07/02/2025
এটাই মানবতা ............ মনোরঞ্জন পাল
নিঃসঙ্গতা আর একাকীত্ব যখন জীবন হয়ে ওঠে,
জীবনের শূন্যতা বিলীন হয়ে যায় মরুভূমির প্রান্তরে প্রান্তরে।
দিব্য জ্ঞানে যখন চক্ষু প্রত্যক্ষতায় বাঁধা,
শোচনীয় অপশক্তি কালো হাত দিয়ে যায় ধাঁধা।
প্রতি ক্ষণে ক্ষণে বিষন্নতা আর একাকীত্ব থাকা,
কোঠারাঘাতে বিলীন হয়ে যায় মানবতা।
অশ্রু সিক্ত দুই নয়ন বুঝিয়ে দেয় তাহার বাণী,
একাকীত্ব বিষন্নতায় হতে পারোনি সুবিখ্যাত জ্ঞানী।
কোঠারাঘাতের রক্তকণা চর্মচোক্ষে ধায়,
মানবতার এ বিষাক্ত ছোবলে রক্ত চোষে খায়।
মুখে মধু হৃদয় বিষ এটাই যখন মানবতা,
মনুষ্যত্বের বলিদানই কেবা পাবে ছাড়া। বিধাতার কাছে করি মিনতি দিব্য জ্ঞান দিলে, সকল অন্যায় নিপাত যাক চর্মচক্ষুর মাঝে!!
••••••••••••••••••••
৭ই ফেব্রুয়ারি ২০২৫
রোজ শুক্রবার সকাল ৬:৩০ মিনিট