Plasmid+ University admission Private Program

Plasmid+ University admission Private Program দিনাজপুর জেলার সবচেয়ে নির্ভরযোগ্য প্রাইভেট প্রোগ্রাম হিসেবে আত্মপ্রকাশ করাই আমাদের উদ্দ্যেশ

প্লাজমিড+ বিশ্ববিদ্যালয় প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা।

দিনাজপুর জেলার সবচেয়ে নির্ভরযোগ্য প্রাইভেট প্রোগ্রাম হিসেবে আত্মপ্রকাশ করাই আমাদের উদ্দ্যেশ্য। দক্ষ শিক্ষক মন্ডলী, অভিঙ্গতার মাধ্যমে সমন্বয় সাধন, প্রযুক্তি নির্ভর ক্লাস রুম,আর সার্বক্ষনিক এডমিশনে সহযোগিতা প্রদান করতে আমরা অঙ্গিকারাবদ্ধ।

প্লাজমিড+ একটি ব্যাতিক্রম ধর্মি প্রাইভেট প্রোগ্রামে,যেখানে স্টুডেন্ট স্বার্থকে সর্

বাধিক গুরুত্ব প্রদান করা হয়, বানিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোচিং গুলো আদর্শ হতে প্লাজমিড+ সম্পূর্ণ ভিন্ন, স্টুডেন্ট দের পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত, এমন কি কোন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত প্রস্তুতি বিষয়ক সকল সহযোগিতা আন্তরিকতার সাথে প্রদান করাই আমাদের লক্ষ্য।

প্লাজমিড+ একটি আস্থার নাম, প্লাজমিড + একটি স্বপ্ন পূরনের অঙ্গিকারাবদ্ধ প্রতিষ্ঠান। পারস্পারিক আলোচনা,গ্রুপ স্টার্ডি,লাইব্রেরি ফ্যাসেলিটি, স্বার্বক্ষনিক বিদ্যুত ব্যবস্থা, সুসজ্জ্বিত মনোরম ক্লাসরুম, প্লজমিড+ কে দিনাজপুরের সবচেয়ে আকর্শনীয় প্রাইভেট প্রোগ্রামে পরিনত করেছে।

ভর্তি প্রস্তুতে হতাশায় আক্রান্ত সকল শিক্ষার্থীদের পাশে দাড়াতে প্লাজমিড+ সর্বদা প্রস্তুত,হতাশা দূরর করে উচ্চশিক্ষা অর্জনের জন্য যাবতীয় সহযোগিতা করতে আমরা প্রস্তুত,আমরা দায়িত্ব নিয়ে চলতে চাই, বানিজ্যিক কোচিং এর মত দায়িত্বহীনতা এড়ানো আমাদের অন্যতম লক্ষ্য, আমরা কাজে বিশ্বাসী,আমরা উন্নত মানে বিশ্বাসী, গরীব মেধাবী দেরর জন্য আমাদের বৃত্তির ব্যবস্থা রয়েছে ,মেধাবিরা গরিব নয়, প্লাজমিড+ হয়ে উঠুক মেধাবিদের মিলন স্থল।

দূর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা সহ,প্লাজমিড+ হতে চলেছে উত্তর বঙ্গের সবচেয়ে সেরা প্রাইভেট প্রোগ্রাম,সকলকে প্লাজমিড+ এর স্টুডেন্ট বান্ধব প্রাইভেট প্রোগ্রাম টিতে স্বাগতম।ধন্যবাদ।।

💥 #ফ্রি_ব্যাচ!              💥     #ফ্রি_ব্যাচ!          💥  #ফ্রি ব্যাচ!💥 #পাবলিক_বিশ্ববিদ্যালয়_ভর্তি_প্রস্তুতির_ফ্রি_ব্য...
09/02/2021

💥 #ফ্রি_ব্যাচ! 💥 #ফ্রি_ব্যাচ! 💥 #ফ্রি ব্যাচ!

💥 #পাবলিক_বিশ্ববিদ্যালয়_ভর্তি_প্রস্তুতির_ফ্রি_ব্যাচ! 🥰

💥তোমার টার্গেট যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছের অন্তর্ভুক্ত ২০ টি জেনারেল ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়, কিংবা সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে এই ব্যাচটি তোমার জন্য একদম ফ্রি!🤩🤩

💥করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অর্থনৈতিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে #প্লাজমিড+ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম একদম #ফ্রি এডমিশন সহযোগিতার আয়োজন করেছে। 🥰🥰

💥ব্যাচটিকে একঝাক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পরিচালনা করবে। দেশসেরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে এই বিশেষ ব্যাচটি। ব্যাচটি একটি ফ্রি ব্যাচ হলেও এর সকল আয়োজন একদম পেইড ব্যাচের মতই হবে।

💥প্লাজমিড+ বিশ্ববিদ্যাল প্রাইভেট প্রোগ্রাম টি সফলতার ৬ষ্ঠ বর্ষে পদার্পন করেছে এবং এই ফ্রি ব্যাচে যে সকল কার্যক্রম থাকছে।

