Mufti mostakonnabi flowing group

Mufti mostakonnabi flowing group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufti mostakonnabi flowing group, Religious Bookstore, Fulbaria.

14/06/2023

শিক্ষনীয়

নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুনঃ

▧ টাস্কঃ ১

ইমানকে দৃঢ় রাখতে চেস্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

▧ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

▧ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন

▧ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যাক্তিস্বত্তা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে।সো দরকার কি?
এতো কস্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে।জবানের হিফাজত করুন।
বেশি বেশি বই ইস্তিগফার পড়ুন।

▧ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরন করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

▧ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

▧ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেস্টা করবেন।আর ভাইয়েরা চোখের পর্দা করার চেস্টা করবেন।

▧ টাস্কঃ ৮

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া।আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটা করে নেবেন।

▧ টাস্কঃ ৯

প্রতিদিন ১০০ বার করে
১)সুবহানাল্লাহ
২)আলহামদুলিল্লাহ
৩)আল্লাহু আকবার
৪)লা-ইলাহা ইল্লাল্লাহ
৫)আস্তাগফিরুল্লাহ
৬)সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭)সুবহানাল্লাহিল আজিম পড়া।
আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

▧ টাস্কঃ ১০

এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

▧ টাস্কঃ ১১

প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

▧ টাস্কঃ ১২

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। 🥰❤️

13/06/2023

প্রতি শুক্রবার রাতে একজন সাহাবী তাঁর বন্ধু, আত্মীয়দের তাঁর বাড়িতে দাওয়াত দিতেন৷ ঐদিন সবাইকে নিয়ে ভালো খাবার খেতেন, সবার খোঁজখবর নিতেন। মাসে চারবার এমন আয়োজন করা হতো।

তার বাড়িতে যারা যেতো, তারা তো খেতে পারতোই; কিন্তু, যারা যেতে পারতো না, তাদের জন্য তিনি পার্সেল পাঠাতেন, উপহার পাঠাতেন।

এছাড়াও প্রতি শুক্রবার রাতে তিনি তার দাসের কাছে দিনার-দিরহামের ব্যাগ দিয়ে বলতেন, "মসজিদে যাদেরকে পাবে, সবার মধ্যে দান করবে।"

কুফার মসজিদে শুক্রবার রাত হলেই জনসমাগম ঘটতো। সবাই জানতো, শুক্রবার রাত মানে মসজিদে গেলে 'টাকা' পাওয়া যাবে।

কেউ যদি তার কাছে কিছু চাইতো, তিনি 'না' করতেন না।

তাঁর নাম ছিলো সাঈদ ইবনুল আ'স রাদিয়াল্লাহু আনহু।

04/06/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই বেশি বেশি পেজটিকে ফলো এবং শেয়ার করে দিন যাতে কয়েক দিনের ভিতরে ১০ হাজার ফলোয়ার এবং 10000 লাইক হয়ে যায়
জাযাকাল্লাহ

30/05/2023

আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুনা'র উপকারী মুল্যবান ৫০ টি নসীহতঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(১)-দোস্ত আহবাবেরা, গুনাহ ছেড়ে দাও।

(২)-কারো দোষ তালাশ করবে না।

(৩)-আল্লাহর নাফরমানী কখনো করবে না।

(৪)-জামাতের সাথে পাচঁ ওয়াক্ত নামায আদায় করবে।

(৫)-এশরাক, আওয়াবীন, নফল ইত্যাদি নিজের উপর লাযিম করে নিবে।

(৬)-সুন্নাত অনুযায়ী নিজের জীবন কাটাবে।

(৭)-মাতা-পিতার সাথে ভাল ব্যবহার করবে।

(৮)-কাহারো গীবত করবে না।

(৯)-ফেৎনা-ফাসাদ থেকে দূরে থাকবে।

(১০)-সর্বদা নিজেকে খারাপ মনে করবে।

(১১)-বাজারে এদিক-সেদিক ঘুরাফেরা করবে না।

(১২)-দ্বীনি কাজের সাথে জড়িত থাকিবে, এর দ্বারা দ্বীনের মুহাব্বাত বৃদ্ধি পাবে।

(১৩)-চায়ের দোকানে বসে আড্ডা দিবে না।

(১৪)-কাউকে গালি গালাজ করবে না।

(১৫)-কাউকে ছোট মনে করবে না।

(১৬)-সময়ের মূল্যায়ন করবে।

(১৭)-বন্ধুদের সাথে ভাল ব্যবহার করবে।

(১৮)-অযথা টাকা খরচ করবে না।

(১৯)-কাহাকেও মিথ্যা অপবাদ দিবে না।

(২০)-কাউকে হিংসা করবে না।

(২১)-যতটুকু সম্ভব হয় কান, মুখ, চক্ষু হেফাজত করবে।

(২২)-প্রত্যেক নামাযের সময় মিছওয়াক করবে।

(২৩)-পাগড়ী বেঁধে নামায পড়বে।

(২৪)-আল্লাহ রাজি হয় সে রকম একটা মুস্তাহাবও ছাড়বে না।
(২৫)-খারাপ মানুষকে বাঘের মত ভয় করবে।

