Intifada Books

Intifada Books নতুন প্রজন্মের প্রকাশনা

05/08/2026

|| জুলাই গণঅভ্যুত্থান: বিশিষ্টজনদের দৃষ্টিতে কওমি ছাত্র-জনতার অবদান ||

​জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে যখন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, ঠিক তখন আন্দোলনকে সমানে থেকে এগিয়ে নিয়ে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীরা, বিশেষত কওমি মাদ্রাসার ছাত্র-জনতা।

​সত্তরেরও বেশি কওমি ছাত্রের আত্মত্যাগে রঞ্জিত হয়েছিল রাজপথ, তবুও কোনো দমন-পীড়ন তাদের দমিয়ে রাখতে পারেনি। কিন্তু আফসোস, আজ আমরা সেই অভূতপূর্ব রক্তাক্ত অবদানের কথা বেমালুম বিস্মৃত হতে বসেছি। সমাজের সর্বক্ষেত্রে আজও তাদের একপেশে করে রাখা হয়েছে।

​এই বীর সন্তানদের আত্মত্যাগের মূল্যায়ন এবং তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা তুলে ধরতেই Intifada টিমের বিশেষ নিবেদন—যেখানে কথা বলেছেন সমাজের প্রখ্যাত শিক্ষক, কবি, সাংবাদিক, আলেম, আইনজীবী ও সহযোদ্ধা জুলাই বীরেরা।

​ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ইতিহাসকে সঠিকভাবে জানুন।
​ #জুলাই_গণঅভ্যুত্থান
#কওমি_ছাত্র_জনতা
#ডকুমেন্টারি

02/08/2026

জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে দেশের সাংবাদিক সমাজ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। একদিকে ফ্যাসিবাদের দোসর ও চাটুকার গোষ্ঠী, অন্যদিকে সৎ ও দেশপ্রেমিক সংবাদযোদ্ধারা। সেই উত্তাল সময়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি (AFP)-র তৎকালীন ব্যুরো চিফ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিক আলম জীবনের ঝুঁকি নিয়ে সত্য অনুসন্ধানে অবিচল ছিলেন। সেন্সরশিপ ও ব্ল্যাকআউটের দেয়াল ভেঙে তিনি রাজপথের বর্বরতা ও মুক্তিসংগ্রামের বস্তুনিষ্ঠ চিত্র বিশ্বদরবারে তুলে ধরেছিলেন।

​পরবর্তীতে ‘ইনতিফাদা বুকস’-এর ক্যামেরায় শফিক আলম জুলাই গণঅভ্যুত্থানের সামগ্রিক পরিস্থিতির বিশ্লেষণ পাশাপাশি উত্তাল জুলাইয়ে কওমি ছাত্র-জনতার অবদান নিয়ে সারগর্ভ মূল্যায়ন তুলে ধরেছেন।

জুলাইকে নতুন প্রজন্মের চিন্তা ও মননে বাঁচিয়ে রাখার  লক্ষ্যে আজ বৃহস্পতিবার ৩০জুলাই, ডাকসু ও ইন্তিফাদার যৌথ উদ্যোগে ঢাকা ...
30/07/2026

জুলাইকে নতুন প্রজন্মের চিন্তা ও মননে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ৩০জুলাই, ডাকসু ও ইন্তিফাদার যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল জাবের আহ্বায়ক, ইনকিলাব মঞ্চ। এছাড়াও উপস্থিত ছিলেন ফাতিমা তাসনিম জুমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক( ডাকসু)। আরও উপস্থিত ছিলেন সর্বমিত্র চাকমা, ডাকসু-এর কার্যনির্বাহী সদস্য।

জাতিসংঘ প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থান:মানবাধিকার সংকট ও সমাধান বইটি পৌঁছে যাক প্রত্যেক সচেতন নাগরিকের ব্যক্তিগত সংগ্রহে।

30/07/2026

আন্তর্জাতিক মহলের চোখে কেমন ছিল আমাদের জুলাই অভ্যুত্থান?

