Effort Bookshelf

Effort Bookshelf A peddler of Books and convener of Enlightenment: Tiny Initiatives of Book lovers.

22/08/2026

বদলে যাচ্ছে effort

আরব সাগরের তলদেশের কিছু দৃশ্য....
04/03/2024

আরব সাগরের তলদেশের কিছু দৃশ্য....

আরব সাগরের তলদেশের কিছু দৃশ্য। Some views of the bottom of the Arabian Sea। জেদ্দা সমুদ্রআমাদের ওমরা সফরে সবথেকে আকর্ষণীয় এবং আশ্চর্যজনক ...

Effortbd.com সকল আপডেট পেতে নতুন পেজে যুক্ত থাকুন...
19/10/2023

Effortbd.com
সকল আপডেট পেতে নতুন পেজে যুক্ত থাকুন...

গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইগুলো পড়ুন জ্ঞান অর্জনে মাধ্যমে  জীবন টাকে সহজ করুন। প্রতিটি বইয়ের পরশে জড়িয়ে আছে ঘ...
02/01/2023

গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইগুলো পড়ুন জ্ঞান অর্জনে মাধ্যমে জীবন টাকে সহজ করুন।

প্রতিটি বইয়ের পরশে জড়িয়ে আছে ঘ্রাণ যে ঘ্রাণ নিজেকে সমৃদ্ধ করে উপহার দিতে পারে প্রশান্তিময় একটি জীবন । 💞

17/12/2022

অবহেলিত বা হারিয়ে যাওয়া সুন্নাতসমুহ
গোসল করার সময় প্রথমে অজু করা;
জুতা পরার সময় ডান পায়ে আগে পরা
এবং খোলার সময় বাম পা থেকে আগে খোলা;
পান করার সময় বসা;
পান করার সময় পাত্রের বাইরে নিশ্বাস ছাড়া
এবং তিনবারে পান করা;
সফর থেকে ফিরে মসজিদে দুই রাকআত সালাত পড়া
বইঃ হারিয়ে যাওয়া সুন্নাহ (রুহামা পাবলিকেশন)

বিয়ে একটা পবিত্র বন্ধন। কিন্তু কিছু তিক্ত কারণে সেই পবিত্র  বন্ধনটা ছিড়ে যাই। এমনটা হতে পারে শুধু একপক্ষ দোষ করছে খারাপ ...
08/12/2022

বিয়ে একটা পবিত্র বন্ধন। কিন্তু কিছু তিক্ত কারণে সেই পবিত্র বন্ধনটা ছিড়ে যাই। এমনটা হতে পারে শুধু একপক্ষ দোষ করছে খারাপ আচরণ করছে বা হাজার বোঝানোর পরেও অবাধ্যতামূলক আচরণ করেই যাচ্ছে। এমনটা স্বামী অথবা স্ত্রী যে কারো দ্বারাই হতেই পারে। এমন পরিস্থিতিতে প্রয়োজন প্রচুর ধৈর্য্যর আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর একটু অনুপ্রেরণা।

আল্লাহর উপর ভরসা, একটু অনুপ্রেরণার কথা বা ধৈর্য্য ধারণের সহায়তা করতে পারে স্ত্রীদের সাথে নবী ও মনীষীদের আচরণ বই। বইটা পড়লে জানা যাবে কতটা ধৈর্য্য ছিল সেই সব মনীষীদের। তাদের স্ত্রীরা তাদের সাথে মন্দ আচরণ করলেও তারা এটাকে তাদের জীবনের পরিক্ষা মনে করতেন। কতটা তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি তাদের সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাল্লাহু তাআ'লা পবিত্র কুরআনে বলেছেন, "তোমরা তাদের সঙ্গে সদাচরণ সহকারে জীবনযাপন করো"

