Faith n Fresh Agros

Faith n Fresh Agros Faith n Fresh Agros একটি কৃষি পণ্য উৎপাদন ও সরবরাহকারি প্রতিষ্ঠান। কৃষিজ খাদ্য উৎপাদনে সামাজিক দায়বদ্ধ।

25/11/2021

গুড় লাগবে গুড়!
ভেজালমুক্ত খেজুর গুড়!
পাটালি ও ঝোলা।

পর্যাপ্ত অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকলে মেহেরপুর-চুয়াডাংগা থেকে এনে শুধুমাত্র ঢাকা শহরে ডেলিভারি দেওয়া হবে।
দাম থাকবে সাধ্যের মধ্যেই।

কিছু চিত্র.....
18/09/2021

কিছু চিত্র.....

28/06/2021
🌳 কাজু বাদামের যত পুষ্টিগুন কাজু বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং ফাইবা...
20/04/2021

🌳 কাজু বাদামের যত পুষ্টিগুন

কাজু বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং ফাইবার আছে। নিয়মিত কাজু বাদাম খেলে ক্যান্সার, হৃদরোগজনিত জটিলতা, স্থূলতা এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ৪টি বা ২৮ গ্রাম কাজু বাদামে ৩ দশমিক ৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন এবং ৯ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। প্রতিদিন মাত্র ৪ টি করে কাজু বাদাম খেলে শরীরের যেসব উপকারিতা পাওয়া যায়-

🍀 কাজুবাদাম শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। সেই সঙ্গে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। ভাল কোলেস্টেরল বাড়লে শরীরের নানা জটিলতা বিশেষ করে হৃদরোগ , স্ট্রোক এবং ধমনী সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করা যায়।

🍀কাজু বাদামে উপস্থিত ভিটামিন ই এবং ম্যাঙ্গানিজ ত্বকের অকাল বার্ধক্য রোধ করে।

🍀কাজু বাদামে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে যা চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। চুলের বৃদ্ধির জন্য এতে ম্যাগনেশিয়াম এবং জিঙ্কও রয়েছে। কাজু বাদামে থাকা ভিটামিন ই মানসিক চাপ কমায়। সেই সঙ্গে চুলের বৃদ্ধি ঘটায়।

🍀কাজু বাদামের খোসা প্রিবায়োটিকের দারুণ উৎস যা অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া তৈরি করতে ভূমিকা রাখে। এটি হজমশক্তিও বৃদ্ধি করে। এছাড়া ভাল ব্যাকটেরিয়া যেকোন ধরণের সংক্রমণ সারাতেও দারুণ ভূমিকা রাখে।

🍀 কাজু বাদামে ফ্যাট এবং ক্যালরি আছে তারপরও এটি ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, কাজু বাদাম খেলে পেট ভরা অনুভূত হয়। তখন বেশি খাওয়ার প্রবণতা কমে।

🍀 গবেষণায় বলছে, কাজু বাদামে থাকা ভিটামিন ই বয়সজনিত ভুলে যাওয়া রোগ প্রতিরোধ করে। এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম মস্তিষ্কের শক্তি বাড়ায়।

**নিরাপদ খাদ্য আমাদের অঙ্গীকার পণ্য তালিকাঃ১. শতভাগ খাঁটি সরিষার তেল, ১ লিটার ২১০ টাকা, ৫০০ মিলি ১১০ টাকা২. কালোজিরার তে...
16/04/2021

**নিরাপদ খাদ্য আমাদের অঙ্গীকার

পণ্য তালিকাঃ
১. শতভাগ খাঁটি সরিষার তেল, ১ লিটার ২১০ টাকা, ৫০০ মিলি ১১০ টাকা
২. কালোজিরার তেল, ১০০ মিলি, ১২০ টাকা
৩. হাতে বানানো নারিকেল তেল, ১ লিটার ৮০০ টাকা, ৫০০ মিলি ৪৫০ টাকা
৪. যবের ছাতু, ২৫০ গ্রাম ৬৫ টাকা
হলুদের গুড়ো, ২০০ গ্রাম ৬০ টাকা
৬. মরিচের গুঁড়ো, ২০০ গ্রাম ৯০ টাকা
৭. মাংসের গুড়ো মসলা (১৪ আইটেম) ১০০ গ্রাম ১৬০ টাকা

৮. শতভাগ খাঁটি চাকের মধু, মিশ্র ফুল, ১ কেজি ১০০০ টাকা, ৫০০ গ্রাম ৫৫০ টাকা
৯. তাল মিস্রি, ২৫০ গ্রাম ৮৫ টাকা

