Jotne -যত্নে

Jotne -যত্নে আপনার রুচিসম্মত সকল প্রোডাক্ট আপনার ?

05/10/2022
11/08/2022
আমার প্রথম বাচ্চা হওয়ার পর তার কানে আজান দেয় আমার শ্বশুরবিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছিল... দ্বিতীয় বাচ্চা হওয়ার আগে আগে ...
11/08/2022

আমার প্রথম বাচ্চা হওয়ার পর তার কানে আজান দেয় আমার শ্বশুর

বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছিল... দ্বিতীয় বাচ্চা হওয়ার আগে আগে ঠিক করলাম এবার আমি দিব

হুজুরের কাছে শিখলাম পুরাটা

আমি খুব এক্সাইটেড

বউকে ওটিতে ঢুকানো হলো ভোরের দিকে

আমি দৌড়ে বাথরুম থেকে অজু করে এসে ওটির সামনে হাঁটছি আর বিড়বিড় করে আজান প্র্যাকটিস করছি

এর মধ্যেই আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই এসে পড়ল হাসপাতালে

শ্বশুর আমার কাছে এসে বললেন, “তাড়াহুড়ায় আসতে যেয়ে টুপি আনতে ভুলে গেছি... তোমার কাছে টুপি আছে বাবা?”

আমি স্ট্রেইট মিথ্যা কথা বললাম, ‘না টুপি নাই’

যদিও আমি পকেটে টুপি নিয়ে ঘুরছি

উনি ব্যস্ত হয়ে টুপি জোগাড় করতে হাঁটা দিল

একটু পরে নার্স এসে জানালো আমার বাচ্চা হয়েছে... আমি খুশিতে বিড়বিড় করে আবার আজান প্র্যাকটিস করে নিলাম

নার্স জানালো এখন বাচ্চাকে একটা কাঁচের রুমে অন্য বাচ্চাদের সাথে রাখা হবে... জানালা দিয়ে দেখতে পারবেন... কিন্তু কাছে যেতে পারবেন না

আমি চান্স খুঁজছি কোন ফাঁকে কাঁচের রুমে ঢুকে আজানটা দিয়ে আসব

রুমের গার্ড প্রচণ্ড কড়া

কিছুক্ষনের মধ্যেই সেই রুমের গার্ডকে ২০০ টাকা দিয়ে সাইজও করে ফেললাম

আমি যেই ঢুকতে যাব রুমে, দেখি শ্বশুর টুপি পরে হন্তদন্ত হয়ে এদিকে আসছে

আমি গার্ডকে ফিসফিস করে বললাম, ‘টাকা বাড়ায়ে দিবো... এখন আমাদের কাউকে ঢুকতে দিও না’

গার্ড আমার শ্বশুর আব্বাকে কড়া ধমক দিলেন...

এর মধ্যেই খবর আসলো, ওটি থেকে ভিতরের দরজা দিয়ে এখন কেবিনে কন্যার মাকে নেয়া হবে ... আর বাচ্চা এই নার্সারিতেই থাকবে... পরে পাব

আমি শ্বশুরকে বললাম ‘আপনি এখানে না থেকে তাড়াতাড়ি রুমে জান... আমরা যে যার মেয়ে সামলাই’

উনি হন্তদন্ত হয়ে রুমে গেলেন

আমি গার্ডের দিকে তাকিয়ে বললাম, ‘চলেন ঢুকি’

ঢুকে মনে হলো স্বর্গে এসে গেছি... আমার পা আর চলছে না

তারপরেও পা টিপে টিপে মেয়ের কানের কাছে যেয়ে চোখ বন্ধ করে আজান দিলাম

সে এক চমৎকার মুহূর্ত

আজান দেয়া শেষ করে বিজয়ের বেশে রুমে ফিরে এসে দেখি আমার বউয়ের কোলে বাচ্চা দুধ খাচ্ছে

আমি বললাম, ‘এটা কে?’

শ্বশুর মাথা থেকে টুপি খুলতে খুলতে বলল, “বাবা তোমার টুপি লাগলে বলো, আমার টুপির কাজ শেষ”

আমার এই গোপন পরাজয় আজ পর্যন্ত কেউ জানে না... না অবশ্য সেই গার্ডটা জানে

কারণ একটু পরে যখন তার সাথে দেখা হয়েছে, সে আমাকে বলছে “বস আপনার নামে কমপ্লেইন গেছে ম্যানেজমেন্টে... আপনি নাকি কোন লোকের বাচ্চার কানে যায়ে বিড়বিড় করে কি বলে এসেছে। তার পিতামাতা সেটা জানালা দিয়ে দেখেছে। আপনাকে তারা খুঁজছে... আপনি কুইক আত্মগোপনে জান ওই যে তারা আসতেসে”

আমি সাথে সাথে পাশের বেঞ্চে টুপি মুখের উপরে ধরে ঘুমের ভান করে মাথা এলিয়ে বসে পড়লাম