(২৬)-আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।

(২৭)-সর্বাবস্থায় আল্লাহর জিকির করবে।

(২৮)-এমন কোন কাজ করবে না, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়।
(২৯)-সুন্নাত অনুযায়ী নামায আদায় করবে।

(৩০)-তাহাজ্জুদ ছাড়বে না, তাহাজ্জুদকে নিজের অভ্যাসে পরিনত করবে।

(৩১)-প্রতিদিন অল্প অল্প করে কোরআন শরীফ পড়বে।

(৩২)-কারো সাথে কর্কশ ভাষায় কথা বলবে না।

(৩৩)-কারো সাথে ঝগড়া ফাসাদ করবে না।

(৩৪)-সর্বাবস্থায় নিজেকে সবার চেয়ে ছোট মনে করবে।

(৩৫)-অন্যকে নিজের চেয়ে ভাল মনে করবে।

(৩৬)-দুষ্ট লোকের সাথে কখনো মেলামেশা করবে না।

(৩৭)-এলাকার লোকদেরকে সুন্নতের তা'লীম দিবে।

(৩৮)-অজ্ঞ লোকদের সাথে তর্ক করবে না।

(৩৯)-কারো সাথে দুশমনি রাখবে না।

(৪০)-অযথা কথা-বার্তা বলবে না।

(৪১)-ছোট বড় সমস্ত গুনাহ ছেড়ে দিবো।

(৪২)-লেনদেন ভালভাবে পরিস্কার করবো।

(৪৩)-মুছিবতের সময় সবর করবো।

(৪৪)-কারো প্রতি খারাপ ধারণা করবো না।

(৪৫)-জাহেল লোকের কথার জবাবে চুপ থাকবো।

(৪৬)-প্রথম কাতারে নামায পড়ার চেষ্টা করবো।

(৪৭)-তাকবীরে উলা যেন ছুটে না যায়, সে দিকে লক্ষ্য রাখবো।

28/05/2023

কয়েকটা দোকানে ১০০ লিচুর দাম ৩০০ টাকা ঠিক করে গুনতে গেলে দোকানিরা গুনে বিক্রি করবেনা। গুনলে ৭৮-৮৫ টার মত হবে হয়তো। টাকা অল্প, ইস্যুটা ছোট কিন্তু চুরি বা প্রতারণার অপরাধটা জঘন্য বড়।

শায়খ মুশতাকুন্নবী কাসেমী সাহেব দাঃবাঃ এর নতুন ব‌ই‌।শীগ্রই আসছে নতুন বই!অর্ডারের প্রস্তুতি নিন!হাদিসের আলোকে সকাল-সন্ধ্যা...
24/05/2023

শায়খ মুশতাকুন্নবী কাসেমী সাহেব দাঃবাঃ এর নতুন ব‌ই‌।
শীগ্রই আসছে নতুন বই!অর্ডারের প্রস্তুতি নিন!
হাদিসের আলোকে সকাল-সন্ধ্যার আমল।

জরুরি এলান- অনেকেই পেইজে মেসেজ দিচ্ছেন - কল দিচ্ছেন - চলতি মাসে (মে) এর ইসলাহী মজলিশ কবে অনুষ্ঠিত হবে ❓সবার অবগতির জন্য ...
24/05/2023

জরুরি এলান-
অনেকেই পেইজে মেসেজ দিচ্ছেন - কল দিচ্ছেন - চলতি মাসে (মে) এর ইসলাহী মজলিশ কবে অনুষ্ঠিত হবে ❓

সবার অবগতির জন্য জানানো হচ্ছে, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার (ফিক্সড)

✅ শায়খ মুশতাকুন্নবী কাসেমী হাফিজাহুল্লাহ মাদ্রাসা-
মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর,সদর দক্ষিন কুমিল্লা -
✅ দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড নেমে রিকশা বা অটো করে হুজুরের মাদ্রাসা -

24/05/2023

আলহামদুলিল্লাহ শায়খ মুশতাকুন্নবী দাঃবাঃ প্রকাশনী থেকে নতুন ৪ টি বই শীগ্রই আসছে -

বইয়ের নাম শীগ্রই আসবে
সংকলক- শায়খ মুশতাকুন্নবী দা:বা:

মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জামাতা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সাহেব দীর্ঘ ২ বছর কারাভোগের পর আজ মুক্তি...
21/05/2023

মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জামাতা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সাহেব দীর্ঘ ২ বছর কারাভোগের পর আজ মুক্তি পেয়েছেন।

*খিদমাতুল হুজ্জাজ ওমরাহ ও হজ্জ কাফেলার* উদ্যোগে সন্মানিত হাজীসাহেবদের জন্য হজ্জ প্রশিক্ষন কর্মসূচিঃ*হজ্জ প্রশিক্ষন ও হজ্...
18/05/2023