১। ক্লাশ
২। রেগুলার এক্সাম
৩। মডেল টেস্ট

#দিনাজপুরে এই প্রথম আমরাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে ১০০% ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করাবো।💯

💢আমাদের আসন সংখ্যা সীমিত,যারা আগে যোগাযোগ করবে শুধু তাড়াই সুযোগ পাবে।

💢ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করতে হবে কোচিং এ এসে অথবা নিম্নে দেওয়া মোবাইল নাম্বারে মেসেজ করে।

💢মনে রাখবে আসন সীমিত তাই যারা আগে যোগাযোগ করবে তারাই কেবল সুযোগ পাবে।

💢যোগাযোগ
প্লাজমিড+ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম
পাহাড়পুর, দিনাজপুর
মোবাঃ ০১৭৭৬৬৯৭৭২৯

11/08/2018

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড/উপাদান

✺ তেতুল — টারটারিক এসিড
✺ লেবুর রস — সাইট্রিক এসিড
✺ দুধ — ল্যাকটিক এসিক
✺ কচু শাক — লৌহ
✺ সিরকা — এসিটিক এসিড
✺ অানারস — সাইট্রিক এসিড
✺ টমেটো — ম্যালিক এসিড
✺ কমলা — এসকরবিক এসিড
✺ অাঙ্গুর — টারটারিক এসিড
✺ ডাব — পটাশিয়াম
✺ অাপেল — ম্যালিক এসিড
✺ কলা — ম্যালিক এসিড, সাইট্রিক এসিড
✺ অামলকি — অক্সালিক এসিড
✺ পেয়ারা—এসকরবিক এসিড
✺ আমড়া —এসকরবিক এসিড
✺ কামরাঙ্গা—এসকরবিক এসিড



কোন ভিটামিনের অভাবে কোনরোগ হয় ?

✺ ভিটামিন এ—রাতকানা
✺ ভিটামিন বি১—বেরিবেরি
✺ ভিটামিন বি২—মুখে ও জিহ্বায় ঘা
✺ ভিটামিন বি৩—পেলেগ্রা
✺ ভিটামিন বি৬—নিউরোপ্যাথি
✺ ভিটামিন বি১২—রক্ত শূণ্যতা
✺ ভিটামিন সি—স্কার্ভি
✺ ভিটামিন ডি—রিকেট,অস্টিও মেলাসিয়া
✺ ভিটামিন ই—হিমোলাইটিক অ্যানিমিয়া
✺ ভিটামিন কে—রক্ত জমাট বাঁধা
✺ ভিটামিন বি ও সি— পানিতে দ্রবণীয়
✺ মিষ্টি কুমড়া — ভিটামিন জাতীয় খাদ্য।
✺ মিষ্টি অালু — শ্বেতস্বার জাতীয় খাদ্য।
✺ শিমের বিচি — অামিষ জাতীয় খাদ্য।
✺ দুধে থাকে — ল্যাকটিক এসিড।
✺ অায়োডিনের অভাবে— গলগন্ড রোগ হয়।
✺ হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ — করমচা
✺ লেবুতে বেশি থেকে — ভিটামিন সি

30/07/2018

ঝড়ের গতিতে মুখস্ত করে ফেলেন


এখান থেকে Must Common থাকবে-
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ অপভ্রংশ।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।

30/07/2018

খুবই গুরুত্ব পূর্ণ ১১৫ টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রূপ নিন্মে দেওয়া হল:-
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go.

