Saad mahmud

Saad mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saad mahmud, Shopping & retail, gazipur, Gazipur.

14/01/2025

আজ গরীব বলে কারও পাশে থেকে সুখের কারণ হতে পারিনা 😔
অপেক্ষায় থাকি,
প্রহর গুণি,
তুমি আসবে......
তোমার চিরচেনা স্নিগ্ধতা নিয়ে.....

12/01/2025

আমি আছি......

09/01/2025

শুভ জন্মদিন আমার একমাত্র ভালোবাসা 💐

29/12/2024

বিষাদের তিক্ততা জীবনের বাঁকে বাঁকে,
ক্ষয়ে যায় নিষ্পেষিত কলহের রেশ।
তবু রয়ে যায় তোমার চুলের সুবাস
মন ছুটে যায় হিম শীতল বদ্ধ ঘরে
যেখানে তোমার মালবোরোর নিঃস্বাস।

29/11/2024

শিরোনামহীন কাব্যঃ

অথচ তুমি আমায় বুঝলেইনা
বুঝতে চেষ্টাও করলেনা,
আমিতো এলোমেলো
অগোছালো এক ভাঙা তরি,
উথাল-পাতাল ঢেউয়ের ভয়ে
এই ছেড়া পালের ভাঙা তরীর হাল
কেউ ধরেনা,
সিন্দাবাদের সাহসী নাবিকও
ভয়ে কুঁকড়ে মুকরে
নিজের পথে পাল তুলে....
বসন্তে কোকিলের গান আর
গোধূলির স্নিগ্ধ সুষমায়
সবাইতো প্রাণ জুড়ায়!
তীব্র ঝড়ো হাওয়ায় নাউয়ের ভাঙা ছাউনিটার কথা কেউ মনে রাখেনা।
জীবন গতিময়!
অনিশ্চয়তার মেঘনাদ
হাতছানি না দিলেও
তুমি আমি আমরা বেঁচে থাকার তাগিদে ভালোভাবেই বেঁচে থাকি!
ভালোবাসা জীবনে একবারই আসে,
ভাঙা ছাউনিটার মতো তীব্র ঝড়েও তাকে আঁকড়ে ধরে থাকাটাই স্বার্থকতা!
আমি স্বার্থক!
তুমি ভালো থাকো প্রিয় জান্নাত!
৩০-১১-২৪ রাত ১২.৫৮

29/11/2024

ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না!
সম্পর্কে বে'হা'য়া হতে হয়, ছ্যাঁ'চ'ড়ামি করতে হয়।
ই'গো দেখিয়ে কথা বলা বন্ধ করে দিলে সে সম্পর্ক বেশি দিন টেকে না। টিকিয়ে রাখতে চাইলেও টিকিয়ে রাখা যায় না।
কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। সম্পর্কে রা'গ, অ'ভিমান হবে আবার ঠিক ও হবে, কিন্তু কথা বলা বন্ধ করবেন না।
প্র'চন্ড রাগ, অ'ভিমানের পর ও "ছ্যাঁচড়ার" মতো গিয়ে বলতে হবে, "ভালোবাসি"!❤️

আমিও তোরে ভালোবাসি জান্নাত!

20/11/2024

আমার জান্নাত!
মিস করছি ভীষন 😰

09/11/2024

আমিতো ভালো নেই তুমি হীনা.... 😔

09/11/2024

কেমন আছো?

ان فراقك يعز علي 😢
10/10/2024

ان فراقك يعز علي 😢

অথচ এখনও প্রতিটা মুহুর্ত তাকে ভেবে কাটে..........কি বড্ড উন্মাদ আমি, তাইনা ?
08/10/2024

অথচ এখনও প্রতিটা মুহুর্ত তাকে ভেবে কাটে..........
কি বড্ড উন্মাদ আমি, তাইনা ?

আমাকে হারিয়ে হয়তো তুমি বেশিকিছু হারাওনিহারিয়েছো কেবল একজোড়া চোখ, যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখতো।  হারিয়েছো কে...
06/10/2024

আমাকে হারিয়ে হয়তো তুমি বেশিকিছু হারাওনি
হারিয়েছো কেবল একজোড়া চোখ,
যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখতো।
হারিয়েছো কেবল একজোড়া ঠোঁট,
যা তোমার কথা ভাবতেই হেসে উঠতো।
হারিয়েছো কেবল একজোড়া হাত,
যা তোমার নামে প্রার্থনার জন্যে উঠতো।

আমাকে হারিয়ে তুমি সত্যি খুব বেশিকিছু হারাওনি।
হারিয়েছো কেবল এক সমুদ্র বিশ্বাস,
যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলেছিলো।
হারিয়েছো কেবল এক আকাশ ভরসা,
যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দিতো।
হারিয়েছো কেবল এক পুরুষের বিরতিহীন অপেক্ষা,
যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে থাকতো।

আমাকে হারিয়ে হয়তো তুমি সত্যিই বড্ড বেশিকিছু একদম ই হারাওনি,
তোমার খুব বড়সড় ক্ষতিও হয়নি।
থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ,
কেউ আঙুল তুলে বলবেও না কিছুই তোমায়।
আমাকে হারিয়ে কেবল তোমার একটি আক্ষেপ রইবে,
আমাকে না পাওয়ার আক্ষেপ।
একজোড়া চোখে,ঠোঁটের, হাতের না পাওয়ার আক্ষেপ,
হাতে হাত রেখে বিশ্বাস, ভরসা দেয়ার মানুষের অভাব
"আমি আছিতো" বলার জন্য আমির অভাব।
আমাকে হারিয়ে তুমি কেবল একটি অভ্যাস ই হারিয়েছো।
যে অভ্যাস লেপ্টে আছে তোমার জীবন ঘিরে।
এর বেশি আর কিছুই তুমি হারাওনি।

Address

Gazipur
Gazipur
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saad mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share