Green FarmiCulture

Green FarmiCulture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green FarmiCulture, Kapashia, Gazipur.

01/07/2019

Menow 2 colour attraction eyebrow powder - E418
220tk only

03/06/2019

Busy Life Easy Shopping

27/04/2019
McDonald's Chicken in China
08/11/2018

McDonald's Chicken in China

McDonald's Chickens in China takes a look at chicken production for McDonald's restaurants in China. CNBC investigates. Subscribe to CNBC International: http...

পুদিনা পাতার গুনাগুণ-★★ মুখের দূর্গন্ধ দুর করতে পুদিনা পাতা পানির সাথে মিশিয়ে কুলি করলে অনেক উপকার পাওয়া যায়।★★ পুদিনা ...
17/10/2018

পুদিনা পাতার গুনাগুণ-

★★ মুখের দূর্গন্ধ দুর করতে পুদিনা পাতা পানির সাথে মিশিয়ে কুলি করলে অনেক উপকার পাওয়া যায়।

★★ পুদিনা পাতার চা শরীরের ব্যথা দূর করতে সহযোগিতা করে।

★★ অনবরত হেঁচকি উঠলে পুদিনা পাতার সাথে গোলমরিচ পিষে ছেকে নিয়ে রসটুকু পান করলে কিছুক্ষণের মধ্যেই হেঁচকি বন্ধ হয়ে যাবে।

★★ মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন। অথবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্টে ব্যথায় পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন।

★★ পুদিনা পাতায় রয়েছে চমৎকার গুনাগুণ যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত। যারা পেটের ব্যথা কিংবা পেটের অন্যান্য সমস্যায় ভুগে থাকেন তারা খাবার পর এককাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন।

★★ পুদিনাপাতা পুড়িয়ে ছাই দিয়ে মাজন বানিয়ে দাঁত মাজলে মাড়ি থাকবে সুস্থ,দাঁত হবে শক্ত ও মজবুত।

★★ দীর্ঘদিন রোগে ভুগলে বা কোষ্ঠ্যকাঠিন্য থাকলে অনেক সময় অরুচি হয়।এক্ষেত্রে পুদিনা পাতার রস ২ চা চামচ,কাগজি লেবুর রস ৮-১০ ফোটা,লবণ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল ২ বেলা খান।এভাবে ৪-৫ দিন খেলে অরুচি দূর হয়ে যাবে।

★★ কফ দূর করতে পুদিনা পাতার রস,তুলসী পাতার রস,আদার রস ও মধু একসাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাবেন।

★★ সুস্থ হার্টের জন্য পুদিনা পাতা অনেক উপকারী। এটি রক্তে কলেস্টরেল জমতে বাধা প্রদান করে। ফলে হার্ট থাকে সুস্থ।

★★ পুদিনাপাতার সালাদ খেলে পেটে গ্যাস হয় না।

★★ যারা প্রস্রাব সমস্যায় ভুগছেন তারা এক গ্লাস পানিতে কয়েক ফোঁটা পুদিনাপাতার রস, সামান্য লবণ ও অল্প চিনি দিয়ে শরবত খেয়ে দেখবেন প্রস্রাব পরিষ্কার হয়ে যাবে।

★★ যাদের বুক ধড়ফড় করে তারা পুদিনাপাতা খেলে বেশ উপকার পাবেন।

★★ পুদিনা পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত পুদিনা পাতার রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।

08/10/2018

Local business

গাছটার বৈজ্ঞানিক নাম মরিংগা ওলেইফেরা (Moringa Oleifera)। ইংরেজিতে গাছটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামেও আখ্যায়িত করা হ...
08/10/2018

গাছটার বৈজ্ঞানিক নাম মরিংগা ওলেইফেরা (Moringa Oleifera)। ইংরেজিতে গাছটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামেও আখ্যায়িত করা হয়েছে।

এই গাছের প্রতি গ্রাম পাতায় গাজরের চারগুন বেশি ভিটামিন এ, দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালসিয়াম, কলার চেয়ে ৩ গুণ বেশি পটাসিয়াম, কমলালেবুর চেয়ে সাতগুণ বেশি ভিটামিন, দইয়ের চেয়ে ২ গুণ বেশি প্রোটিন আছে।