24/07/2018
23/06/2018

৫২ টি নামীয় বিক্রিয়া ও সংক্ষিপ্ত আলোচনা!😀
তোমাদের জন্য! বই, গুগল,ফেবুর কৃতজ্ঞতা জানাই!😊
নামীয় বিক্রিয়া ১ঃ
ডিস্প্রপোরশান বা অসামঞ্জস্য বিক্রিয়াঃ
যেসব বিক্রিয়ার একই পদার্থের যুগপৎ জারণ ও বিজারণ একই সাথে ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে !
2NaOH + Cl2 = NaCl + NaOCl + H2O (15C)
6NaOH + 3Cl2 = 5NaCl + NaClO3 + 3H2O (70C)
এখানে ক্লোরিনের NaOCl এর ক্ষেত্রে জারণ এবং NaCl এর ক্ষেত্রে বিজারণ হয়েছে !
নামীয় বিক্রিয়া ২ঃ
উর্টজ বিক্রিয়া ঃ
অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম যোগ করে রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করার বিক্রিয়াকে উর্টজ বিক্রিয়া বলে।
2RX + 2Na = R-R + 2NaX
এখানে, R = অ্যালকাইল মূলক
X= হ্যালাইড
উল্লেখ্য অনেকেই মনে করে উর্টজ বিক্রিয়া দ্বারা কেবল মাত্র জোড় সংখ্যক অ্যালকাইল মূলক বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন সম্ভব ! কিন্তু এ ধারণা ভুল !
একই ধরণের দুটি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার না করে যদি একটি জোড় ও একটি বিজোড় অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয় তবে বিজোড় অ্যালকাইল মূলক বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন সম্ভব !
উদাহরণ-
CH3Cl + C2H5Cl + 2Na = 2NaCl + CH3-C2H5 (C3H8)
নামীয় বিক্রিয়া ৩ঃ
ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিত্যাজন ঃ
কার্বক্সিলিক এসিডের সোডিয়াম লবণকে সোডালাইম (NaOH+ CaO) দ্বারা উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়! এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হিসেবে কার্বক্সিল মূলক অপসারিত হয় বলে এ পদ্ধতিকে ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিত্যাজন বলে !
সাধারণত বিক্রিয়ক হতে কম কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করতে এ বিক্রিয়ার সাহায্য নেয়া হয় !
RCOONa +NaOH+CaO = R-H +Na2CO3
CH3COONa + NaOH+CaO = CH3-H (CH4) +Na2CO3
নামীয় বিক্রিয়া ৪ঃ
কোব সংশ্লেষণঃ
জার্মান রসায়নবিদ কোব এর নামানুসারে কার্বক্সিলিক এসিড হতে উচ্চতর অ্যালকেন সংশ্লেষণের পদ্ধতিকে কোব সংশ্লেষণ বলে ! এক্ষেত্রে কার্বক্সিলিক এসিড কে প্রথমে ক্ষারের বিক্রিয়ায় লবনে পরিণত করা হয় তারপর সে লবণ কে আর্দ্র বিশ্লেষণ করা হয়।
RCOOH+ NaOH = RCOONa + H2O
2RCOONa + 2H2O = R-R +CO2 +2 NaOH +H2
নামীয় বিক্রিয়া ৫ঃ
হ্যালোজিনেশনঃ
অতিবেগুনী রশ্নি বা উচ্চ তাপমাত্রায় (250-400 C) বা মৃদু সূর্যালোকে ক্লোরিন ও ব্রোমিন অ্যালকেন এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালকাইল ক্লোরাইড ও অ্যালকাইল ব্রোমাইড সহ হ্যালোজেন এসিড (HX) তৈরি করে ।
CH4 + X2 = CH3X + HX
নামীয় বিক্রিয়া ৬ঃ
চেইন বিক্রিয়া ঃ
হ্যালোজিনেশন বিক্রিয়ায় অ্যালকেনের প্রতিটি ধাপে ধাপে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় বলে একে চেইন বিক্রিয়া বলে !
CH4+ Cl2 = CH3Cl + HCl
CH3Cl + Cl2 = CH2Cl2 + HCl
CH2Cl + Cl2 = CHCl3 + HCl
CHCl3 + Cl2 = CCl4 + HCl
নামীয় বিক্রিয়া ৭ঃ
তাপীয় বিযোজন / ক্রাকিং / পাইরোলাইসিসঃ
উচ্চতর অ্যালকেন কে তাপ প্রয়োগ করে নিম্নতর অ্যালকেন ও অ্যালকিন প্রস্তুতকরণ কে তাপীয় বিযোজন বলে !
নামীয় বিক্রিয়া ৮ঃ
অ্যারোমেটিকরণ ঃ
অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে তাপ দিয়ে অ্যারোমেটিক যৌগে পরিণত করাকে অ্যারোমেটিকরণ বলা হয় ! উল্লেখ্য ইথাইন থেকে বেঞ্জিন প্রস্তুতি কিন্তু পলিমারকরণ,অ্যারোমেটিকরণ নয় – কারণ তা সম্পৃক্ত যৌগ !
#নামীয়_বিক্রিয়া ৯ঃ
ব্রোমিন দ্রবণ পরীক্ষা ঃ
