As-Sunnah Publications

As-Sunnah Publications ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) রচিত বইগুলো পাওয়া যায়।
(1)

তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আমরা দেখেছি তাঁর মাহফিলগুলোতে। এদেশের মানুষ যে ধরণের মাহফিল শুনতে আগ্রহী ও অভ্যস্ত স্যার ...
31/08/2026

তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আমরা দেখেছি তাঁর মাহফিলগুলোতে। এদেশের মানুষ যে ধরণের মাহফিল শুনতে আগ্রহী ও অভ্যস্ত স্যার রাহ. সেধারায় কথা বলতেন না,

তাঁর মাহফিল কোনো বিনোদন মঞ্চ ছিল না, ছিল নিরেট ইলমি মজমা, তবুও হাজার হাজার মানুষ রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা পূর্ণমনোযোগ সহকারে তাঁর কুরআন—হাদীস নির্ভর ভণিতামুক্ত আলোচনা শুনত এবং যখন শেষ হত তারা অনুভব করত- শেষ হয়েও হল না শেষ...

24/08/2026
প্রশ্ন-১১: আমাদের দেশে যে…পীর সাহেব আছেন, ওরা যে কথাটা বলেছে যে, পীরের মাধ্যমে না হলে ইবাদত-বন্দেগি আল্লাহর কাছে পৌঁছে ন...
23/08/2026

প্রশ্ন-১১: আমাদের দেশে যে…পীর সাহেব আছেন, ওরা যে কথাটা বলেছে যে, পীরের মাধ্যমে না হলে ইবাদত-বন্দেগি আল্লাহর কাছে পৌঁছে না। দুইটা থানার লোক একই ধরনের কথা বলছে, আপনারা যেভাবে বলছেন, খুব সুন্দর পরামর্শ দিচ্ছেন। কিন্তু এই পরামর্শ তারা মানছে না। চ্যানেল আই এটা প্রচারণা করে। জাহাঙ্গীর সাহেবের মতো একজন বড় আলিম, আপনারা এটা নিয়ে বসে সমাধান করতে পারছেন না? আমি এই ব্যাপারটা জানতে চাচ্ছি।

উত্তর: এটা শিরকি কথা। পীর উস্তাদ। পীরের কাছে গিয়ে শিখতে হয়। কয়েকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। পীর যদি মনে করেন, নেককার আলিমের সোহবতে গিয়ে দীন শেখার আবেগ পাবÑ এটা শরীআতসম্মত সুন্নাতসম্মত বিষয়। আর যদি কেউ মনে করে, পীর ধরা ফরয! এটা শরীআতবিরোধী কথা। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি, মুজাদ্দিদে আলফে সানি, সাইয়িদ আহমাদ বেরেলবি সবাই লিখেছেন, পীর ধরা ফরয ওয়াজিব কিছুই নয়। এটা সুন্নাহসম্মত মুসতাহাব আমল। তৃতীয়ত, যদি কেউ মনে করে, পীরের মাধ্যমে না গেলে কোনো ইবাদত হবে না, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে নবীর তরীকায়। কিন্তু ‘আল্লাহ ততোক্ষণ ওটা নেবেন না, (যতোক্ষণ না) আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাধ্যমে যাবে’, এটা একটা শিরকি চেতনা। আল্লাহ তাআলা আমাদের হিফাযত করুন।

সুপ্রিয় পাঠক, আসুন আমরা সালাতকে মহান রবের বেলায়াতের মূল মাধ্যম বানিয়ে ফেলি।অত্র গ্রন্থে আমরা সালাতের ফিকহী বিষয়গুলো অতি ...
22/08/2026

সুপ্রিয় পাঠক, আসুন আমরা সালাতকে মহান রবের বেলায়াতের মূল মাধ্যম বানিয়ে ফেলি।

অত্র গ্রন্থে আমরা সালাতের ফিকহী বিষয়গুলো অতি সংক্ষেপে এবং সালাতের খুশু বা বিনম্রতা-একাগ্রতা, যিকর ও দু‘আর বিষয়গুলো বিস্তারিত আলোচনা...

২০০৩ সালে বইটি প্রকাশের পর কয়েকবার পুনর্মুদ্রণ করা হয়। ইতোমধ্যে ২০০৭ সালে “সহীহ মাসনূন ওযীফা” প্রকাশিত হয়েছে। এছাড়া এ বই...
20/08/2026

২০০৩ সালে বইটি প্রকাশের পর কয়েকবার পুনর্মুদ্রণ করা হয়। ইতোমধ্যে ২০০৭ সালে “সহীহ মাসনূন ওযীফা” প্রকাশিত হয়েছে। এছাড়া এ বইয়ের অধিকাংশ বিষয় অন্যান্য বড় বইয়ের মধ্যে রয়েছে। এজন্য বইটির আর ছাপা হয় নি।

কিন্তু অনেকেই বইটি পেতে আগ্রহ প্রকাশ করছেন। বড় বইগুলি পড়া অনেকের জন্য সম্ভব হয় না। এছাড়া সালাত ও আরকানে ইসলাম বিষয়ক কিছু আলোচনা শুধু এ বইয়েই রয়েছে। এজন্য বইটি পুনঃপ্রকাশের সিদ্ধান্ত নিই।