​জুলাই-আগস্টের সেই দিনগুলোতে আসলেই ঠিক কী ঘটেছিল?

বিশ্ব সংস্থাগুলো কীভাবে দেখেছিল আমাদের এই গণ-অভ্যুত্থানকে?

জাতিসংঘের নিরপেক্ষ ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টটি সেই অজানা ও নির্মম সত্যগুলোই আমাদের সামনে এনেছে।

এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী।

সারাদেশে ফ্রি ডেলিভারিতে আপনার কপিটি সংগ্রহ করতে এখনই Order Now বাটনে ক্লিক করুন।

জাতিসংঘ প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থান: মানবাধিকার  সংকট ও সমাধান বইয়ের উপর সারগর্ভ আলোচনা করছেন সাবেক প্রেস সচিব ও ডেইলি...
29/07/2026

জাতিসংঘ প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থান: মানবাধিকার সংকট ও সমাধান বইয়ের উপর সারগর্ভ আলোচনা করছেন সাবেক প্রেস সচিব ও ডেইলি ওয়াদার সম্পাদক জনাব শফিক আলম।

27/07/2026

বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের সমন্বয়কারীর বয়ানে যাত্রাবাড়ী শহীদদের স্মৃতি কথা। যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। তাদের স্মরণে ইন্তিফাদার এই আয়োজন।

|| জুলাই ডকুমেন্টারি পর্ব -৩ ||
#জুলাই
#ডকুমেন্টারি

25/07/2026

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক সারজিস আলমের স্মৃতি ও বয়ানে ফিরে দেখা ২৪ এর দিনগুলি...

16/07/2026

বুক পেতে দেওয়া সেই অদম্য সাহস আর পানির বোতল হাতে সেই হাসিমুখ; জুলাইয়ে আমাদের চিরন্তন প্রেরণা!

১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহিদ দিবস। শহিদ দিবস উপলক্ষে আমাদের এই ছোট জুলাই ডকুমেন্টারি। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়ে যে তরুণ প্রাণগুলো বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকলেন, তাদের জানাই বিজয়ের লাল সালাম।

​শহিদদের স্বপ্ন ও চেতনা বেঁচে থাকুক প্রতিটি মুক্তিকামী মানুষের কলমে, মননে এবং আগামী প্রজন্মের ভাবনায়।

শীঘ্রই আসছে...
#জুলাই
#ডকুমেন্টারি

12/07/2026

জুলাই মাসজুড়ে ফ্রি ডেলিভারি!!

যারা আমাদের আগামীর জন্য প্রাণ দিল, তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে?

জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলো আমরা কেউ ভুলিনি। অনেক তাজা প্রাণের বিনিময়ে আমরা আজ নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। কিন্তু সেই দিনগুলোতে আসলে কী ঘটেছিল? জাতিসংঘ (UN) তাদের নিরপেক্ষ তদন্ত রিপোর্টে কী বলেছে?

শহীদ ওস*মান হা*দি বলেছিলেন, "আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব শহীদদের স্বপ্নের রাষ্ট্র বাস্তবায়ন করা।" সেই দায়িত্ববোধ থেকেই ইন*কিলাব মঞ্চ প্রকাশ করেছে জাতিসংঘের এই বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টটি।

এটি কেবল একটি বই নয়, এটি আমাদের ইতিহাসের এক রক্তাক্ত দলিল। প্রতিটি সচেতন নাগরিকের সংগ্রহে এটি থাকা উচিত।

স্টক ফুরিয়ে যাওয়ার আগেই ফ্রি ডেলিভারিতে আপনার অরিজিনাল কপিটি সংগ্রহ করতে এখনই Order Now বাটনে ক্লিক করুন।

Address

61/1, Paridas Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Intifada Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Intifada Books:

Shortcuts

Share