30/09/2023
ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায় ?
উত্তরটি হল অবশ্যই হ্যাঁ, ফ্রিল্যান্সিং ফোন থেকেই করা যায়।
নতুন ফ্রিল্যান্সারদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নাই-ই থাকতে পারে।
তবে, সব ধরণের ফ্রিল্যান্সিং কাজ মোবাইল থেকে করা সম্ভব হয় না এবং এক্ষেত্রে অনেক কার্যকরী সীমাবদ্ধতাও থাকে।
বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনি মোবাইল ডিভাইস ব্যবহার করতে পারেনই,
তবে এখানে অনেক অবাঞ্চিত সীমাবদ্ধতা থাকবেই।
ফ্রিল্যান্সিং কাজে ফোন ব্যবহার করলে, তা আপনার মানসিকতা থেকে শুরু করে, কাজ সম্পূর্ণ করার গতি, উৎপাদনশীলতা, ব্যবহারযোগ্যতা, ও দক্ষতাও অনেকাংশেই কমিয়ে দিতে পারে।
কিন্তু, আপনি যদি সবেমাত্র মোবাইল থেকে ফ্রিল্যান্সিং-এর কাজ শুরু করে থাকেন, তবে এটাকে এখনই বন্ধ করে দেওয়া একেবারেই অনুচিত।
শুধুমাত্র দেখে নিন যে, আপনি নিয়ম মেনে কাজ সম্পন্ন করতে পারছেন কিনা।
যদি শুরুতে সব ঠিক থাকে এবং আপনার কাজের মাত্রা ও আয়ের পরিমাণ বাড়তে থাকে, তখন আপনি মোবাইল ফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপে আপগ্রেড করতে পারেন।
এমনকি, সফল কিছু ডিজিটাল পেশাদার বা ফ্রিল্যান্সাররা সামান্য কিংবা কোন সংস্থান ছাড়াই তাদের ফ্রিল্যান্সিং জার্নি শুরু করেছিলেন ও ধীরে ধীরে তাদের উন্নতির সাথে-সাথে তারা তাদের সেটআপ আপগ্রেড করেন।
এমন অনেক কাজ রয়েছে, যেগুলোর জন্য বড় স্ক্রীন বা হাই-ফাঙ্কশন ডিভাইস ব্যবহার করার দরকার পড়ে না।
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন ?
চলুন, তাহলে আমরা মোবাইল থেকে করা যায়, এমন কিছু ফ্রিল্যান্সিং পেশার সম্পর্কে জেনে নিই।
মোবাইলে করা যায় এমন কিছু ফ্রিল্যান্সিং চাকরির অপশন:
(মোবাইল থেকে ফ্রিল্যান্সিং-এর সেরা ১০টি উপায়)
ফ্রিল্যান্সিং কাজ কত প্রকারের হতে পারে ?
এখন, যেহেতু আপনি জানেন যে, মোবাইল ফোনের মাধ্যমেই একজন ফ্রিল্যান্সার হওয়া সম্ভব;
আসুন আমরা এমন কিছু কাজের ব্যাপারে জানি, যা আপনি ফোন থেকেই করতে পারবেন –
১. কনটেন্ট রাইটিং:
ডেস্কটপ কিংবা ল্যাপটপের মতো স্মুথলি কাজ করা সম্ভব না হলেও, আপনি আপনার মোবাইলের মাধ্যমেও কনটেন্ট রাইটিং করতে পারবেন।
এর জন্যে আপনার ভালো লেখার ক্ষমতা, দ্রুত টাইপিং স্পিড ও নূন্যতম কীওয়ার্ড ব্যবহারের জ্ঞান থাকলেই চলবে।
এক্ষেত্রে, কোনো হাই-এন্ড মোবাইল ব্যবহার করার কোনো দরকারই পড়ে না।
আপনার ডিভাইসে Google doc কিংবা যেকোনো টাইপিং অ্যাপ্লিকেশন থাকলেই চলবে।
একবার, কনটেন্ট রাইটিং শুরু করলে ধীরে-ধীরে আপনার উৎপাদনশীলতাও বাড়বে ও আপনার উপার্জনের পরিমাণও বাড়তে পারে।
যেখান থেকে পরবর্তীতে একটা ভালো ল্যাপটপ নিয়ে নিতেই পারবেন।
কনটেন্ট রাইটিং কি ?
২. ট্রান্সলেশন:
পৃথিবীর স