06/09/2022
❓❓❓ ইনবক্সে দাম বলতে কি সমস্যা ❓❓❓
🌿🌿 অনেকে বলে দাম জানতে চাইলে আপনারা ইনবক্সে আসতে বলেন কেনো❓আপনারা প্রডাক্টের পিক দিতে পারেন এত কিছু লিখতে পারেন দাম টা পোস্টের সাথে লিখে দিতে এত সমস্যা কেনো❓
🍀 অনেকের অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায় তাইনা
🌿🌿 ইনবক্সে শব্দটা দেখলে আপনারা বিরক্ত বোধ করেন, ইগনোর করেন, ঠকবাজ ভাবেন, আপনারা ভাবেন সেলার এক একজনকে একেক রকমের দাম বলবে, আসলে কি তাই? 😔
এটা আপনাদের ভুল ধারণা!
🍁🍁 বিভিন্ন সেল গ্ৰুপের নিয়ম পড়ে দেখবেন গ্ৰুপের রুলস অনুযায়ী দাম বলা নিষেধাজ্ঞা আছে, এতে করে অনেকের পোস্ট এপ্রুভ হয় না, বা তাকে ব্যান করে দেয়া হয়। অনেকের বলার ইচ্ছা থাকলে ও সেটা বলতে পারে না।
🌿🌿 যদি কোন গ্ৰুপে এমন রুলস না থাকে সেখানে অন্য কোন ফেক সেলার এসে ২০/৩০ কমিয়ে দাম বলে নিজের করে নেয়। তারা একটা বাজে প্রডাক্ট ও দিতে পারে, কারণ ভালো জিনিসের মান ভালো হয়, তারা কি করে কম বলে। একজন কাস্টমারের বুঝতে হবে তাদের প্রডাক্ট নিশ্চয় ভালো হবে না।
🍁🍁 প্রাইস উল্লেখ থাকলে কাস্টমারের সাথে পার্সোনালি কথা বলার সুযোগ ও সৃষ্টি হয় না। আর দাম উল্লেখ না থাকলে ম্যাসেজে আলাদা করে কথা বলার সুযোগ ও হয় আবার এতে করে পরিচিতি ও বাড়ে।
🍀🍀 প্রাইস উল্লেখ থাকলে মানুষ প্রাইস জানতে চেয়ে কমেন্ট করে না এতে করে পোষ্টের রিচ কম হয়, এবং সেই পোস্ট ও বেশী মানুষের কাছে পৌঁছায় না।
🌺🌺 অনেক কাস্টমার দরদাম করে কিনতে চায়, সেক্ষেত্রে অল্প ছাড় দিলেই কাস্টমার ধরে রাখা সম্ভব হয়, তাই দরদাম করা যায় এমন পোস্টের ক্ষেত্রে প্রাইস উল্লেখ না বলাই ভালো।
🌺🌺 প্রাইস জানতে চাওয়ার কমেন্টে বিক্রেতা যখন বলে “ইনবক্স প্লিজ” তখন বুঝে নিবেন আপনাকে মুল্যায়ন করছে, আর ইনবক্সে দাম বললে কেউ দাম বারতি নেয় না, সে চেষ্টা করে তার প্রডাক্ট আপনার কাছে বিক্রি করার জন্য, ক্রেতারা মানবিকতার দিক থেকে চিন্তা করবেন 🥰🥰