়িয়ে দিন।
#সুস্থ ক্ষেত থেকে বিজাত/রোগিং করে বীজ সংগ্রহ করে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ করতে হবে।
#আক্রান্ত ক্ষেতে ছত্রাকনাশক প্রয়োগ করে ভালো ফলাফল পাওয়া যায় না।