12/06/2026
ভার্সিটিতে পড়ছেন বা সবে চাকরি শুরু করেছেন? এই পোস্টটা আপনার জন্য বাধ্যতামূলক।
SpaceX, Anthropic, OpenAI - এই কোম্পানিগুলো একেকটা জায়ান্ট হচ্ছে...সাথে সাথে এর উপর নির্ভর করে লাখ লাখ নতুন চাকরি তৈরি হবে। কিন্তু শুধু একটা শর্তে - আপনার কাছে সঠিক skill থাকতে হবে।
Upwork-এর ২০২৬ রিপোর্ট বলছে AI-related skills-এর demand গত বছরের তুলনায় ১০৯% বেড়েছে। AI video generation আর editing-এর demand বেড়েছে ৩২৯%।
তাহলে কোন ৫টা skill শিখবেন?
১. Prompt Engineering + AI Workflow Design
শুধু ChatGPT-তে প্রশ্ন করা না। মানে হলো - কোন কাজে কোন AI tool, কীভাবে একসাথে জুড়ে একটা পুরো system বানানো যায়। এটাকে বলে AI workflow। যারা এটা পারেন, তারা একা একটা ছোট team-এর কাজ করতে পারেন। Upwork-এ এই skill-এর hourly rate এখন $৫০-১৫০।
২. AI-Assisted Content Creation
লেখা, ভিডিও স্ক্রিপ্ট, thumbnail, social post - সবই AI দিয়ে করা যায়। কিন্তু যে মানুষটা AI-কে ঠিকঠাক direction দিতে পারেন, সে-ই আসলে কাজ পাচ্ছেন। শুধু বাংলাদেশেই এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো এই skill-এর জন্য লোক খুঁজছে, কিন্তু পাচ্ছে না।
৩. AI Data Annotation + Evaluation
এটা নিয়ে কেউ বলে না। অথচ Anthropic, OpenAI - এই কোম্পানিগুলো Claude আর ChatGPT-কে ট্রেন করতে প্রতিদিন হাজার হাজার মানুষ দিয়ে AI-এর output evaluate করায়। Remote কাজ। ঘণ্টায় $১৫-৪০। বাংলাদেশ থেকে করা যায়।
৪. AI Integration + Automation (No-Code)
OpenClaw, HermesAgents, Make, n8n - এই tool দিয়ে কোনো code না লিখেও business automation বানানো যায়। একটা ছোট ব্যবসার lead generation, customer follow-up, invoice সব automate করে দিলে client মাসে $৫০০-২,০০০ দিতে রাজি। এই demand এখন explode করছে।
৫. AI Video Production
Upwork বলছে এই category-তে demand বেড়েছে ৩২৯% - মানে ৩ গুণেরও বেশি। Sora, Veo, Runway, ElevenLabs দিয়ে faceless YouTube channel বা brand video বানানো এখন একটা পুরো ক্যারিয়ার। বাংলাদেশে এখনো এই skill জানা মানুষ হাতে গোনা।
তবে একটা কথা আছে।
এই skill শেখা মানে শুধু একটা course করা না। প্রতিদিন ব্যবহার করতে হবে, project বানাতে হবে, portfolio তৈরি করতে হবে। তা না হলে certificate একটা কাগজ।
$৩.৬ ট্রিলিয়নের AI industry তৈরি হচ্ছে। এই industry আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। প্রশ্ন হলো - আপনি কি Ready?
পোস্টটা Save করে রাখুন।
নিজেকে প্রশ্ন করুন যে - এই ৫টার মধ্যে কোনটা আপনি ইতিমধ্যে শিখছেন, বা কোনটা দিয়ে শুরু করতে চান?