চার হাজার বছর ধরে রন্ধন এবং নানা চিকিৎসায় এ গাছের ব্যবহার হয়ে আসছে। প্রায় ৩০০ রকমের অসুখের চিকিৎসা হয় এই গাছ দিয়ে। দক্ষিণ এশিয়ায় বহু বছর ধরে বাড়ির আনাচে-কানাচে, বনে-জঙ্গলে, পুকুরের ধারে এই গাছ দেখা যায়। সম্প্রতি সেনেগাল, মালির মতো আফ্রিকান দেশগুলোতে এর চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। চাষও খুব সহজ। গাছের একটা ডাল পুতে দিলেই হলো। এই গাছ বাড়েও খুব দ্রুত। দুই তিন বছরে ফুল দেয়। এর ফুল, পাতা, ফল সব কিছুই সুস্বাদু।এতক্ষণ যে বিস্ময়গাছটির গুণগান করা হলো তার বাংলা নামটা চেনেন না, এমন লোকের সংখ্যা খুবই কম। চেনা জিনিসের মূল্য হয়তো আমরা কম দেই, কিন্তু সারা বিশ্বই আজ এই গাছ নিয়ে গবেষণা করছে, এই গাছের জয় জয়কার চারদিকে। এই বিস্ময়বৃক্ষটি আমাদের সবার পরিচিত সজিনা বা সজনে গাছ।

আমরা হয়তো কম-বেশি সবাই সজিনার ডাল বা তরকারি খেয়েছি। কিন্তু সজনে পাতাও যে শাক হিসেবে খাওয়া যায়, এটা সবাই জানি না। তেল-রসুন দিয়ে রান্না সজিনে খেতে শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও। সজিনা পাতা ও সজিনাতে প্রচুর আঁশ আছে, যা খাদ্যনালী ও অন্ত্রের পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে। বিশেষ করে তৈলাক্ত অনেক খাবার আমরা খাই, যার তেল রক্তনালীতে আটকে থাকে। সেগুলো বের করতে সজিনা সাহায্য করে। সজিনার মধ্যে আইসোথিয়োকাইনেটস নামের একটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, যা গ্যাস্ট্রিক, আলসার এবং গ্যাস্ট্রিকজনিত ক্যানসার ঠেকাতে সহায়তা করে।

পানি বিশুদ্ধ করতে আমরা প্রাকৃতিক ও কৃত্রিম নানা পদ্ধতি ব্যবহার করি। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, সজিনার দানা পানি বিশুদ্ধকরণে সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায়। উপস্যুলা বিশ্ববিদ্যালয় প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা সন্দর্ভে বলা হয়েছে, সজিনার দানা পানি দূষণ রোধ করে, পানিতে কোনো রকম দূষণীয় ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব উপদান দ্রবীভূত হতে দেয় না। আমেরিকা, নামিবিয়া, ফ্রান্স ও বতসোয়ানার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় প্রমাণিত হয়েছে, সজিনার আণবিক্ষণিক প্রোটিন উপাদান পানি বিশুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখে। একইভাবে সজিনা শরীরকে বিশুদ্ধ রাখে। সজিনাকে আজকের বিশ্বে ‘সুপার ফুড’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এই সুপার ফুডের অন্তত ছয়টি গুণ আছে, যা একে তারকাখ্যাতি দিয়েছে-

১. পুষ্টির ভান্ডার : লেখার শুরুতেই সজিনার পুষ্টি গুণের কথা বলা হয়েছে। প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, পটাসিয়াম, ক্যালসিয়ামের পাশাপাশি এতে আয়রনও আছে। আয়রনের দিক থেকে এটি পালং শাকের চেয়ে ৫ গুণ বেশি শক্তিশালী।

