10/04/2024
ঈদুল ফিতরের কিছু সুন্নত জেনে রাখি❣️
1. সম্ভব হলে নতুন চাঁদ দেখা। নতুন চাঁদ দেখে দোয়া পড়া-
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ
2. ঈদের রাতে (আমরা চাঁদের রাত বলে থাকি) জাগ্রত থেকে ইবাদতে মশগুল থাকা।
3. ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।
4. মিসওয়াক করা।
5. গোসল করা।
6. সাধ্যানুযায়ী ভালো পোষাক পরিধান করা।
7. সুগন্ধি ব্যবহার করা।
8. শরীয়তের গণ্ডিতে থেকে সাজসজ্জা করা।
9. ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন, বিশেষ করে বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া।
10. ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা।
11. আগে আগে ঈদগাহে যাওয়া।
12. ঈদগাহে গিয়ে ঈদের নামায আদায় করা। বিনা ওজরে ঈদের নামায মসজিদে না পড়া।
13. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
14. মুসল্লায় ঈদগাহে যাওয়ার সময় নিম্নস্বরে তাকবীরে তাশরীক বলতে থাকা।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ।
15. কারো সঙ্গে সাক্ষাৎ হলে ঈদের শুভেচ্ছা জানানো। সাহাবায়ে কেরাম এভাবে বলতেন,
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অর্থ: আল্লাহ তা'আলা আমাদের ও তোমাদের পক্ষ থেকে সমস্ত নেক আমল কবুল করুন।
16. শরীয়তের সীমায় থেকে ঈদের আনন্দ প্রকাশ করা।
17. এক রাস্তায় ঈদগাহে যাওয়া, অন্য রাস্তায় ফেরা। একাধিক রাস্তা না থাকলে এক পাশ দিয়ে যাওয়া, অন্য পাশ দিয়ে ফেরা।
জেনে রাখা ভালো—
ঈদগাহে গিয়ে ঈদের নামাজের পূর্বে অথবা পরে কোন নফল নামাজ আদায় করা মাকরূহ। এমনকি উক্ত দিনের ইশরাকের নামায পড়াও মাকরূহ।
পড়তে হলে ঈদের নামাযের পর বাসায় ফিরে ইশরাক পড়তে হবে।