Style & Stitch by Rupa

Style & Stitch by Rupa Rupa's Craft and Mart – Handmade crafts and quality products, blending tradition with modern style. Shop with us for creativity and convenience! ✨🛍️

গরমে আরাম আর স্টাইল—দুটোই একসাথে! লাইটওয়েট ও সফট কটন ফেব্রিক দিয়ে তৈরি।
01/08/2026

গরমে আরাম আর স্টাইল—দুটোই একসাথে! লাইটওয়েট ও সফট কটন ফেব্রিক দিয়ে তৈরি।


সেলাই মেশিনটা আমার অনেক প্রিয়। যখনই একটু সময় পাই, নতুন কিছু তৈরির চেষ্টা করি। একদিন বাজার থেকে এক গজ গোলাপি রঙের সুন্দর ...
31/07/2026

সেলাই মেশিনটা আমার অনেক প্রিয়। যখনই একটু সময় পাই, নতুন কিছু তৈরির চেষ্টা করি। একদিন বাজার থেকে এক গজ গোলাপি রঙের সুন্দর একটা ছোট চেকযুক্ত কাপড় নিয়ে আসলাম। আমার ছেলের জন্য একটা আরামদায়ক হাফ শার্ট বানাবো ভাবছিলাম।

​কাপড় কাটার সময় ছেলে আগ্রহ নিয়ে কাছে এসে জিজ্ঞেস করলো, "মা, এটা কি আমার জামা?"

আমি হেসে বললাম, "হ্যাঁ বাবা, তোমার জন্যই তো!"

​ঠিক সেই সময়ে আমার ছোট মেয়ে এসে কাপড়টা দেখলো এবং তার শিশুর মতো সারল্যে বলে উঠলো, "না না, এটা জামা না! এটা গামছা!" তার এই কথা শুনে আমি আর আমার ছেলে তো অবাক, তারপর দুজনেই হেসে উঠলাম উচ্চস্বরে। এক গজ কাপড়ে তৈরি শার্টটিকে তার কাছে গামছা মনে হওয়ায় মুহূর্তটি খুব মজার হয়ে উঠেছিল।

​যাইহোক, আমি আমার কাজ চালিয়ে গেলাম। শার্টটি তৈরির পর দেখলাম, ভাগ্যক্রমে কিছুটা কাপড় বেঁচে গেছে। তখন আমার মনে হলো, কেন আমার রাজকন্যার জন্যও কিছু তৈরি করা যায় না? আমি সেই বেঁচে যাওয়া কাপড় দিয়ে মেয়ের জন্য একটা সুন্দর টপ তৈরি করলাম।

আর মেয়ে তো ড্রেসটা পেয়ে মহাখুশি! বোতাম লাগানোর আগেই সে সারাদিন সেটি পরে ঘুরে বেড়িয়েছে। তার সেই আনন্দের হাসি দেখে আমার মন ভরে গিয়েছিল।

​এই এক গজ কাপড়ের গল্পটা আমার দুই সন্তানের সাথে কাটানো আনন্দময় সময়ের এক সুন্দর স্মৃতি।

09/06/2026
♥️♥️ লাল পরীর লাল জামা! ✨
08/06/2026

♥️♥️ লাল পরীর লাল জামা! ✨

১টা জামা বানানোর জন্য এত আয়োজন!
26/05/2026

১টা জামা বানানোর জন্য এত আয়োজন!

আরাম আর স্টাইল যখন একসাথে! 💖বাচ্চাদের পোশাকে আরামই সবার আগে। তাই নরম সুতি কাপড়ে ট্রেন্ডি ইয়ক আর কুঁচি হাতার কম্বিনেশনে ত...
20/05/2026

আরাম আর স্টাইল যখন একসাথে! 💖
বাচ্চাদের পোশাকে আরামই সবার আগে। তাই নরম সুতি কাপড়ে ট্রেন্ডি ইয়ক আর কুঁচি হাতার কম্বিনেশনে তৈরি করলাম এই ফ্রকটি।
এই ফ্রকের কাপড়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াও! 😍 কাটিং থেকে স্টিচিং—প্রতিটি ধাপে ফিনিশিংয়ের দিকে আলাদা নজর দেওয়া হয়েছে।

কালো ড্রেসে লাল গোলাপের ছোঁয়া! 🌹✨★★★প্রিমিয়াম কোয়ালিটির আরামদায়ক ফেব্রিক আর চমৎকার কুঁচি ডিজাইনের এই ফ্রক ও প্যান্টের সে...
18/05/2026

কালো ড্রেসে লাল গোলাপের ছোঁয়া! 🌹✨
★★★
প্রিমিয়াম কোয়ালিটির আরামদায়ক ফেব্রিক আর চমৎকার কুঁচি ডিজাইনের এই ফ্রক ও প্যান্টের সেটটি আরাম আর স্টাইলের পারফেক্ট কম্বিনেশন।
​প্রতিটি কুঁচি, প্রতিটি লেস আর এমব্রয়ডারির নিখুঁত ফিনিশিং—সবকিছুই করা হয়েছে সর্বোচ্চ আরামের কথা চিন্তা করে। 'Rupa's craft and mart' মানেই ইউনিক ডিজাইন আর প্রিমিয়াম কোয়ালিটি।
ফ্রকের সাথে ম্যাচিং এই কুঁচি দেওয়া প্যান্টের সেটটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু!


Address

Sadarpur
Faridpur
7820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Style & Stitch by Rupa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share