২. এন্টি-অক্সিডেন্টের খনি : সজিনার পাতাকে এন্টি-অক্সিডেন্টের খনি বলা যায়। এর মধ্যে ভিটামিন সি, বেটা-কেরোটিন, কিউরেকটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড বিদ্যমান। উল্লেখ্য, এসব উপাদানই মানবদেহের জন্য উপকারী। বিশেষ করে, ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের চাপ ও শর্করা কমাতে বিশেষ কাজে দেয়। এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ক্যানসার প্রিভেনশন দারি করছে, সজিনার পাতায় বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট ক্যানসার কোষ সৃষ্টিতে বাধা দেয়।

৩. ডায়েবেটিস প্রতিরোধক : এন্টি-অক্সিডেন্ট এবং আইসোথিয়োকাইনেটস নামের উপাদানগুলো নিয়মিত গ্রহণে ডায়েবেটিস কমে যায়। প্রতিদিন মাত্র ৫০ গ্রাম সজিনার পাতা খেয়ে ডায়বেটিস ২১ শতাংশ হ্রাস পায়। তিন মাস এক চা চামচ করে সজিনার পাতার গুড়া খেয়ে ডায়েবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব।

৪. তেলেসমাতি : সজিনার বীজের তৈরি তেলে সত্যিই তেলেসমাতি আছে। অন্য যেকোনো ভেজিটেবেল অয়েল-এর চেয়ে এর গুণাগুণ বেশি। দীর্ঘদিনের লিভারের রোগীর জন্য এ তেল খুব উপকারী। সজিনা গ্রহণে খাদ্যের গুণগত মান অটুট থাকে। পচনশীল খাবারকে দীর্ঘস্থায়ীত্ব দিতেও সজিনার তেলের তুলনা নেই। বাতের ব্যথা-বেদনায় যেমন ব্যবহার করা যায়, তেমনি শীতের আর্দ্রতা থেকে ত্বককে রক্ষা করা, রূপচর্চাতেও এই তেল কাজে লাগে।

৫. কোলেস্টেরল কিলার : ঘাতক কোলেস্টেরলকে হত্যা করে সজিনা আপনার হৃদপি-ের বন্ধু হয়ে উঠতে পারে। থাইল্যান্ডে বহু বছর ধরে সজিনাকে হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ৩ মাসের ব্যবহারে এটি কোলেস্টেরল লেভেল অর্ধেকে নামিয়ে আনতে পারে।

৬. আর্সেনিক দূষণ আর নয় : পানিতে আর্সেনিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা নিরোধে সজিনার বীজ কিংবা পাতা ভূমিকা রাখে। এমনকি আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীকে সুস্থ করতে সজিনা বীজ বা পাতা ব্যবহার কার্যকরী।

এত উপকারী এবং সহজে প্রাপ্য সজিনার ব্যবহার এখনো আমাদের কাছে সীমিত পরিসরেই রয়ে গেছে। সজিনার ডাল আর তরকারির পাশাপাশি খুব সহজেই এর কচিপাতা শাক হিসেবে খাওয়া যায়। পালং, মূলা শাকের মতোই এটিকে রান্না করা যায়। এমনকি সালাদে টমেটো, শসার সঙ্গে সজনে পাতা ব্যবহার করা যায়। যেকোনো স্যুপেও কয়েকটি সজিনা পাতা বাড়তি স্বাদ আর পুষ্টি এনে দেবে। পাতা গুঁড়া বা বীজের তেল অবশ্য আমাদের দেশে সেভাবে ব্যবহৃত হয় না। সজিনার তেল অবশ্য বেশ দামি, অলিভ অয়েলের চেয়েও। আমরা চাইলে সজিনার তেল ও গুঁড়াকে বাণিজ্যিকভাবে প্রস্তুত করার কথা ভাবতে পারি। ইউনানী ও আয়ুর্বেদ শাস্ত্রে বহু বছর ধরেই এর ব্যবহার চলে আসছে। আমরা নতুন করে এই সুপার ফুড আর বিস্ময়কর বৃক্ষের কথা ভাবতে পারি।

05/10/2018

ধন্যবাদ সবাইকে আমাদের পেজ এর সাথে থাকার জন্য

অ্যালোভেরা বা ঘৃতকুমারীর চাষ পদ্ধতি!!  অ্যালোভেরার সাথে আমরা সকলেই পরিচিত। এটি একটি অতীব পরিচিত উদ্ভিদ। এর আরও এক নাম আছ...
16/09/2018

অ্যালোভেরা বা ঘৃতকুমারীর চাষ পদ্ধতি!!



