04/06/2026
গভীর শোক প্রকাশ
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, হোম প্লাস পরিবারের একজন নিবেদিতপ্রাণ সদস্য ও আমাদের প্রিয় POS অপারেটর jihanul islam Sawon সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন পরিশ্রমী, সৎ ও দায়িত্বশীল সহকর্মী, যিনি তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে আমাদের সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
হোম প্লাস পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
আমিন।
— হোম প্লাস পরিবার