ব্রোমিন দ্রবণের বিবর্ণীকরণ যে পরীক্ষা দ্বারা কোন অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততার উপস্থিতি সনাক্তকরণ করা হয় সেই পরীক্ষাকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলে ! এ পরীক্ষা করা হয় CCl4 এর উপস্থিতিতে !
H2C=CH2 + Br2 →(Br)H2C-CH2(Br)
*** ব্রোমিন পরীক্ষা দ্বারা কেবল অসম্পৃক্ততার উপস্থিতি সনাক্ত করা হয়, #অবস্থান নির্ণয় করা যায়না ! অবস্থান নির্ণয় করতে ওজোনোলাইসিস করতে হয় !
নামীয়_বিক্রিয়া ১০ঃ
মার্কনিকভ নীতিঃ
***পুরা সূত্র বইয়ের ভাষায় মনে রাখতে হবে !জ্ঞানমূলক এ আসতে পারে !
অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ার সময় অসম্পৃক্ত যৌগের π বন্ধনযুক্ত যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে তার সঙ্গে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় ।
H2C=CH-CH3 + HBr → CH3-CH(Br)-CH3
নামীয় বিক্রিয়া ১১ঃ
বিপরীত মার্কনিকভ নীতিঃ
পার অক্সাইড এর উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ার সময় অসম্পৃক্ত যৌগের π বন্ধনযুক্ত যে কার্বনের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে তার সঙ্গে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় ।
H2C=CH-CH3 + HBr (H2O2) → CH3-CH2-CH2Br
নামীয় বিক্রিয়া ১২ঃ
বেয়ার পরীক্ষা / হাইড্রক্সিলেশন ঃ
নিরপেক্ষ বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু দ্রবণ (১%) অ্যালকিন কে জারিত করলে গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ার দুটি (-OH) মূলক যুক্ত হয় বলে একে হাইড্রক্সিলেশন বিক্রিয়া ও বলে। KMnO4 দ্রবণ দ্বারা অসমপৃক্ততার সনাক্তকরণ পরীক্ষাকে বেয়ার পরীক্ষা বলে।
KMnO4 + KOH → K2MnO4 + H2O + [O]
R-CH=CH-R + H2O + [O] → R-CH(OH)-CH(OH)-R
নামীয় বিক্রিয়া ১৩ঃ
হাইড্রেশন/পানিসংযোজন ঃ
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অম্লীয় পানির সংযোজনে পানি H ও OH দুভাগে বিভক্ত হয়ে দ্বি বা ত্রি বন্ধনের একটি পাই বন্ধনে যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া ঘটায় ! ফলে (OH) মূলক বিশিষ্ট জৈব যৌগ উৎপন্ন হয় !
CH2=CH2 + H-OH → CH3-CH2OH
CH≡CH + H-OH → CH2=CH-OH (একে পুনর্বিন্যাস করে অ্যালডিহাইড পাওয়া যায় CH3-CH=O )
নামীয় বিক্রিয়া ১৪ঃ
নাইট্রেশনঃ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া !
যে বিক্রিয়ার অ্যারোমাটিক যৌগের বেঞ্জিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু কে সমসংখ্যক নাইট্রোমূলক (-NO2) দ্বারা প্রতিস্থাপন করে নাইট্রো যৌগ তৈরি করা হয় তাকে নাইট্রেশন বলে ।
এর প্রত্যেকটা ধাপের তাপমাত্রা খুব ভাল করে মনে রাখতে হবে !
নামীয় বিক্রিয়া ১৫ঃ
সালফোনেশনঃ
অ্যারোমেটিক অণুর বেঞ্জিন চক্রের হাইড্রোজেন পরমাণুকে সালফোনিক এসিড মূলক (-HSO3) দ্বারা প্রতিস্থাপিত করার পদ্ধতিকে সালফোনেশন বলে ।
C6H6 + H2SO4 → C6H5-SO3H + H2O (এক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হয় । অর্থাৎ তীর চিহ্নের উপর ∆ চিহ্ন বসবে)
নামীয় বিক্রিয়া ১৬ঃ
ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া (অ্যালকাইলেশন/ অ্যাসাইলেশন)ঃ বোর্ড পরীক্ষার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া !
বেনজিন চক্রের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল ও অ্যাসাইল মূলকদ্বয় দ্বারা প্রতিস্থাপিত হয় বলে এদেরকে যথাক্রমে অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন বলে।
বিক্রিয়া সংঘটনের জন্যে ফিডেল-ক্রাফট প্রভাবক ব্যবহৃত হয় বলে একে ফিডেল ক্রাফট বিক্রিয়া বলে !
*অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন হতে একটা H কম !
