16/04/2021
#এ _রমজান _হোক _আনন্দের,এই_ রমজান _হোক সবার
"মানুষ মানুষের জন্য" তিনটি শব্দের সমন্বয়ে গঠিত এই বাক্যে আমাদের মনুষ্যত্বের ভাবধারা বোঝানো হয়েছে। খুব সহজেই হয়তোবা আমরা রাস্তার ধারে বসে থাকা সেই বৃদ্ধকে পাশ কাটিয়ে যেতে পারি, হয়তোবা আমার লেখা এই লেখাগুলো না পড়ে এড়িয়ে যেতে পারি, যেতে পারি হয়তো রাস্তার ধারে বসে থাকা ছোট্ট শিশুর আর্তনাদ কে এড়িয়ে। কিন্তু যেতে পারবো কি মনুষ্যত্বের বন্ধন ছিন্ন করে? পারবো কি পবিত্র রমজান মাসে আল্লাহ দেওয়া বিধিনিষেধ কে অমান্য করতে? আজ প্রায় তিনটা রোজা শেষ হতে চলল! সত্যি রোজা রাখা যেমন ভালো হৃদয় এর বৈশিষ্ট্য ঠিক তেমনি এই রোজায় মানুষকে সাহায্য করাও উত্তম হৃদয়েরই বৈশিষ্ট্য। ঢাকার এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় প্রতিদিন 30 হাজারের মতো মানুষ একবেলা কষ্ট করে খাবারের জন্য। এই লকডাউনে হয়তো তার সংখ্যাটা বৃদ্ধি পাবে, কিন্তু সাহায্য ,করা হাতটা কি ততটা বৃদ্ধি পাবে? এটা সম্পূর্ণ নির্ভর করে আমার ,আপনার ও আমাদের উপর। এই রমজানে একটি শপথ আমি করতে চাই এবং আমি চাই আপনারাও করেন, আর সেটা হল প্রতিদিন 15 জন মানুষকে সাহায্য ।
আপনাদের সবার সেই লক্ষ্যেই কাজ করে যাবে নবজাগরণ। এই রোজায় সাধারণ মানুষকে ইফতারির আয়োজন করে দেওয়া ও কিছু মানুষকে সেহেরি আয়োজন করে দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান কাজ করবে। আর সেই কাজের দরকার হলো আপনাদের সকলের সহযোগিতা। একমাত্র আপনাদের সহযোগিতায় আমরা আমাদের মনুষ্যত্ব প্রেম ও মানুষের প্রতি ভালোবাসা বজায় রাখতে পারবে।
আপনার যে কোন সাহায্য নিতে আমরা প্রস্তুত।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
BKash number :01308090894
Rocket number:01313644171
Nogod number:01319929081
#এই _রমজান _হোক _আনন্দের, এই_ রমজান হোক _আমাদের_ সবার!