15/07/2023
আজ থেকে ৪০-৫০ বছর পর যখন নাতি নাতনিরা এসে আমাকে বলবে :
দাদু নেইমার কে ?
আমি তখন তাদের বলবো ৷
নেইমার?
জানিনা তো ?
তখন তারা পিছন ফিরে চলে যেতে চাইলে আমি ওদের ডাক দিয়ে বলবো ৷
শোন তাহলে ,
নেইমার?
সে তো এক মুকুটবিহিন রাজা ছিল ৷
তার দাপটে কেপে উঠতো সারা বিশ্ব ৷ সে ছিল ব্রাজিলের গর্ব ৷
সে এমন এক ফুটবলার ছিল যে বিশ্বকাপ ছাড়াই সে সারা বিশ্বের মানুষের প্রিয় ছিল ৷
নেইমার?
এ এক ক্ষুধার্ত রাক্ষসের নাম ৷যার গোল ক্ষুধায় সবকিছু চুরমার করে দিতো ৷
নেইমার এমন একটি নাম যা শুনে পি এস জি , বার্সেলোনা , সান্তোস গর্ব করে বলেছিল আমাদের কপাল ভালো যে আমরা এমন খেলোয়াড়কে আমাদের করে নিতে পেরেছিলাম ৷
নেইমার,
সে ছিল কোটি কোটি ছেলেদের রাত জাগার কারন ,
সে ছিল কোটি কোটি মেয়ের ফুটবল ভালোবাসার কারন ৷
নেইমার ?
সে তো ব্রাজিলের সাও পাওলো শহরের গর্বের নাম ৷ মায়ের গর্বে আসা থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত ইন্জুরি নিয়ে লড়াই করা যোদ্ধার নাম ৷
নেইমার ?
সে যে কতো ভালো বন্ধু তা বিশ্বচ্যাম্পিয়ন মেসিই ভালো বলতে পারবে ৷
নেইমার ?
মেসি রোনালদোর মতো তারকার ভীড়ে দূর থেকে জ্বলতে থাকা নক্ষত্র ৷
কোটি কোটি ভক্তের কান্নার কারন ওই নেইমার ৷
সে ছিল ফুটবল ইতিহাসের এমন অভিনেতা যে, কিনা দোষ না করেও দোষী হয়েছে ৷
তার সাহস এতই ছিল যে ম্যাচ চলাকালীন সময়ে রেফারির কানে বল দিয়ে আঘাত করেছিল ৷
এই সেই নেইমার (নেইমারের একটা ফটো দেখিয়ে )বুঝতেই পারবোনা যে কখন চোখের কোনে পানি জমা হয়ে গেছে ৷
নাতি নাতনিরা বলবে দাদু তুমি কাঁদছো কেন ?
আমি তখন তাদের বলবো না রে কাঁদিনি এটা শান্তির পানি ৷
তাদের বলবো তোদের একটা জিনিস দেখাই ৷
ওই বাক্সটা নিয়ে আয়তো ৷
বাক্স খুলে দেখাবো নেইমারের সাথে তোলা ছবি ৷
আর নেইমারের স্বাক্ষরিত একটা হলুদ রঙে্র জার্সি ৷
জানিনা এমন হবে কি না৷ তবে আসায় থাকবো একদিন আমার স্বপ্ন পূরন হবে ঈনশাআল্লাহ ৷