** অ্যাসাইল মূলক হচ্ছে মিথান্যাল হতে একটা H কম !( CH3-C=O )
*** ফিডেল-ক্রাফট প্রভাবক হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3)
বই থেকে সকল ডিটেইলস বুঝে বুঝে পড়তে হবে!
নামীয় বিক্রিয়া ১৭ঃ
উর্টজ-ফিটিগ বিক্রিয়া ঃ
উর্টজ বিক্রিয়া আর উর্টজ ফিটিগ বিক্রিয়ার মধ্যে ঝামেলা লাগে বেশি !
এ দুটা বিক্রিয়ার মেকানিজম বলতে গেলে একই !খালি উর্টজ বিক্রিয়াতে দুটো অ্যালকাইল হ্যালাইড থাকে ! আর উর্টজ ফিটিগ এ থাকে একটা অ্যারাইল হ্যালাইড আর একটা অ্যালকাইল হ্যালাইড !
নামীয় বিক্রিয়া ১৮ঃ
হ্যালোফরম বিক্রিয়াঃ
মিথেন অণুর তিনটি হাইড্রোজেন পরমাণু একই হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে মিথেনের যে ট্রাইহ্যালোজেন জাতক উৎপন্ন হয় তাকে হ্যালোফরম বলে (CHX3) ।
যেসকল যৌগে অ্যাসিটোমূলক বা মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান অথবা যেসব যৌগকে জারিত করলে মিথাইল কার্বনিল যৌগে পরিণত হয় --
তারা হ্যালোজেন ও ক্ষারের সাথে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে কার্বক্সিলিক এসিডের লবণ ও হ্যালোফরম গঠন করে।
হ্যালোজেন ও ক্ষারকে উত্তপ্ত করলে হাইপোহ্যালাইট উৎপন্ন হয় যা মিথাইল কার্বনিল কে জারিত করে হ্যালোফরম ও কার্বক্সিলিক এসিডের লবণ উৎপন্ন করে !
#শর্ত ঃ ১ # যৌগে অবশ্যই CH3-CO- থাকতে হবে ! তা না হলে হ্যালোফরম বিক্রিয়া দেবেনা !
২ # CH3CH2OH কে জারিত করলে পাওয়া যায় CH3CHO যেখানে CH3-CO- বিদ্যমান ! তাই ইথানল ও হ্যালোফরম বিক্রিয়া দেয় !
নামীয় বিক্রিয়া ১৯ঃ
ওজোনীকরণঃ
অসম্পৃক্ত যৌগে ওজোন যুক্ত হওয়ার সময় দুটি বন্ধন ভাঙ্গে সেটা ত্রি বন্ধনে যুক্ত হোক বা দ্বিবন্ধনে !
এ দুটি বন্ধন ভাংলে পাশাপাশি দুটি কার্বনের দুটি করে হাত খালি হয় !
ওজোনের তিনটি পরমাণুর একটি উভয় কার্বনের একটি একটি হাতে যুক্ত হয়
আর অপর দুটি পৃথক পৃথক কার্বনের সাথে একক বন্ধন গঠন করে এবং পরস্পর একটি বন্ধন গঠন করে !
পরবর্তীতে Zn দিলে উভয় কার্বনের সাথে যুক্ত অক্সিজেন পরমাণু Zn এর কাছে গিয়ে ZnO গঠন করে !
এতে কার্বন পরমাণু দ্বয়ের একটি করে হাত খালি হয় এবং O-O বন্ধন ভেঙ্গে যায় ফলে কার্বন পরমাণু দুটি বিভক্ত হয়ে যায় এবং নতুন C=O বন্ধন গঠন করে !
নামীয় বিক্রিয়া ২০ঃ
গ্রিগনার্ড বিকারক ঃ
R-MgX যখন বিক্রিয়া করে তখন এটি R- এবং –MgX এই ২ভাগে ভাগ হয়ে কার্বনিল মূলকের দ্বিবন্ধন (=C=O) এর পাই বন্ধন কে আক্রমণ করে !
ফলে কার্বনের একটি এবং অক্সিজেনের একটি হাত খালি হয় ! কার্বনের খালি হাতে R- এবং অক্সিজেনের খালি হাতে –MgX যুক্ত হয় ! পরবর্তীতে Mg(OH)X বের হয়ে যায় এবং অবশিষ্ট অংশ নতুন যৌগ গঠন করে !
নামীয় বিক্রিয়া ২১ঃ
কার্বিল অ্যামিন পরীক্ষাঃ
কার্বিল অ্যামিনের উৎকট গন্ধ দ্বারা অ্যানিলিন বা ক্লোরোফরম সনাক্ত করার পরীক্ষাকে কার্বিল অ্যামিন পরীক্ষা বলে ।
C6H5NH2 + CHCl3 + 3KOH → C6H5CN + 3KCl + 3H2O
নামীয় বিক্রিয়া ২২ঃ
রাইমার টাইম্যান বিক্রিয়াঃ
ক্লোরোফরমকে ফেনল ও কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণসহ ৬০-৭০ ডিগ্রি সে। তাপমাত্রায় উত্তপ্ত করলে স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়!একে রাইমার টাইম্যান বিক্রিয়া বলে
C6H5OH + CHCl3 + KOH → KCl + H2O + স্যালিসাইল অ্যালডিহাইড(1-hydroxy 2-aldihyde benzene)
নামীয় বিক্রিয়া ২৩ঃ
কনডেনসন বিক্রিয়াঃ
ক্লোরোফরমকে অ্যাসিটোনের সঙ্গে উত্তপ্ত করলে ক্লোরিটোন (1,1,1-trichloro-2-mithyle) উৎপন্ন হয় !
নামীয় বিক্রিয়া ২৪ঃ
DDT তৈরি ঃ
গাঢ় সালফিউরিক এসিডের উপস্থিতিতে ক্লোরোবেঞ্জিন ও ক্লোরালকে উত্তপ্ত করলে পানি অপসারণ দ্বারা DDT উৎপন্ন হয় ।
