Arnas Enterprise

Arnas Enterprise Crockeries, ceremic and Gift items wholesellar and retailer. Maintained Quality with best price.

কর ফাঁকি শনাক্ত করতে করদাতার আয়, ব্যয় ও সম্পদের তথ্য একসঙ্গে বিশ্লেষণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ...
31/08/2026

কর ফাঁকি শনাক্ত করতে করদাতার আয়, ব্যয় ও সম্পদের তথ্য একসঙ্গে বিশ্লেষণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ব্যবস্থায় প্রতিটি করদাতার একটি সমন্বিত প্রোফাইল তৈরি করা হবে। এতে আয়কর রিটার্নে ঘোষিত আয়ের সঙ্গে ব্যাংক লেনদেন, ক্রেডিট কার্ডের ব্যবহার, বিদেশ ভ্রমণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, গাড়ি কেনা, শেয়ারবাজারে বিনিয়োগ এবং স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হবে।

With best regards
অ্যাডভোকেট আমিন
Cell..01817182596

সম্মানিত  করদাতা/দাএীগণ (Respected taxpayers)আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহআপনারা জানেন যে, ২৮ এপ্রিল ২০২৬ তারিখের তথ্যা...
01/05/2026

সম্মানিত করদাতা/দাএীগণ (Respected taxpayers)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ

আপনারা জানেন যে, ২৮ এপ্রিল ২০২৬ তারিখের তথ্যানুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) স্বয়ংক্রিয় বা রিস্ক-ভিত্তিক পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে। এটি এনবিআর-এর কর অঞ্চলগুলোর মাধ্যমে পরিচালিত একটি নিয়মিত প্রক্রিয়া।

যাদের ট্যাক্স ফাইল অডিট মামলার আওতায় এসেছে তাদের করণীয় নিম্নরূপঃ
 প্রথমত ই-টিন নাম্বার দিয়ে চেক করা - NBR এর অফিসিয়াল ওয়েবসাইট: এনবিআর-এর ওয়েবসাইটে all-publication এবং Public Notice অংশে এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবং অডিট তালিকা পাওয়া যাবে।
 যদি আপনার নাম অডিট তালিকা পাওয়া যায়, আপনি দ্রুত একজন বিজ্ঞ ও দক্ষ আয়কর আইনজীবীর সাথে দেখা করে পরামর্শ নেওয়া তারপর তার পরামর্শ পছন্দ হলে উক্ত উকিল সাহেবকে আপনার পক্ষে মামলা পরিচালনার জন্য এবং সঠিক তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার জন্য নিয়োগসহ পাওয়ার দিবেন।
 আয়কর আইনজীবীর সাথে চুক্তি থাকবেঃ অডিট মামলার প্রত্যেকটি ধাপ যেমন
 তদন্ত তারপর
 ডেপুটি কর কমিশনার কর্তৃক রায় তারপর
 রেঞ্জ অফিসার কর্তৃক রায়/অনুমোদন
 প্রয়োজন হলে কর কমিশনার কর্তিক রায়/অনুমোদন
 তারপর, রায়ের আলোকে আয়কর আইন ২০২৩ এর ২১৪ ধারার ডিমান্ড নোটিশ পাওয়া এবং ব্যাংকের এ চালানের মাধ্যমে ট্যাক্স পরিশোধ পর্যন্ত উকিল সাহেব পরিচালনা করবেন।

অবশেষে, আমাদের সাথে যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন
===========================================
অ্যাডভোকেট আমিন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং জজকোট-ঢাকা ও গাজীপুর
আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
হেড অফ চেম্বার, আমিনুর'স ট্যাক্স সলিউশন এন্ড ল' ফার্ম
মোবাইল 🌍 ০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর ট্রাইবুনাল মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

শূন্য’ আয়কর রিটার্ন জমা দিলে কি জরিমানা হয়===========================================এখন অনেক করদাতা শূন্য রিটার্ন দেন। ...
19/02/2026