অ্যালোভেরার সাথে আমরা সকলেই পরিচিত। এটি একটি অতীব পরিচিত উদ্ভিদ। এর আরও এক নাম আছে যা হল কুমারী। ঘুত কুমারী বা অ্যালোভেরা সর্বজন বিদিত এবং বহুল ব্যহহৃত ঔষধি উদ্ভিদ যা স্বাস্থ্য এবং সৌন্দর্য চর্চায় প্রসাধনী এবং সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই এর গুরুত্ব অপরিসীম। মিশরীয় লোককাহিনী থেকে জানা যায় সৌন্দর্য বর্ধন করে যে প্রকৃত কণ্যা তার ল্যাটিন নাম অ্যালোভেরা ওরফে ঘৃতকুমারী। প্রাচীনকালেও রানী ক্লিওপেট্রা, সম্রাট আলেকজান্ডার, বাদশাহ সোলায়মান, নেপোলিয়ন এবং ক্রিস্টোফার কলম্বাসের মত বিখ্যাত মানুষেরা অ্যালোভেরা ব্যবহার করতেন। ইদানিংকালের বড় উদাহরণ মহাত্মা গান্ধী। ইউনানী শাস্ত্রে চূর্ণ ঘৃতকুমারীর নাম হয় মুসাউয়া। প্রায় প্রতিটি দামীয় রুপীয় অঙ্গরাগের কৌটায়, শিশিতে অথবা ইলেকট্রনিক মিডিয়ায় ধাধানো বিজ্ঞাপনে রয়েছে অ্যালোভেরার জয়গান। ঘৃতকুমারী গাছটি দেখতে অনেকটা কাটাওয়ালা ফণী মনষা বা ক্যাকটাসের মত। অ্যালোভেরা দেখতে ক্যাকটাসের মত হলেও এটা ক্যাকটাস নয়। এটা একটা লিলি পরিবারের উদ্ভিদ যেমন: পেঁয়াজ, রসুন ইত্যাদি। অ্যালোভেরা গাছের গোড়া থেকেই সবুজ রঙের পাতা হয় এবং পাতাগুলো পুরু ধরনের হয় যার দুই পাশেই করাতের মতো ছোট ছোট কাঁটা থাকে। এর পাতা দেখতে বর্ষা আকৃতির মতো হয় এবং যা পুরু ও মাংসাল হয়। পাতার ভেতরে স্বচ্ছ পিচ্ছিল ধরনের শাঁস থাকে যাকে অ্যালোভেরা জেল বলা হয়। এই গাছের পাতা থেকেই নতুন গাছ জন্মায়। পৃথিবীতে প্রায় ২৫০ রকমের অ্যালোভেরা জন্মে। তবে মাত্র ২ রকমের অ্যালোভেরা বানিজ্যিকভাবে চাষ করা হয়।

অ্যালোভেরা অথবা ঘৃতকুমারীর খাদ্য গুণাগুণ:
অ্যালোভেরা অথবা ঘৃতকুমারীতে অনেক ধরণের খাদ্যগুনে গুনান্বিত। মানবদেহের জন্য যে ২২টা এমিনো অ্যাসিড প্রয়োজন তার ৮টি এতে বিদ্যমান। এটি প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন A, B1, B2, B6, B12, C, E এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ। এছাড়াও এতে বিভিন্ন ধরণের খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, কপার, এবং আয়রন বিদ্যমান। এছাড়াও এতে অনেক ধরণের খাদ্যগুন বিদ্যমান।