নামীয় বিক্রিয়া ২৫ঃ
এস্টারিফিকেশন ঃ
এসিড + অ্যালকোহল = এস্টার + পানি
*নিরুদক উপস্থিত থাকতে হবে
**বিশেষ ধরণের ঘনীভবন বিক্রিয়া
নামীয় বিক্রিয়া ২৬ঃ
লুকাস বিকারকের বিক্রিয়াঃ
গাঢ় HCl+ZnCl2 এর দ্রবণকে লুকাস বিকারক বলে
*১,২,৩ ডিগ্রি অ্যালকোহল এর পার্থক্য নির্ণয় করে !
নামীয় বিক্রিয়া ২৭ঃ
উইলিয়ামসন ইথার সংশ্লেষণঃ
2R-OH+ 2Na = 2 R-ONa + H2
R-ONa+ R”-X = R-O-R” + NaX
এখানে R অ্যালকাইল বা অ্যারাইল মূলক হতে পারে !
নামীয় বিক্রিয়া ২৮ঃ
অ্যাসপিরিন প্রস্তুতি ঃ
স্যালিসাইলিক এসিডকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা উত্তপ্ত করলে অক্সিঅ্যাসিটাইল স্যালিসাইলিক এসিড/ আসপিরিন উৎপন্ন হয় !
নামীয় বিক্রিয়া ২৯ঃ
লিবারম্যান পরীক্ষা ঃ
ফেনলের সাথে কিছু কঠিন NaNO2 ও কয়েক ফোটা গাঢ় সালফিউরিক এসিড মিশিয়ে উত্তপ্ত করলে #সবুজ দ্রবণ উৎপন্ন হয়। এ দ্রবণে পরে পানি মিশালে লাল বর্ণের দ্রবণ তৈরি হয়।উক্ত দ্রবণে অতিরিক্ত কস্টিক সোডা মিশালে পুনরায় গাঢ় সবুজ বা নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়।
নামীয় বিক্রিয়া ৩০ঃ
হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াঃ
অ্যামাইডকে ব্রোমিন ও কস্টিক সোডা/পটাশ দ্রবণ দ্বারা উত্তপ্ত করলে প্রাইমারী অ্যামিন উৎপন্ন হয় এবং উৎপাদিত অ্যামিনে মূল অ্যামাইড অপেক্ষা একটি কার্বন কম থাকে বলে একে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে !
*সাধারণত উচ্চতর জৈব যৌগ হতে নিম্নতর যৌগ তৈরি করতে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ব্যবহার করা হয় !
*ডি কার্বক্সিলেশন এর উৎপাদ অ্যালকিন আর হফম্যান ক্ষুদ্রাংশকরণের উৎপাদ অ্যামিন।
নামীয় বিক্রিয়া ৩১ঃ
বেনজয়লেশনঃ
বেনজয়িল ক্লোরাইড (C6H5-CO-Cl) অ্যামিনের সাথে বিক্রিয়া করলে তাকে বেনজয়লেশন বিক্রিয়া বলে ।
ডায়াজোনিয়াম লবণঃ
*** ডায়াজোনিয়াম লবণ সম্পর্কে বই থেকে অত্যন্ত ভালভাবে খুটিনাটি বুঝে নিতে হবে।যেকোন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ
যে লবণের
★ধনাত্মক অংশ হল বেনজিন বলয়ের সাথে দুটি নাইট্রোজেন পরমাণু বিশিষ্ট ক্যাটায়ন
★ঋণাত্মক অংশ হল অজৈব একযোজী এসিড মূলক যেমন, Cl, Br, NO3, HSO4+ ইত্যাদি অ্যানায়ন
তাকে ডায়াজোনিয়াম লবণ বলে !
নামীয় বিক্রিয়া ৩২ঃ
ডায়জোটাইজেশন/ ডায়াজোকরণঃ
যে প্রক্রিয়ায় কোন অ্যারোমেটিক প্রাইমারী অ্যামিন নিম্ন তাপমাত্রায় খনিজ এসিডের উপস্থিতিতে নাইট্রাস এসিডের সাথে বিক্রিয়া করে ডায়াজোনিয়াম লবণে রূপান্তরিত হয় তাকে ডায়াজোটাইজেশন বিক্রিয়া বলে।
নামীয় বিক্রিয়া ৩৩ঃ
গ্যাটারম্যান বিক্রিয়া ঃ
বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণকে কপার চূর্ণ এবং হ্যালোজেন এসিড সহ উত্তপ্ত করলেও ডায়াজোমূলক হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়।একেই গ্যাটারম্যান বিক্রিয়া বলে।
নামীয় বিক্রিয়া ৩৪ঃ
স্যান্ডমেয়ার বিক্রিয়াঃ
ডায়াজোনিয়াম লবণের জলীয় দ্রবণকে কিউপ্রাস লবণ ও তার অনরূপ হাইড্রাইডসহ ১০০ ডিগ্রি সে. তাপমাত্রায় উত্তপ্ত করলে ডায়াজোমূলক (-N2X) কিউপ্রাস লবণের সংশ্লিষ্ট অম্লীয়মূলক দ্বারা প্রতস্থাপিত হয়ে বেনজিন জাতকে পরিণত হয়। একে স্যান্ডমেয়ার বিক্রিয়া বলে।
নামীয় বিক্রিয়া ৩৫ঃ
যুগলায়ন/কাপলিং বিক্রিয়া ঃ
ডায়াজোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল হিসেবে উপযুক্ত নিক্লিওফাইলের সক্রিয় স্থানে আক্রমণ করে অ্যাজো যৌগ তৈরি করে বলে এ প্রক্রিয়া কে অ্যাজো যুগলায়ন বা অ্যাজো কাপলিং বলে।
*এক্ষেত্র একটি ডায়াজোনিয়াম লবণ যেকোন বেনজিন জাতককে আক্রমণ করে। এবং ডায়াজোনিয়াম লবণের অ্যানায়ন বেনজিন জাতকের একটি H কে সরিয়ে হাইড্রাইড গঠন করে। বেনজিন এর খালি হাত এবং ডায়াজোলবণের N এর খালি হাত পরস্পর যুক্ত হয়ে অ্যাজো যৌগ গঠন করে।