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহ তাআ'লার নিকট সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক।"
বিবাহ বিচ্ছেদ, একে অন্যকে দোষারোপ করা, মন্দ আচরণ করা বা অন্যের আচরণে ধৈর্য্যধারণ করতে না পারা বর্তমান সময়ে নিয়মিত একটা সমস্যা। আমি ব্যক্তিগতভাবে বইটি পড়ে এটা বুঝেছি, প্রচুর ধৈর্য্যধারণ করতে শিখিয়ে। অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ।

📗📗 স্ত্রীদের সাথে নবী ও মনীষীদের আচরণ
লেখকঃ শাইখ ইউসুফ আবজাক সূসী
অনুবাদঃ মাওলানা যায়েদ আলতাফ
প্রকাশনায়ঃ মাকতাবাতুন নূর
বিক্রয়মূল্য ১৫০৳
ক্যাপশন- Saima Rahman Monni

* বর্তমানের সংসারগুলোতে এই ব্যাপারগুলোর প্রচন্ড অভাব...“স্বামীর কাছে থাকাই যথেষ্ট নয়। স্বামীর সাথেও থাকতে হবে। এ কথার ম...
07/12/2022

* বর্তমানের সংসারগুলোতে এই ব্যাপারগুলোর প্রচন্ড অভাব...

“স্বামীর কাছে থাকাই যথেষ্ট নয়। স্বামীর সাথেও থাকতে হবে। এ কথার মানে। কী? অনেক সময় আমাদের শরীর এক স্থানে থাকলেও মন বহু দূরে পড়ে থাকে। স্বামীর সাথে যেন এ দূরত্ব তৈরি না হয়; বরং স্বামীই যেন সব সময় মনের সবচেয়ে কাছের মানুষ হয়।

স্বামীর কাছে থাকার মানে হচ্ছে, তার সাথে খাওয়া, পান করা, ভরণপোষণ চলতে থাকা।

কিন্তু স্বামীর সাথে থাকার মানে হচ্ছে স্ত্রী তার স্বামীর জীবনের সঙ্গী হবে, বাহ্যিক ও মানসিক উভয় দিক থেকেই একসঙ্গে থাকবে।....

স্বামীর আনন্দের সঙ্গী হবে, একইভাবে দুঃখেও তার সঙ্গী হবে। প্রতিটি সমস্যার সমাধানে একত্রে দাঁড়াবে। প্রতিটি কষ্টের মুহূর্ত স্বামীর সাথে সহ্য করবে.....

একজন পুরুষের জন্য এতটুকু সুখই যথেষ্ট যে সুখটা কঠিন সময়ে তার স্ত্রী ভালোবাসা ও সাহস জুগিয়ে তাকে দিতে পারে। স্ত্রীর কাছে এসে স্বামী কাঠিন্যের কথা ভুলে যাবে এবং ভালোবাসায় মন ভরাবে।....”

বই- প্রেমময় দাম্পত্য জীবন
- উস্তাজ হাসসান শামসি পাশা

Ruhama Publication

06/12/2022

আপনার পছন্দের
বই কোনটি?

অর্থনীতি হবে সচ্চরিত্রে সমৃদ্ধ। ফলে আল্লাহ যা হালাল করেছেন, তা হালাল মানা এবং আল্লাহ যা হারাম করেছেন যেমন:সুদ, মজুতদারি,...
02/12/2022

অর্থনীতি হবে সচ্চরিত্রে সমৃদ্ধ। ফলে আল্লাহ যা হালাল করেছেন, তা হালাল মানা এবং আল্লাহ যা হারাম করেছেন যেমন:সুদ, মজুতদারি, ঘুষ, চুরি, লুটতরাজকে হারাম মানার ওপর অর্থনীতি প্রতিষ্ঠিত থাকবে।
-
বই: চিন্তার পরিশুদ্ধি
মূল: মুহাম্মাদ কুতুব
লেখক: ইফতেখার সিফাত
প্রকাশনী: Ruhama Publication

|| শিশুদের ভুল সংশাধনের পদ্ধতি : ইমাম গাজ্জালির নসিহত—১ ||ভুলটা যদি প্রথমবার হয়, তাহলে উচিত হবে যথাসম্ভব তা এড়িয়ে যাও...
02/12/2022