*খিদমাতুল হুজ্জাজ ওমরাহ ও হজ্জ কাফেলার* উদ্যোগে সন্মানিত হাজীসাহেবদের জন্য হজ্জ প্রশিক্ষন কর্মসূচিঃ
*হজ্জ প্রশিক্ষন ও হজ্জের বয়ানঃ*
সন্মানিত হাজীসাহেবদের জানানো যাচ্ছে যে আপনাদের জন্য হজ্জ প্রশিক্ষন এর ব্যবস্হা করা হয়েছে।
*প্রশিক্ষন স্হানঃ* বাইতুল আতিক জামে মসজিদ, ঢাকা, রামপুরা বনশ্রী এ ব্লক (টিভি সেন্টারের পেছনে)
*তারিখঃ* ১৯ই মে, ২০২৩ রোজ শুক্রবার
*সময়ঃ* বাদ জুম’আ।
(সবাই ইনশা আল্লাহ্ সকাল ১১ঃ৩০ টার মধ্যে মসজিদ পৌছে যাব।)
*প্রশিক্ষন দিবেনঃ* আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী (দাঃ বাঃ)
*বিশেষ দ্রষ্টব্যঃ* প্রশিক্ষণটি সরাসরি লাইভ সম্প্রচার হবে
Arif im TV ফেসবুক পেইজে। ফেসবুক পেজের লিংক 👇
https://www.facebook.com/arifimtv.bd?mibextid=ZbWKwL

নোটিশ- আজ রোজ রবিবার , ১৪ মে  -  মুফতী মুশতাকুন্নবী কাসেমী বই এবং মুফতী আরিফ বিন হাবিব বই বুকিং কার্যক্রম চলছে আলহামদুলি...
14/05/2023

নোটিশ-
আজ রোজ রবিবার , ১৪ মে - মুফতী মুশতাকুন্নবী কাসেমী বই এবং মুফতী আরিফ বিন হাবিব বই বুকিং কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ -

✅গত ১৩ মে যারা বুকিং দিয়েছেন, সবার বই বুকিং কনফার্ম করা হয়েছে -
✅নতুন বুকিং দিতে পেইজে মেসেজ অথবা কল করুন -
✅ 01629-077481 wapp+imo

✅শায়খ মুশতাকুন্নবী কাসেমী বই ১১ টি ৯০০/- টাকা
✅মুফতি আরিফ বিন হাবিব বই - মিম্বরের আমানত - ৬৬০/- টাকা -

🟥হোম ডেলিভারি চার্জঃ
ঢাকায়- ৬০/-;
ঢাকার বাহিরে - ৯০/-

আপনার বইগুলো সংগ্রহ করেছেন তো ❓❓✅শায়খ মুশতাকুন্নবী কাসেমী বই ১১ টি ৯০০/- টাকা✅মুফতি আরিফ বিন হাবিব বই - মিম্বরের আমানত -...
13/05/2023

আপনার বইগুলো সংগ্রহ করেছেন তো ❓❓

✅শায়খ মুশতাকুন্নবী কাসেমী বই ১১ টি ৯০০/- টাকা
✅মুফতি আরিফ বিন হাবিব বই - মিম্বরের আমানত - ৬৬০/- টাকা -

🟥হোম ডেলিভারি চার্জঃ
ঢাকায়- ৬০/-;
ঢাকার বাহিরে - ৯০/-

যোগাযোগঃ 01629-077481 wapp

শায়খ মুশতাকুন্নবী কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ এবং
মুফতী আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ

বই লিস্টঃ
শায়খ মুশতাকুন্নবী
🟣মূল্য তালিকাঃ
✅ (১-৬)-- ৪০০ টাকা -
✅ (১- ১১ টি)-- ৯০০ টাকা -

🔴মুফতী আরিফ বিন হাবিব বই মিম্বরের আমানত -
৩ খন্ড - মূল্য: ৬৬০ টাকা -

বুকিং কনফার্ম করতে করনীয়ঃ
🟥গ্রাহকের নামঃ
🟥মোবাইল নাম্বারঃ
🟥 আপনার সম্পূর্ণ ঠিকানাঃ

🔲কিতাবের নাম সমুহঃ
১.আল্লাহ তায়ালাত সিফাত
২. দরুদ শরীফের ফজীলত
৩. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজীলত
৪.তওবা ও এস্তেগফার
৫.জিকিরের পরিচয় ফজীলত
৬. আত্নার পবিত্রতা কি? কেন? কিভাবে

৭.আখেরাতে ভাবনা আর কখন?
৮. রহমতের ছায়ায় কিছুক্ষন
৯. দশ গুনের অধিকারী মুমিন
১০.ত্বাকওয়া (সদ্য প্রকাশিত)
১১.আযাব ও গজব( সদ্য প্রকাশিত)

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Mufti mostakonnabi flowing group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti mostakonnabi flowing group:

Shortcuts

Share