নামীয় বিক্রিয়া ৩৬ঃ
ক্যানিজারো বিক্রিয়াঃ
আলফা কার্বন পরমাণুতে H নেই শুধুমাত্র এমন অ্যালডিহাইড আর ক্ষারের বিক্রিয়ায় জৈব এসিডের লবণ এ অ্যালকোহল উৎপন্ন হয় !
*কার্যকরী মূলক এর immediate পাশের কার্বন কে আলফা কার্বন বলে।
নামীয় বিক্রিয়া ৩৭ঃ
অ্যালডল ঘনীভবন বিক্রিয়াঃ
অ্যালডিহাইডের অ্যালড ও অ্যালকোহল এর অল মিলে অ্যালডল শব্দটি গঠিত অর্থাৎ যে বিক্রিয়ার অ্যালডল গঠিত হয় তাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে।
দুটি একই বা ভিন্ন অ্যালডিহাইড বা কিটোনের পরস্পরের মধ্যে অথবা একটি অ্যালডিহাইডের সঙ্গে একটি কিটোনের মধ্যে এ বিক্রিয়া হয়
*কমপক্ষে একটি বিক্রিয়কের আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে।
এছাড়া
নামীয় বিক্রিয়া ৩৮ঃ
সাবানায়ন/ স্যাপোনিফিকেশনঃ সাবান হচ্ছে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড (যেমন- ওলিক অ্যাসিড (C17H33COOH), স্টিয়ারিক অ্যাসিড (C17H35COOH), পামিটিক অ্যাসিড (C15H31COOH) - এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ । সোজা কথা তাহলে সাবান হল সোডিয়াম ওলিয়েট (C17H33COONa) বা সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) বা সোডিয়াম পল্মিটেট (C15H31COONa)
সাবান তৈরীর এই প্রক্রিয়াকে 'স্যাপোনিফিকেশন' (Saponification) বা 'সাবানায়ন' বলা হয়।
অর্থাৎ, ট্রাইগ্লিসারাইড + সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) / পটাসিয়াম হাইড্রক্সাইড (KOH) → গ্লিসারল + সাবান (Soap) তুলনামূলক শক্ত ধরনের সাবান তৈরীর জন্যে সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) এবং কোমল ধরনের সাবানের জন্যে পটাশিয়াম হাইড্রক্সাইড (KOH) ব্যবহার করা হয়
নামীয় বিক্রিয়া ৩৯ঃ
**লেসাইন পরীক্ষাঃ
(Na যোগ করে নাইট্রোজেন ও সালাফারের উপস্থিতি পরীক্ষা) জৈব যৌগে N, S ও হ্যালোজেন শনাক্ত করার পদ্ধতিকে লেসাইন পরীক্ষা বলে।
Lassaigne's Test for Nitrogen
Lassaigne's solution (sodium extract) contains sodium cyanide if the organic compound contains nitrogen.
Na + C + N →NaCN
The sodium extract is treated with ferrous sulphate and the solution is heated. Ferrous cyanide thus formed reacts with more of sodium cyanide to form sodium ferrocyanide, Na4[Fe(CN)6].
FeSO4 + 2NaCN → Fe(CN)2 + Na2SO4
Fe(CN)2 + 4NaCN →Na4[Fe(CN)6]
A drop of ferric chloride is added to this solution. A prussian-blue precipitate of ferric ferrocyanide, Fe4[Fe(CN)6]3 is formed. The formation of the prussian blue precipitate shows that nitrogen is present in the organic compound.
3Na4 [Fe(CN)6] + 4 FeCl3 → Fe4[Fe(CN)6]3 + 12NaCl
নামীয় বিক্রিয়া ৪০ঃ
***বাইইউরেট পরীক্ষা
প্রোটিন এর পরীক্ষাঃ (লাল বা বেগুনী রঙ) বা পিয়াতোভস্কির পরীক্ষা! একটি রাসায়নিক পরীক্ষা যা পেপটাইড বন্ধনের উপস্থিতি সনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
নামীয় বিক্রিয়া ৪১ঃ
**** নিনহাইড্রিন পরীক্ষা ( বেগুনী রং )
Amines (including α-amino acids) react with ninhydrin to give a coloured product.
It can be used qualitatively (e.g. for chromatographic visualisation) or quantitatively (e.g. for peptide sequencing).
The α-amino acids typically give a blue-purple product.
Proline, a secondary amine, gives a yellow-orange product.
The test is sensitive enough that ninhydrin can be used for the visualisation of fingerprints.