এভাবে টানা ৪ ঘণ্টা ছিলাম

আশেপাশে কথা বার্তা সব শুনছি; আমার আম্মাকে বলতে শুনলাম ‘ছেলেটা একটু বাসায় যেয়ে ঘুমাক’... সেই ভদ্রলোক গার্ডকে জিজ্ঞেস করছে ‘শিশু পাচারকারিটাকে পেয়েছেন? আশ্চর্য গেলো কই?’ ...শ্বশুর বলছে ‘আজানের টাইম হয়ে গেলো জামাইয়ের মুখের উপরের টুপিটা নিয়ে নামাজে যাই’... শাশুড়ি বলছে, ‘আহ ছেলেটার চোখে রোদ লাগবে... এভাবেই ঘুমাচ্ছে ঘুমাক তুমি যাও’

আমি টুপির কোণা দাঁত দিয়ে কামড়ে ধরে মটকা মেরে পড়ে রইলাম

আশেপাশে কথা বার্তা সব শুনছি

টানা ৪ ঘন্টা পর আশেপাশে সাড়াশব্দ নেই দেখে আস্তে করে মুখের টুপি সরিয়ে দেখি আমার সামনে সেই ভদ্রলোক বসে আছেন

আমি ভাবছি দৌড় দিবো কি দিবো না

উনি বললেন, “থ্যাংক ইউ ভাই”

আমার মনে হলো রাজ্যের ঘুম আমার চোখে এসে নেমেছে

আমি সাথে সাথে খুশিতে ঘুমিয়ে গেলাম সেই বেঞ্চেই

আজ আমার সেই মেয়ের জন্মদিন... আজকে বিকালে যে কয়েকজনকে দাওয়াত দেয়া হয়েছে, তার মধ্যে সেই মেয়েটিসহ তার পরিবারও আছে যার কানে আমি ভুল করে আজান দিয়েছিলাম

লাইফ টা ভয়ংকর রকমের সুন্দর না?
©️ সংগ্রহ করা পোস্ট

04/08/2022

আল্লাহ পাপ পছন্দ করেন না, কিন্তু পাপ করার পর ধার্মিকদের অন্তর থেকে যে অনুশোচনা আসে আল্লাহ তা পছন্দ করেন। তাই, পাপ করার ইচ্ছে করবেন না। কিন্তু, যখন পাপ হয়ে যায়, একবার যখন তা আপনার অতীত হয়ে যায়— এই পাপের অনুশোচনাকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দিকে প্রত্যাবর্তন করুন।

প্রিয় মুসলিম, আল্লাহ যদি আমাদের নিষ্পাপ করে সৃষ্টি করতে চাইতেন তবে আমরা মানুষ হতাম না, আমরা ফেরেশতা হতাম। কিন্তু, আমরা মানুষ। মোটের উপর, প্রকৃতিগত ভাবেই আমরা পাপ প্রবণ। তাই বলে পাপকে আলিঙ্গন করবেন না। সবসময় এর বিরুদ্ধে লড়াই করুন। সবসময় সেগুলো নিয়ে অনুতাপ অনুভব করুন। কিন্তু, কখনোই আল্লাহর দয়ার প্রতি আশা ছেড়ে দিবেন না। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দিকে ফিরে আসুন। জীবনে যাই করেন না কেন, যত বেশি বার করেন না কেন, এমন কি যদি আপনার অভ্যাসগত কোনো পাপও থেকে থাকে— নিজেকে মূল্যহীন এবং অপদার্থ মনে করার সুযোগ শয়তানকে কখনোই দিবেন না। এমনকি আপনার যদি অভ্যাসগত কোনো কবিরা গুনাহও থেকে থাকে, শয়তানকে কখনোই আপনার এবং আপনার প্রভুর মাঝে আসতে দিবেন না। কারণ, কোনো কিছুই আপনার এবং আপনার রবের মাঝে আসতে পারে না; যদি শুধু তাঁর দিকে ফিরে আসেন।

সবসময় ইস্তেগফার(আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা) করুন। নিজের পাপগুলোকে অন্য সৎ কাজে অনুপ্রাণিত হতে ব্যবহার করুন।

হ্যাঁ, আদর্শ অবস্থা হলো সকল কবিরা গুনাহ বর্জন করা। হ্যাঁ, আদর্শ অবস্থা হলো কোনো অভ্যাসগত পাপ না থাকা। আর সেটা হলো সৎকর্মশীলদের অবস্থা। সৎকর্মশীল, আওলিয়া, আম্বিয়া তারা কবিরা গুনাহ করেন না। এবং তাদের অভ্যাসগত কোনো পাপও নেই।

