14/04/2023
শুভ নববর্ষ ১৪৩০🥳
আমরা আজ বাংলা নতুন বছরের প্রথম দিন "জিএম রাফি অটোশপ" (ট্যাগলাইনঃ স্বয়ংক্রিয় কেনাকাটার অভিজ্ঞতা) কে অনলাইন ই-কমার্স শপ হিসেবে "প্রাথমিক" ভাবে ব্যাবসা শুরুর দিন হিসেবে ঘোষণা করছি।
➡️বাংলাদেশের আইন অনুযায়ী বর্তমানে অনলাইন বিজনেস করার জন্য ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ডিবিআইডি) নিবন্ধন করা অত্যান্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে ব্যবসা (ই-কমার্স) অথবা ফেসবুকে পেজ বা গ্রুপ-এর মাধ্যমে ব্যাবসা (এফ-কমার্স) পরিচালনায় নিবন্ধন করতে হবে এবং নিতে হবে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ডিবিআইডি)।
ডিবিআইডি'র লক্ষ্য হল বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্মে ব্যবসার নিবন্ধন, বৈধতা এবং যাচাইকরণ করা, একই সাথে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করা।
➡️ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) নিবন্ধন নির্দেশিকা ২০২২ এর ধারা ৪.৬.১ অনুযায়ীঃ
"যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এই (ডিবিআইডি) নির্দেশিকা জারীর পূর্ব হইতে ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে তাহাদেরকে এই নির্দেশিকা প্রকাশের ৯০ দিনের মধ্যে ডিবিআইডি'র এর জন্য আবেদন করিতে হইবে। তবে নতুন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিজিটাল প্লাটফর্মে ব্যবসা শুরু করার পূর্বে ওয়েবলিংক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজ তৈরি করিয়া তাহার লিংক সহ ডিবিআইডি'র এর জন্য আবেদন করিবেন। ডিবিআইডি ব্যতীত ডিজিটাল প্লাটফর্মে ব্যবসা করা যাইবেনা।"
➡️আমরা DBID এর জন্য আবেদন করেছি এবং যেদিন আমরা "আইডেন্টিফিকেশন (DBID) নম্বর" পাব সেদিন থেকেই "অফিশিয়ালি" ব্যাবসা শুরুর দিন (তারিখ) হিসেবে বিবেচিত হবে।
➡️আমরা "জাতীয় ডিজিটাল কমার্স পলিসি ২০১৮ (২০২০ সালে সংশোধিত)", "ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১" এর সকল নিয়ম নীতি-নির্দেশনা মেনে চলব এবং সে অনুয়ায়ী আমাদের ওয়েবসাইট (https://autoshop.gmrafi.com/ ), ফেসবুক পেজ (https://www.facebook.com/autoshop.gmrafi/ ) সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালিত হবে।
➡️ আমাদের ভবিষ্যৎ গ্রাহক, ভেন্ডর, ইউজারদের আমাদের সার্ভিস নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার মেনে চলতে হবে। (যেমন: Terms And Conditions, Returns and Refund policy ইত্যাদি)
নিন্মে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ Terms And Conditions, Returns and Refund policy, Shipping and Delivery info, Privacy Policy লিংক গুলো দেওয়া হলো। পন্য ক্রয় বা সার্ভিস নেওয়ার পূর্বে এগুলো পড়ার অনুরোধ রইল।
➡️Terms And Conditions: https://autoshop.gmrafi.com/terms/
➡️Returns and Refund policy: https://autoshop.gmrafi.com/returns-refund/
➡️Shipping and Delivery info: https://autoshop.gmrafi.com/delivery/
➡️Privacy Policy: https://autoshop.gmrafi.com/privacy/
পণ্য/সার্ভিস ক্রয় সংক্রান্ত, সাধারণ জিজ্ঞাসা, ডেলিভারি সংক্রান্ত, রিফান্ড সংক্রান্ত, রিটার্ন সংক্রান্ত, অভিযোগ, পরামর্শ, অন্যান্য যে কোন প্রশ্ন/জিজ্ঞাসা আমাদের জানাতে পারেন। আমরা সর্বদা প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে।
আপনি সরাসরি ফোন দিয়ে, ইমেইল করে, "ওয়েবসাইটের স্কিনের ডান পাশে সাপোর্ট (চ্যাট)" এ ক্লিক করে অথবা মেসেঞ্জারে আপনার প্রশ্ন/জিজ্ঞাসা আমাদের জানাতে পারেন।
ধন্যবাদান্তে,
➡️GMRafi AutoShop
➡️Tagline: The automated shopping experience.
➡️ট্যাগলাইনঃ স্বয়ংক্রিয় কেনাকাটার অভিজ্ঞতা।
➡️Website: https://autoshop.gmrafi.com
➡️page: FB.com/autoshop.gmrafi
➡️হেল্পলাইন নম্বর: 01821-737634
➡️ইমেইল: [email protected], [email protected]
➡️ঠিকানা: দিনাজপুর সদর, দিনাজপুর ৫২০০ ।
তারিখঃ ১৪/০৪/২০২৩ খ্রিস্টাব্দ। ০১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ।
(ভুল ত্রুটি মার্জনীয়)