নামীয় বিক্রিয়া ৪২ঃ
**** টলেন বিকারক আর ফেহলিং দ্রবণের বিজারণ বিক্রিয়া
এগুলো ভালভাবে দেখতে হবে !
টলেন বিকারকঃ ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। টলেন বিকারক জলীয় দ্রবণে অ্যালডিহাইড শ্রেণির জৈব যৌগের সাথে বিক্রিয়া করে কঠিন ধাতব সিলভার অধঃক্ষেপ হিসেবে বিক্রিয়াপাত্রের তলদেশে জমা হয়। এই বিক্রিয়ায় সিলভার নাইট্রেটের সিলভার আয়ন (Ag+) একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং ধাতব সিলভার হিসেবে অধঃক্ষিপ্ত হয়।কিটোন বিক্রিয়া করেনা ।
নামীয় বিক্রিয়া ৪৩ঃ
ফেহলিং দ্রবণঃ অ্যালডিহাইড ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধঃক্ষেপ তৈরি করে । কিটোন বিক্রিয়া করেনা ।★★★
নামীয় বিক্রিয়া ৪৪ঃ
ডাও পদ্ধতিঃ
অ্যারাইল ক্লোরাইডের আর্দ্রবিশ্লেষণের (১৫০-২০০ atm & 300-400℃)মাধ্যমে ফেমল তৈরীর পদ্ধতি।
নামীয় বিক্রিয়া ৪৫ঃ
হেল-ভোলহার্ট-জেলিনস্কী বিক্রিয়াঃ
ফুটন্ত ইথানোয়িক এসিডে ক্লোরিন চালনা করা হয়।প্রথমে, ২-ক্লোরো ইথানয়িক এসিড উৎপন্ন হবে।এরপর, ২,২ ডাই ক্লোরো ইথানয়িক এসিড উৎপন্ন হবে।এরপর, ২,২,২ ট্রাই ক্লোরো ইথানয়িক এসিড উৎপন্ন হবে।
শর্তঃ লোহিত ফস্ফরাসের উপস্থিতি, তাপ।
নামীয় বিক্রিয়া ৪৬ঃ
ইটার্ড বিক্রিয়াঃ
ইটার্ড বিক্রিয়া হল সেই বিক্রিয়া যেটার মাধ্যমে এরোম্যাটিক হাইড্রোকার্বনে যুক্ত মিথাইল গ্রুপ সরাসরি এল্ডিহাইড গ্রুপে পরিনত হয়। এক্ষেত্রে প্রভাবক হিসেবে দরকার হয় ক্রোমিল ক্লোরাইড। এই বিক্রিয়ার নামকরন করা হয়েছে রসায়নবিদ আলেক্সান্দ্রা ইটার্ড এর নামে।
উদাহরণ হিসেবে বলা চলে যে, টলুইনকে বেঞ্জান্ডিহাইডে জারিত করা যায় এই বিক্রিয়ার মাধ্যমে।
নামীয় বিক্রিয়া ৪৭ঃ
রোজেন মান্ড বিজারণঃ
অ্যাসাইল /অ্যারাইল ক্লোরাইড হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়ায় উৎপাদ অ্যালডিহাইড।
Pd যুক্ত BaSO4 থাকতে হবে প্রভাবক হিসেবে।নামীয় বিক্রিয়া ৪৮ঃ
গ্লুকোজের গাজন বিক্রিয়াঃ
গাঁজন প্রক্রিয়া (Fermentation): যে প্রক্রিয়ায় শ্বেতসার জাতীয় শস্য দানা যেমন: আলু, ভুট্টা, ইক্ষু প্রভৃতি থেকে অ্যালকোহল (ইথানল) তৈরি করা হয় তাকে গাঁজন বা ফার্মেনটেশন প্রক্রিয়া বলে
নামীয় বিক্রিয়া ৪৯ঃ
নাইট্রো গ্লিসারিন প্রস্তুতিঃ
2-মিথাইল-1,3,5-ট্রাইনাইট্রোবেনজিন
অন্যান্য নাম
2,4,6- ট্রাইনাইট্রোটলুইন,
TNT, Trilite, Tolite, Trinol, Trotyl, Tritolo, Tritolol, Triton, Tritone, Trotol, Trinitrotoluol,
2,4,6-ট্রাইনাইট্রোমিথাইলবেনজিন
টলুইন→মনোনাইট্রো টলুইন→DNT→TNT
নামীয় বিক্রিয়া ৫০ঃ
লিগ্যাল পরীক্ষাঃ
এসিটোন একটি ক্ষারীয় মাধ্যমে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড ও পিরিডিনের উপস্থিতিতে বেগুনি রঙের একটা জটিল যৌগ গঠন করে।এর পরীক্ষা দ্বারা কিটোন (বিশেষ করে এসিটোন)শনাক্ত করা হয়।
নামীয় বিক্রিয়া ৫১ঃ
পার্কিন বিক্রিয়াঃ
Aromatic aldehyde+Aliphatic Acid anhydride+Alkali salt of the acid→Cinnamic acid derivatives
অ্যারোমাটিক অ্যালডিহাইড ও এসিড anhydride এর অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় তৈরী হয় সিনামিক এসিড যা একটি α,β-অসম্পৃক্ত অ্যারোমাটিক এসিড। বিক্রিয়ায় এই এসিডের লবণ ক্ষার প্রভাবক হিসেবে কাজ করে।
নামীয় বিক্রিয়া ৫২ঃ
লেডেরার ম্যানাসে বিক্রিয়াঃ
অতিরিক্ত ফরমালডিহাইডের সাথে ফেনলের ঘনীভবন পলিনারকরণ বিক্রয়ায় ফেনল-ফরমালডিহাইড রেজিন তৈরি হয়।

Address

Paharpur
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Plasmid+ University admission Private Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Plasmid+ University admission Private Program:

Shortcuts

Share

Category