|| শিশুদের ভুল সংশাধনের পদ্ধতি : ইমাম গাজ্জালির নসিহত—১ ||
ভুলটা যদি প্রথমবার হয়, তাহলে উচিত হবে যথাসম্ভব তা এড়িয়ে যাওয় ঘাঁটাঘাঁটি করা বা লোক সম্মুখে প্রকাশ না করা চাই। একে তার দুঃসাহস চিত্রিত করার সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে শিশু যদি তা লুকোনোর ব্যাপারে খুব বেশি হতদন্ত হয়ে ওঠে, তা হলে তা এড়িয়ে চলাই সমীচীন।
কারণ, অল্পতেই কিছু করতে থাকলে শিশুদের দুঃসাহস বেড়ে যায়। পরবর্তীকালে সাজা হিসেবে সামনে প্রকাশ করলেও এটি তার কাছে পান্তাভাত মনে হতে থাকে।
একই অপরাধ দ্বিতীয়বার করলো— এখন আর ছাড় দেওয়া যাবে না। কিছু নিন্দা তিরস্কার তো অবশ্যই করতে হবে। তবে তা যেন হয় একান্তে; লোকজন কেউ না দেখে ফেলে। তার পর তার অপরাধের গুরুতর দিকটা মননে ঢুকিয়ে দিতে হবে।
বলতে হবে— সাবধান! এই কাজ যদি আবার করেছো! এসব কাজে তোমাকে যেন আর ন দেখি। তাহলে কিন্তু লোকজন ডেকে তোমার বিচার করব।'
তাই বলে শাসন একটু করতে গিয়ে পচা কথা বলতেই থাকলেন—এটি আবার অনুচিত। কেননা, বেশি বললে এসব কথা কানে সওয়া হয়ে যায়। অপরাধ তার কাছে স্বাভাবিক মনে হয়। অন্তরে কথার প্রভাব ফিকে হয়ে যায়। বাবা কথায় হবে সংযমী ও গুরুগ সারাক্ষণ বকবক না করে বরং মাঝে মাঝে একটি দুটি গর্জন দেবেন, তাতেই কাজ হয়ে যাবে।
মায়ের কাজ হলো—শিশুকে বাবার শাসনের কথা মনে করিয়ে দেবে। অন্যায় কাজ করলে মৃদু রাগডাক করবে।
অপরাধের সঙ্গে সঙ্গে যা বলার বলে দিতে হবে। জিইয়ে রাখা যাবে না। তবে দেখতে হবে সীমালঙ্ঘন যেন না হয়ে যায়। তার কাছে যেন জুলুম মনে না হতে থাকে। তার সম্মানবোধে যেন ক্ষত তৈরি না হয়ে যায়।
সীমাতিরিক্ত কঠোরতার মন্দ পরিণতির কথা তুলে ধরতে গিয়ে ইবনে খালদুন বলেন— ছাত্র, গোলাম বা খাদেম যেই হোক, তার শাসন যদি কঠোরতার আর ঝাড়িঝুড়ির ওপর দিয়েই হয়, তাহলে একপর্যায়ে সে কঠোরতার নিচে চাপা পড়ে যায়।
মন ছোট হয়ে যায়। হারিয়ে যায় কাজের তেজ-উদ্যম। পরিণত হয় অলসতার গ্রাসে। কখন জানি হঠাৎ করে ক্রোধের খড়্গ নামে এই ভয়ে ধীরে ধীরে মিথ্যা আর অসৎ পন্থা অবলম্বন বাধ্য হয়। উন্মুক্ত হয়ে যায় তার সামনে ধোঁকা আর প্রবঞ্চনার পথ।
বই : প্যারেন্টিং এর আধুনিক পাঠশালা
লেখক : ড. হাসসান শামসি পাশা
অনুবাদ : জমির মাসরূর
মুদ্রিত মূল্য : ৩২০৳
প্রকাশনায় : Muhammad Publication

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Effort Bookshelf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Effort Bookshelf:

Shortcuts

Share

Category