অ্যালোভেরা অথবা ঘৃতকুমারীর ঔষধি গুনাগুন:
অনেক রকমের ঔষধি গুনে সমৃদ্ধ এই অ্যালোভেরা অথবা ঘৃতকুমারী। অ্যালোভেরা অথবা ঘৃতকুমারী খেলে শরীরে হজম শক্তি বাড়ে ও দেহের ওজন কমে। এছাড়াও ডায়েরিয়া সারাতেও ঘৃতকুমারীর রস দারুণ কাজ করে। ত্বকের যত্নে, ব্রণের সমস্যায়, এর রস দারুণ উপকারী। পরিপাকতন্ত্র সতেজ রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এর তুলনা অপরিসীম। অ্যালোভেরা অথবা ঘৃতকুমারীর রস খেলে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি আমাদের হৃদপিণ্ড ভালো রাখে এবং দেহকে বিষমুক্ত রাখে।

মাটি ও জলবায়ু:
সবরকম জমিতেই ঘৃতকুমারী চাষ সম্ভব; তবে দোঁ-আশ ও অল্প বালু মিশ্রিত মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়। সুনিষ্কাশিত জমি যেসব জমিতে পানি জমে না এরূপ উঁচু জমিতে ঘৃতকুমারীর চাষ করা যায়। তবে লবণাক্ত ও চরম অম্লীয় মাটিতে ভালো হয় না। নিচু ও পানি জমা জমিতে গাছ পচে যায়। যেকোনো দোআঁশ মাটিতে চাষ ভালো হয় তবে বেলে দোআঁশ মাটি উত্তম। এঁটেল মাটিতে চাষ না করা ভালো। ছায়া জায়গায় হবে না, ঘৃতকুমারীর জন্য দরকার সারা দিন রোদ।

অ্যালোভেরা চাষ পদ্ধতি

জমি তৈরি:
ঘৃতকুমারী চাষ করতে হলে জমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে চাষ দিতে হবে। চাষের সময় হেক্টর প্রতি ১০ থেকে ১২ টন গোবর মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এ ছাড়া এ সময় বিঘা প্রতি ২৫ থেকে ৩০ কেজি টিএসপি এবং ১০ কেজি এমওপি সার দিতে হবে। অ্যালোভেরা চাষিরা সাধারণত বেশি করে গোবর সার দিয়ে এর চাষ করেন, খুব কম চাষিই রাসায়নিক সার দেন। অনেক চাষি প্রচুর ছাই ব্যবহার করে থাকেন।সার মেশানোর পর জমিতে চারা লাগানোর জন্য বেড তৈরি করতে হবে।

বেড তৈরি:
বেড হবে ১.৫ থেকে ২.২৫ মিটার চওড়া। প্রতি দুই বেডের মাঝে ৪০ থেকে ৫০ সেন্টিমিটার নালা রাখতে হবে।

চারা রোপণ:
অ্যালোভেরা অথবা ঘৃতকুমারী মূলত শেকড়ের মাধ্যেমেই বংশবিস্তার করে থাকে। এর শেকড় থেকে বেরোনো ডাল সংগ্রহ করে অন্যত্র রোপন করলে গাছ হয়। ঘৃতকুমারীর তিন রকম চারা লাগানো হয়। রুট সাকার বা মোথা,গাছের গোড়া থেকে গজানো চারা ও গাছের গোড়ার অংশ কেটে ফেলে পুরো গাছ। বাণিজ্যিকভাবে রুট সাকার লাগানো লাভজনক নয় বিধায় এটি লাগানো হয় না। পুরনো গাছের গোড়া থেকে গজানো চারা মাতৃগাছ থেকে আলাদা করে প্রথমে একখণ্ড জমিতে বা বেডে লাগানো হয়। সেখানে এসব চারা দুই থেকে তিন মাস লালন পালন করে বড় করা হয়। পরে মূল জমি চাষ দিয়ে এসব চারা তুলে সেখানে লাগানো হয়। এতে চারার প্রতিষ্ঠা ভালো হয়। তবে এরূপ চারা লাগিয়ে পাতা তোলার জন্য ছয় মাস অপেক্ষা করতে হয়। তাই বাণিজ্যিক চাষের জন্য এরূপ চারা লাগানোর চেয়ে মোথা কেটে বাদ দিয়ে সরাসরি পুরনো গাছ লাগাতে বেশি পছন্দ করে থাকেন। এতে দ্রুত পাতা তোলা যায়। এ রকম গাছ লাগানোর তিন মাসের মাথায় পাতা তোলা যায়। অনেক দিন জমিতে থাকার পর একই গাছ থেকে উপর্যপুরি পাতা তোলার পর গাছের গোড়া যখন লম্বা হয়ে যায় এবং গাছ যখন খাড়া থাকতে পারে না, তখন গাছ কেটে ২-৩টি পাতা বাদ দিয়ে সেসব গাছ লাগাতে হবে। লাগানো গাছ যেন সুস্থ সবল হয় সে দিক লক্ষ রাখতে হবে।