শূন্য’ আয়কর রিটার্ন জমা দিলে কি জরিমানা হয়
===========================================
এখন অনেক করদাতা শূন্য রিটার্ন দেন। তাঁদের অনেকেই নিজের আয়-ব্যয়ের সঠিক তথ্য না দিয়ে কর ফাঁকি দেওয়ার জন্য শূন্য রিটার্ন জমা দেন।
কিন্তু মিথ্যা তথ্য দিয়ে শূন্য রিটার্ন দেওয়া হলে জেল ও জরিমানা হতে পারে।
এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যত রিটার্ন জমা পড়ে, এর মধ্যে ২৫-৩০ শতাংশ শূন্য রিটার্ন পড়ে। এখন সোয়া এক কোটির মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে ৪০-৪২ লাখ টিআইএনধারী প্রতিবছর রিটার্ন জমা দেন।
একাধিকবার সময় বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে।
শূন্য রিটার্নে কি জরিমানা হয়
==================
করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে রিটার্নে এর কোনো একটি শূন্য অথবা সব কটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ।
করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায়–সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।
এনবিআরের কর কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল-বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট করতে দেখা যায়। এসব পোস্টে রিটার্ন ফরমের সব কটি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে।
রিটার্ন না দিলে কী হয়
==============
আয়কর আইন অনুসারে, পাঁচ ধরনের বিপাকে পড়তে পারেন করদাতারা। এগুলো হলো—
১. জরিমানা আরোপ
================
আয়কর আইনের ২৬৬ ধারা অনুসারে শর্ত সাপেক্ষে জরিমানা আরোপ করা যাবে। আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন ১ হাজার টাকা। এ ছাড়া ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়।
২. কর অব্যাহতি কমবে
====================
আয়কর আইনের ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন করা হবে। যেমন বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ ইত্যাদি।
৩. অতিরিক্ত করারোপ
===================
নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে প্রতি মাসে আরোপিত করের ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
৪. গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন
=========================
পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। শুধু বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নয়; গ্যাস, পানিসহ যেকোনো রাষ্ট্রীয় পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখেন কর কর্মকর্তারা।
৫. বেতন-ভাতা পাওয়ায় জটিলতা
==========================
সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন-ভাতার একটি নির্ধারিত সীমা দিয়ে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে বেতন-ভাতা পাওয়ায় জটিলতা হতে পারে।
With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল ০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

Dear Respected Taxpayers,As-salamu Alikum,আপনার ২০২5-২০২6 করবর্ষের ট্যাক্স রিটার্ন তৈরী ও জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ...
25/09/2025

Dear Respected Taxpayers,
As-salamu Alikum,
আপনার ২০২5-২০২6 করবর্ষের ট্যাক্স রিটার্ন তৈরী ও জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপএ সংগ্রহ করে আমাদের উওরা বা টঈী অফিসে/চেম্বারে অতিসত্বর যোগাযোগ করিবেন। আপনারা জানেন যে, এই অর্থবছর (করবছরঃ ২০২5-২০২6) থেকে সবার জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই

আমরা সবাই এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আগে আগে আমার অফিসে যোগাযোগ করিবেন এবং অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার নিজের এনআইডি দিয়ে একটি সচল সিম প্রয়োজন । আমার সম্মানিত করদাতাগনকে অনুরোধ করতেছি যে, তারা যেন আমার সাথে অতিদ্রুত যোগাযোগ করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন। ভবিষ্যতে জটিলতা ও জরিমানা এড়াতে.. ইনশাআল্লাহ, আপনারা সবাই সহযোগীতা করবেন।
Zajakallah khairun.
With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল ০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

অফিস পিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি (ফুলটাইম) -( মাসিক বেতন: ৳ ৮,০০০ - ১0,০০০)নিয়োগকারী: আমিনুর'স ট্যাক্স সলিউশন এন্ড ল' ফার্ম ...
09/07/2025

অফিস পিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি (ফুলটাইম) -
( মাসিক বেতন: ৳ ৮,০০০ - ১0,০০০)
নিয়োগকারী: আমিনুর'স ট্যাক্স সলিউশন এন্ড ল' ফার্ম
শিক্ষাগত যোগ্যতা: হাইস্কুল / জেএসসি/ অষ্টম শ্রেণী পাশ (নামাজী হইলে অগ্রাধিকার দেওয়া হবে)
সরাসরি ইন্টারভিউ সিভি সহঃ 01817-182596/ পরিচালক
Note: ফোনে ইন্টারভিউর দিন ফিক্সড করতে হবে or CV send to : [email protected]

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা!ঈদ মোবারক! ঈদ মোবারক!ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা । আল্লাহ আপনার এবং আপনার প্রিয়জনদের উপর ত...
31/03/2025

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা!

ঈদ মোবারক! ঈদ মোবারক!ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা । আল্লাহ আপনার এবং আপনার প্রিয়জনদের উপর তাঁর করুণা বর্ষণ করুন, এখন এবং সব সময়।

With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল 🌍০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

Address

Shop/119, Sher-E Bangla Ceramic Market, Cherag Ali, Tongi
Gazipur
1710

Telephone

01817182596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arnas Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share