১০. কাজুবাদাম (আস্ত), ১ কেজি ৯৮০ টাকা, ৫০০ গ্রাম ৫০০ টাকা
১১. কাঠবাদাম, ১ কেজি ৭৮০ টাকা, ৫০০ গ্রাম ৪০০ টাকা
১২. পেস্তাবাদাম, ১ কেজি ১৪০০ টাকা, ৫০০ গ্রাম ৭৫০ টাকা
১৩. আখরোট, ১ কেজি ১১৮০ টাকা, ৫০০ গ্রাম ৬০০ টাকা
১৪. এপ্রিকট, ২০০ গ্রাম ২২০ টাকা
১৫. ত্বীন ফল, ৫০০ গ্রাম ৪২০ টাকা

**কুরিয়ার চার্জ, ৫০ টাকা ১ কেজি পর্যন্ত, এরপর প্রতি কেজি ১৫ টাকা।

**পাশে থাকার জন্য ধন্যবাদ!

এই রমজানে ইফতারের মুড়ি মাখাতে খাঁটি সরিষার তেল না হলে কি চলে?Faith n Fresh নিয়ে এলো শতভাগ খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ নিজ...
16/04/2021

এই রমজানে ইফতারের মুড়ি মাখাতে খাঁটি সরিষার তেল না হলে কি চলে?

Faith n Fresh নিয়ে এলো শতভাগ খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি।

** এছাড়া যারা রান্নার তেল পরিবর্তন করে সরিষার তেল ব্যবহার করছেন তারা শারীরিক অনেক সমস্যা থেকে মুক্ত হয়েছেন, প্রমাণ পেতে ব্যবহার করেই দেখুন।

সরিষার তেল নিয়মিত রান্নায় ব্যবহার করলে আপনার "Body metabolic rate" বা "Body Metabolism" বাড়বে।

**খাঁটি সরিষার তেল রান্নায় পরিমানে অন্যান্য তেলের চাইতে ৩০% কম লাগে।

**সরিষার তেলে রয়েছে নানা গুণঃ
সরিষার তেলে প্রচুর ভিটামিন, খনিজ ও উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন ভিটামিন-এ' তে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া এতে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে।

দামঃ ১ লিটার ২১০ টাকা
৫০০ মিলি ১১০ টাকা
কুরিয়ার চার্জঃ ১ কেজি পর্যন্ত ৫০ টাকা, এর পর প্রতি কেজি ১৫ টাকা।

আমাদের অন্যান্য পণ্য সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের পেজে।

**নিরাপদ খাদ্য আমাদের অঙ্গীকার।

শতভাগ খাঁটি ও নির্ভেজাল কৃষিজ পণ্য নিয়ে আমরা আসছি আপনাদের দোরগোড়ায়....
12/04/2021

শতভাগ খাঁটি ও নির্ভেজাল কৃষিজ পণ্য নিয়ে আমরা আসছি আপনাদের দোরগোড়ায়....

09/04/2021

লকডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই । কেন উঠবে সেটাও পরিষ্কার । হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাক্সিন আবিষ্কার হয়ে যায় । কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর ৭০০ কোটির সবার হাতে হাতে এই ভ্যাক্সিন পৌঁছাতে, কম করে হলেও ৩-৪ বছর লাগবে। তাই এমন অনন্তকাল লকডাউন রাখা সম্ভব না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন । চীন, ইতালিতেও উঠিয়ে নেওয়া হচ্ছে লকডাউন ।

তবে আমরা কি এভাবেই মরব ?
সহজ ভাষায় বলতে গেলে, হ্যাঁ এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার । প্রতিটা যুগে যুগে এমন Evolution হয়েছে । এক যুগে 'ডাইনোসর' ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারেনি বলে তারা আজ নেই । অথচ সেই জুরাসিক যুগের 'তেলাপোকা' এখনো টিকে আছে । কারণ সে নিজেকে Evolve করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে । ম্যামথও ছিল তখন, হয়ত 'ম্যামথ' তার রূপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলাই Evolution.

তো এগুলো বলার মানে কী ? এগুলো জেনে কী করব ?
আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে Evolve হতে হবে । লড়াই করে টিকে থাকতে হবে । আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে । কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব ।

১) অভ্যাসঃ-
বাজে অভ্যাসগুলা ত্যাগ করতে হবে । কথায় কথায় মুখে আঙুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙুল জিহ্বায় লাগিয়ে কাগজ উল্টানো, থুতু দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে । সাথে মাস্ক পড়তে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে । ২০০৩ এ জাপানে সার্স ভাইরাসের মহামারির পর তাদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে উঠেছিল, যা আজ খুব ভাল কাজ করছে ইমিউনিটি বৃদ্ধি করতে । ধূমপান যথাসম্ভব পরিহার করা ।

২) এনভায়রনমেন্টঃ
আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি । নয়ত এই ঘনবসতিপূর্ণ দেশ কবেই শেষ হয়ে যেত। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভালো কাজ করছে । আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে । শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিক শুষ্ক থাকে বলে বেশি ধুলা ওড়ে । এজন্য শীতপ্রধান দেশে এই ভাইরাস হানা দিচ্ছে বেশি । তাই ঠান্ডা/এসি এভোয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়।

৩) ইমিউনিটিঃ
এটাই মোস্ট ইম্পোর্টেন্ট । এই পুরো পোস্ট লিখার পেছনে এই পয়েন্টটাই দায়ী । হার্ড ইমিউনিটির বিকল্প নাই । আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে । সেটা কীভাবে ?