রোপণ সময়:
বছরের যেকোন সময়েই আপনি ইচ্ছা করলে এই অ্যালোভেরা অথবা ঘৃতকুমারী চাষ করতে পারেন। তবে জুন মাস অথবা আষাঢ় মাসে গাছ লাগালে তা বাড়ে অনেক তাড়াতাড়ি। তবে শীত ও বর্ষাকালে চারা না লাগানো ভালো। সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসে চারা বেশি লাগানো হয়। কেননা এ সময় চারা লাগালে শীতের মধ্যে গাছ মাটিতে লেগে যাওয়ার চেষ্টা করে। শীতের সময় বাজারে অ্যালোভেরার পাতার চাহিদা থাকে না। তাই চাষিরা এ সময় পাতা সংগ্রহ থেকে বিরত থাকেন। পক্ষান্তরে এই ২-৩ মাসের মধ্যে চারা জমিতে ভালোভাবে লেগে যায়।শীত শেষে বসন্তে নতুন পাতা ছাড়তে শুরু করলে পাতা সংগ্রহ করা শুরু হয়। এ পদ্ধতিতে চাড়া রোপণ করলে বেশি পাতা পাওয়া যায়।

রোপণ দূরত্ব:
চারা সারি করে লাগানো হয়। সারি থেকে সারির দূরত্ব সাত ইঞ্চি ও প্রতি সারিতে ছয় ইঞ্চি পর পর চারা লাগানো হয়। ১.৫ মিটার চওড়া বেডে দুই সারিতে ও ২.২৫ মিটার চওড়া বেডে তিন সারিতে চারা রোপণ করা হয়। এক বিঘা জমিতে প্রায় তিন হাজার ছয়শোটি গাছ লাগানো যায়।

পরিচর্যা:
অ্যালোভেরা অথবা ঘৃতকুমারী চাষে সঠিক নিয়মে বাগানের যত্ন করতে হবে। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সে দিকে খেয়াল রাখতে হবে। আগাছা জন্মালে সেটা নিড়ানি দিয়ে উপড়ে ফেলতে হবে। গাছে নিয়মিত পানি দিতে হবে।

সার ও সেচ প্রয়োগ:
সাধারণত কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করতে হবে খৈল বা নিম খৈলের মত জৈব সার। জমি প্রস্তুত করে নিয়ম অনুযায়ী ঘৃত কুমারি চাষ করতে হয়। সাধারনত ভেজা জমিতে ঘৃত কুমারি ভালো বাড়ে। নিয়মিত সেচের দরকার হলেও গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি ইউরিয়া সার দিতে হয় তাহলে বছরে একবার সবটুকু ইউরিয়া সার জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে জমিতে ছিটিয়ে দিলেই চলে। সার ছিটানোর পর আগাছা নিড়িয়ে মাটির সাথে সার মিশিয়ে দিতে হয়। বেশি ইউরিয়া সার দিলে রোগের আক্রমণ ও প্রকোপ বেড়ে যায়। শুষ্ক মওসুমে জমিতে প্রয়োজন মাফিক সেচ দিতে হবে। মাঝে মাঝে জমির আগাছা নিড়িয়ে দিতে হবে। ঘৃতকুমারী গাছ জমিতে প্রায় দুই বছর থাকে। তাই দ্বিতীয় বছরেও প্রথম বছরের মতো একই হারে জমিতে সার ও সেচ দিতে হবে।