এ সংস্করণে সামান্য কিছু সংশোধন ও পরিমার্জন ছাড়া প্রথম সংস্করণের ভাষা, বক্তব্য বা বিষয়ের তেমন কোনো পরিবর্তন করা হয় নি। মহান আল্ল­াহ দয়া করে বইটি কবুল করে লেখক, পাঠক ও সকল শুভানুধ্যায়ীকে মাগফিরাত, রহমত, তাওফীক ও কবুলিয়্যাত দান করুন।

প্রভাত (সুবহে সাদেক) থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত আল্লাহর এবাদত ও সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ইত্যাদি...
19/08/2026

প্রভাত (সুবহে সাদেক) থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত আল্লাহর এবাদত ও সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ইত্যাদি সকল সিয়াম বা রোযা ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকা হল সিয়াম বা রোযা।

আত্মার পরিশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, মানবিক মমতাবোধের বিকাশ, তাকওয়া ও সততা অর্জনের জন্য সকল যুগের সকল বিশ্বাসী মানুষের অন্যতম প্রধান অবলম্বন হলো সিয়াম।

রমযানের সিয়াম ফরয ও ইসলামের রুকন। এছাড়া যথাসম্ভব বেশি অতিরিক্ত বা নফল সিয়াম পালনে উৎসাহ দেওয়া হয়েছে...

আমরা ইসমাঈল (আ), ইবরাহীম (আ) বা অন্য কারো স্মৃতির প্রতি সম্মানার্থে, স্মৃতি বা রীতি পালনে “কুরবানি” করি না। হজ্জ ও কুরবা...
16/08/2026

আমরা ইসমাঈল (আ), ইবরাহীম (আ) বা অন্য কারো স্মৃতির প্রতি সম্মানার্থে, স্মৃতি বা রীতি পালনে “কুরবানি” করি না। হজ্জ ও কুরবানির ঘটনার সাথে ইবরাহীম (আ) ও ইসমাঈল (আ) এর স্মৃতি বিজড়িত। কিন্তু আমরা তাঁদের স্মৃতির জন্য এ সকল ইবাদত পালন করি না।

আমরা মহান আল্লাহর নির্দেশ পালনের জন্য কুরবানি করি। মহান আল্লাহ বলেছেন: “অতএব তুমি তোমার রবের জন্য সালাত আদায় কর এবং কুরবানি কর।” (সূরা (১০২) কাউসার: ২ আয়াত) আমরা রাসূলুল্লাহ (স.) এর সুন্নাত অনুসরণে এগুলি পালন করি।

তিনি এগুলি পালন, অনুমোদন ও বিধিবদ্ধ করেছেন বলেই আমরা তা পালন করি। ইবরাহীম (আ) এর সবচেয়ে প্রসিদ্ধ স্মৃতি-বিজড়িত বস্তু “মাকাম ইবরাহীম”। কুরআনে মাকামে ইবরাহীমকে সুস্পষ্ট আয়াত বা মুজিযা ও নিদর্শন বলা হয়েছে।

কিন্তু আমরা কেউ মাকামে ইবরাহীম চুম্বন করি না, বরং “হাজারে আসওয়াদ” চুম্বন করি। কারণ রাসূলুল্লাহ (স.) এরূপই করেছেন। কুরবানী সম্পর্কি তথ্যবহুল আলোচনা রয়েছে এই বইটিতে… বিস্তারিত জানতে বইটি পড়ুন।

সাহাবায়ে কেরাম আমাদেরকে রাসূলুল্লাহ সা. এর প্রতি ভক্তি, ভালবাসা ও তা’যীমের সর্বোত্তম আদর্শ শিক্ষাদান করেছেন। তাঁরা প্রত...
13/08/2026

সাহাবায়ে কেরাম আমাদেরকে রাসূলুল্লাহ সা. এর প্রতি ভক্তি, ভালবাসা ও তা’যীমের সর্বোত্তম আদর্শ শিক্ষাদান করেছেন। তাঁরা প্রত্যেকে জীবনের প্রতিটি ক্ষণে সাধ্যমত রাসূলুল্লাহ সা. এর জীবন, কর্ম, আকৃতি, প্রকৃতি চিন্তা করতেন, তাঁর উপর সালাত ও সালাম পাঠ করতেন।

তাঁরা সুযোগ পেলেই কয়েকজন একত্রিত হয়ে রাসুলুল্লাহ সা. এর জীবনী, সুন্নাত, সীরাত, শামাইল, তাঁর আকৃতি-প্রকৃতি নিয়ে আলোচনা করতে ভালবাসতেন। আমাদেরও দায়িত্ব হলো সুযোগ ও আবেগ মতো যত বেশি সম্ভব রাসূলুল্লাহ সা. এর জীবন কেন্দ্রিক মাহফিল ও মজলিস কায়েম করা।

রাসূলুল্লাহ সা. কেন্দ্রিক যে কোনো আলোচনা তাঁর প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি করবে, যা আমাদের ঈমানের অন্যতম অংশ। এছাড়া আমাদের জীবনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত তাঁর মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য। এগুলো সর্বদা আলোচনা করা ও শুকরিয়া জানানো আমাদের একান্ত প্রয়োজন।

Address

আস-সুন্নাহ পাবলিকেশন্স, ৪৮ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০
Gandaria
1100

Alerts

Be the first to know and let us send you an email when As-Sunnah Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As-Sunnah Publications:

Shortcuts

Share