ফিজিক্যালি এন্ড মেন্টালি ।

ফিজিক্যালিঃ
* নিয়ম মাফিক ঘুমাতে হবে, রাত জাগা খুব খারাপ শরীর ও ইমিউন সিস্টেমের জন্য । প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে ।

* প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রায় ১৫-৩০ মিনিট । মাসল এক্টিভিটি বাড়াতে হবে ।

* প্রায়ই রোদে ঘুরতে হবে ছাদে । রোদ দরকার, ভিটামিন ডি লাগবেই লাগবে ।

খাবারঃ
• ভাতে কোন ঘোড়ার আন্ডার পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন । ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ।

• প্রচুর পানি খেতে হবে (এটা খুব বাজে অভ্যাস আমরা পানি খেতে চাই না )।

• এন্টি অক্সিডেন্ট-যুক্তখাবার খেতে হবে । শাক সবজি খেতে হবে । প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে বাজারে যান, নয়ত ইমিউনিটির অভাবে এমনিও মরতে হবে।

• ভিটামিন সি বা টকযুক্ত ফল, কমলা, লেবু খেতে হবে । এছাড়াও সিজনাল ফল খেতে হবে । প্রতিদিন সকালে লেবু সিদ্ধ গরম পানি খান ।

• ফাস্ট ফুড টোটালি অফ, চিনি কিংবা লবণ খাওয়াও কমাতে হবে ।

• আমাদের দেশের মশলাগুলো দারুণ কাজের । লং, লবঙ্গ, জিরা, হলুদ, দারুচিনি এইগুলো মারাত্মকভাবে ইমিউনিটি বুস্ট করে । দুধে হলুদ মিশিয়ে খাবেন, হলুদ অনেক কাজের । চায়ে মশলা মিশিয়ে খাবেন । গ্রিন টি (এন্টিঅক্সিডেন্ট) বেস্ট, গ্রিন টিতে এই মশলাগুলো খেলে অনেক ভালো।

• কালোজিরা কার্যকরী একটা জিনিস । প্রতিদিন সকাল বেলা উঠে এক চামচ মধুর সাথে কালোজিরা অনেক বেটার একটা কম্বিনেশন । এছাড়া কালোজিরা ভর্তা/ভাজি খাবারের সাথেও খেতে পারেন ।

মেন্টালি:
ইমিউন বুস্টের জন্য সঠিক হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি । তাই মনকে শান্ত রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে । ধর্মীয় প্রার্থনায় মন দিন, মন সুন্দর থাকবে।

সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক । সবাইকে নিয়েই বাঁচতে চাই । বাকিটুকু আল্লাহ ভরসা ।

----অধ্যাপক মীরজাদী সেব্রীনা ফ্লোরা

বেইজিং হাঁস বিক্রয়! আমাদের খামারে বেড়ে উঠা বেইজিং হাঁস এখন খাবার জন্য উপযুক্ত হয়েছে।সপ্তাহে ১ বা ২ দিন ঢাকার মোহাম্মদপুর...
22/12/2020

বেইজিং হাঁস বিক্রয়!

আমাদের খামারে বেড়ে উঠা বেইজিং হাঁস এখন খাবার জন্য উপযুক্ত হয়েছে।
সপ্তাহে ১ বা ২ দিন ঢাকার মোহাম্মদপুরে একটি নির্দিষ্ট স্পটে নির্দিষ্ট সময়ে জবাই করার পর ফ্রিজিং না করে সরবরাহ করা হবে।
প্রসেস করার পর প্রতি কেজি ৩৯০ টাকা, প্রতিটি প্রায় ২ কেজির কাছাকাছি হবে (প্রসেসকৃত অবস্থায়)।
আগ্রহী হলে জানান।

ছোট ছোট স্বপ্নপূরণ.... ….
09/11/2020

ছোট ছোট স্বপ্নপূরণ.... ….

মৎস অধিদপ্তরের কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের আমাদের এগ্রো ফার্ম পরিদর্শন।
24/08/2020

মৎস অধিদপ্তরের কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের আমাদের এগ্রো ফার্ম পরিদর্শন।

Address

Dhaka
Dohar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801730110828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faith n Fresh Agros posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share