অ্যালোভেরা

বালাই ব্যবস্থাপনা:
পাতার দাগ রোগঃ- ঘৃতকুমারী গাছে পাতায় দাগ পড়া এক প্রধান সমস্যা। শীতকালে এ রোগ কম থাকে। কিন্তু শীত শেষে ফাল্গুন মাসে এ রোগের প্রকোপ বেড়ে যায় এবং পাতার ব্যাপক ক্ষতি হয়। এ রোগের আক্রমণে পাতার অগ্রভাগে আলপিনের মাথার মতো ক্ষুদ্র এক বিন্দুর মতো দাগ পড়ে, সেখান থেকে আঠার মতো কষ বের হয়। ওই আঠা শুকিয়ে বাদামি দাগের সৃষ্টি করে। এভাবে আক্রান্ত গাছের পাতায় ধীরে ধীরে দাগ বড় হতে থাকে ও দাগের সংখ্যাও বাড়তে থাকে। এটি ধারণা করা হয় ব্যাকটেরিয়াজনিত রোগ, তাই ছত্রাকনাশক প্রয়োগে তেমন ফল পাওয়া যায় না। এ রোগের কারণে পাতার চেহারা নষ্ট হয়ে যায়। বাজারমূল্যও কমে যায়। তবে যারা বাণিজ্যিকভাবে ঘৃতকুমারী চাষ করেন তারা ১৫ দিন পরপর চুন পানিতে গুলে স্প্রে করে থাকেন।

গোড়া পচা রোগ:
গোড়া পচা রোগে গাছের গোড়া পচে যায়। পরে গাছ মারা যায়। বর্ষাকালে ও গাছের গোড়ায় পানি জমে থাকলেও বা ভেজা থাকলে গোড়া পচা রোগ হয়। ছত্রাকনাশক স্প্রে করলে এ রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়।

পোকামাকড়:
ঘৃতকুমারী গাছে সাধারণত কোনো পোকামাকড় দেখা যায় না। তবে মাঝে মাঝে ছাতরা পোকা, জাব পোকা, স্কেল পোকা, লাল মাকড় ইত্যাদির আক্রমণ হতে পারে।

ফসল সংগ্রহ ও ফলন:
ঘৃতকুমারী চারা লাগানোর দুই তিন মাস পর থেকেই গাছের পাতা তোলা শুরু করা যায়। একটি গাছে থেকে ৬০- ৭০টি পাতা বিক্রি করা যায় এবং সারা বছর জুড়ে এর থেকে নতুন নতুন পাতা জন্মে । বছরে ৯-১০ মাস পাতা তোলা যায়। শীতকালে পাতা তোলা বন্ধ থাকে। সাধারণত প্রতি ১৫ দিনে একটি পাতা বের হয়। তবে চাষিরা মাসে একটি গাছ থেকে ১-২টি পাতা সংগ্রহ করে। গাছের বৃদ্ধি ও পাতা বড় হলে প্রতি মাসে দু’টি পাতা তোলা যায়। পাতা তোলার পর পানিতে ধুয়ে পরিষ্কার করে ছায়ায় শুকিয়ে আঁটি বেঁধে বাজারে বিক্রি করা যায়।

চাষাবাদের খরচ:
এক বিঘা জমিতে বছরে খরচ প্রায় ৬০ থেকে ৮০ হাজার টাকা।

বাজারজাত:
প্রচুর চাহিদার থাকার কারনে বাজারজাত করতে সমস্যা হচ্ছে না।। ৫০ থেকে ৫৫ কেজি পাতার একটি আটিকে গাইট বলে। প্রতি ৬ গাইট ঘৃতকুমারীর বাজার দর ১৮০০ টাকা থেকে ২০০০ টাকা। এ হিসেবে ১ বিঘা হতে ১.৫ থেকে ২ লাখ টাকার পাতা বিক্রি হয়।

Address

Kapashia
Gazipur

Telephone

01779606114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green FarmiCulture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share