কিন্তু, আপনি যদি সে অবস্থায় পৌঁছতে সক্ষম না হোন, আপনার অভ্যাসগত পাপ আছে, আপনার যদি কবিরা গুনাহ করার অভ্যাস থাকে— সকল ধর্ম কর্ম বাদ দিয়ে নিজেকে ব্যর্থ হিসেবে মেনে নিবেন না। তথাপি, চেষ্টা করুন; ভালো হতে চেষ্টা চালিয়ে যান। অনুতপ্ত মন নিয়ে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর কাছে হাত তুলে নিজের পাপগুলো স্বীকার করে নিন। সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যে পাপই করেন না কেন। পাপগুলোকে ব্যবহার করুন এমনসব ভালো কাজে অনুপ্রানিত হওয়ার ক্ষেত্রে, যেগুলো স্বাভাবিক অবস্থায় আপনি করতেন না। বুঝতে চেষ্টা করুন, যদি এটা করতে পারেন আপনার জন্য এখনো আশা আছে।

এ বিষয়ে অনেক বর্ণনা আছে। জানেন না? এক পতিতা যার গোটা জীবন ছিল পাপে পরিপূর্ণ, সে জানতো সে একজন পাপী। নিজে পাপী জানা সত্ত্বেও সে একটি কুকুরকে পানি পান করলো। সেও ভালো কিছু করতে চাইলো। আর শুধু এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।

জানেন না? রাসূল (স) আরেক জন কবিরা গুনাহকারীর কথা বলেছেন। এমন কোনো পাপ কর্ম নেই যা সে করেনি। সে ধনী ছিল, প্রচুর টাকা-পয়সার মালিক ছিল। তার কাছ থেকে ঋণ গ্রহীতাদের সাথে সে উদার আচরণ করতো। সে মানুষকে টাকা ধার দিতো। টাকা আদায় করতে যাওয়া তার চাকর-বাকরদের সে বলতো, কেউ যদি ঋণ পরিশোধে অপারগ হয় তাকে মাফ করে দাও। কারণ, আমার আল্লাহর ক্ষমা অনেক বেশি দরকার।

শেষ বিচারের দিন আল্লাহ তাকে বলবেন, তুমি এটা করেছো। আমি তোমার চেয়েও বেশি দয়াবান। আমি তোমাকে মাফ করে দিলাম যেমন তুমি মানুষদের মাফ করে দিতে।

এই লোক পাপী ছিল। সে তার অপরাধী মন ব্যবহার করলো সৎ কাজ করার জন্য। আর এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।

প্রিয় মুসলিম, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবেন না। প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরে আসুন। সবসময় ইস্তেগফার করুন। আপনার পক্ষে যে ভালো কাজই করা সম্ভব, করুন।

আর হ্যাঁ, একেবারে ভালো হয়ে যাওয়াটাকে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। কিন্তু, জেনে রাখুন, আমরা আসলে কোনোদিন সে লক্ষ্যে পৌঁছতে পারব না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার জন্য সৃষ্টি করেন নি। আমাদের ক্ষমা পাওয়াটা নিখুঁত হওয়ার মাঝে নয়, বরং নিখুঁত হওয়ার ইচ্ছে এবং প্রচেষ্টার মাঝে নিহিত।

— ড. ইয়াসির ক্বাদী।
— Khuṭbah: The Psychology of Sin এর অংশ বিশেষ।

😥
20/02/2022

😥

সংগ্রহে রাখতে পারেন
03/10/2021

সংগ্রহে রাখতে পারেন

খাঁটি সরিষার তেলনিজস্ব খামারে ১০০% খাঁটি মধুখাঁটি গাওয়া ঘি🟥 আমরা নিজস্ব তত্বাবধানে দেশি মাঘি সরিষার বীজ থেকে ভাঙ্গানো খা...
30/09/2021

খাঁটি সরিষার তেল
নিজস্ব খামারে ১০০% খাঁটি মধু
খাঁটি গাওয়া ঘি

🟥 আমরা নিজস্ব তত্বাবধানে দেশি মাঘি সরিষার বীজ থেকে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি।

খামার থেকে ১০০% খাঁটি মধু গ্যারান্টিসহকারে সারা বাংলাদেশে সরবরাহ করছি।
যেখানে চুল পরিমান ভেজালের ছিটাফোটা পাবেন না।

আমরা নিজস্ব তত্বাবধানে সরের ঘি ও ক্রিমের ঘি তৈরী করছি। নিশ্চিতে ১০০% খাঁটি ঘি পাবেন গ্যারান্টিসহকারে।

নিজস্ব তত্বাবধানে সরিষার পাশাপাশি ১০০% খাঁটি কালোজিরার তেল ও উৎপাদন করছি।

আমাদের সবগুলো প্রোডাক্ট ১০০% খাঁটি গ্যারান্টিসহকারে নিতে পারবেন। কোন পণ্যে চুল পরিমান ভেজাল প্রমান করতে পারলে দ্বিগুন টাকা ফেরৎ।

আমরা চেষ্টা করছি সর্বোচ্চ কম প্রফিটে বেশি সেলের উদ্দেশ্যে ১০০% খাঁটি পণ্যটি গ্যারান্টিসহকারে আপনাদের হাতে তুলে দিতে।

Address

Uttara
Gazipur
DHAKA

Telephone

+8801859932575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jotne -যত্নে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share