Jumanji Online Shopping

Jumanji Online Shopping Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jumanji Online Shopping, Gazipur.

টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের চমৎকার বইগুলো পাওয়া যাচ্ছে ২০% ছাড়ে।
20/01/2023

টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের চমৎকার বইগুলো পাওয়া যাচ্ছে ২০% ছাড়ে।

শৈলবালা - শাহরিয়ার জাওয়াদ Jumanji online shopping  পাচ্ছেন মাত্র ২৪০ টাকায়। দরদভরা কণ্ঠে গাজী পীরের কেচ্ছা শুনতে শুনতে ঘ...
28/12/2022

শৈলবালা - শাহরিয়ার জাওয়াদ

Jumanji online shopping পাচ্ছেন মাত্র ২৪০ টাকায়।

দরদভরা কণ্ঠে গাজী পীরের কেচ্ছা শুনতে শুনতে ঘোর লেগে গেল মাসুদ খাঁ-র। সেই ঘোরের মাঝে সে দেখতে পেলো, তার সামনে দাঁড়িয়ে আছে রাজকুমারী শৈলবালা । হাসছে । লম্বা খোলা চুলের সাথে মসলিনের শাড়ি মিলে তাকে মনে হচ্ছে যেন দু'দিকে ডানা ছড়িয়ে দেওয়া কোনো প্রজাপতি। কী অদ্ভুত! কী অপূর্ব!

এভাবে কতটা সময় পার হলো তার হিসাব মাসুদ খাঁ-র কাছে নেই। যখন ঘোর লাগা ব্যাপারটা কেটে গেল, শৈলবালার হাসিমাখা মুখটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। চোখের পলকে। মাসুদ খাঁ শুনল, বৃদ্ধ আলতাফ তখন সুর করে পড়ছেন-

“বিধুমুখী চম্পাবতী কার কাছে আছে বসি। জ্বলিতেছে রূপ যেন লক্ষ কোটি শশী ॥ হঠাৎ চম্পার রূপ নয়নে হেরিয়া। মূর্ছিত হইয়া গাজী পড়িলো চলিয়া "

আসিফ নজরুলের জন্ম পুরান ঢাকার গলিতে । নাটকীয় ঘটনাচক্রে তিনি লন্ডনে গেলেন পিএইচডি করতে। বিশ্ববিখ্যাত একজন অধ্যাপক তার গব...
17/11/2022

আসিফ নজরুলের জন্ম পুরান ঢাকার গলিতে । নাটকীয় ঘটনাচক্রে তিনি লন্ডনে গেলেন পিএইচডি করতে। বিশ্ববিখ্যাত একজন অধ্যাপক তার গবেষণা দেখে বিস্মিত হলেন এর নিম্নমান ও অগভীরতায়। তার প্রবল তাচ্ছিল্যে লন্ডনের ফুটপাতে বসে কাঁদলেন আসিফ নজরুল । শুরু হলো তাঁর জীবনের ভয়াবহ সংগ্রামের কাহিনি । শুধু পিএইচডি না, এই অভাবনীয় কাহিনি তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়নেরও।

পিএইচডির‌ গল্প
~ আসিফ নজরুল
৳ ২০০

সহজ বাংলায় R প্রোগ্রামিংড. মুনশী নাসের ইবনে আফজাল৳ ১২০ R Programming (পরিসংখ্যানের তথ্য-উপাত্তের বিশ্লেষণে ব্যবহৃত প্রো...
08/11/2022

সহজ বাংলায় R প্রোগ্রামিং
ড. মুনশী নাসের ইবনে আফজাল
৳ ১২০

R Programming (পরিসংখ্যানের তথ্য-উপাত্তের বিশ্লেষণে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়ার) সম্পর্কে জানার জন্য R প্রোগ্রামিংয়ের উপর বাংলায় লেখা বই আমি বাজারে খুঁজেছি। কিন্তু বাংলায় সহজ করে লেখা এমন কোন বই বাজারে পাইনি। তখন নিজের কাছে মনে হলো। গত এক বছরে R প্রোগ্রামিং সম্পর্কে আমি যা শিখেছি তা অনন্ত সকলের সঙ্গে বাংলায় শেয়ার করতে পারি। এ চিন্তা থেকেই এই বইটি লেখা। বইটিতে R প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলো যেমন, R প্রোগ্রামিংয়ে কিভাবে আপনার নির্দেশনা অনুযায়ী ডাটা বিশ্লেষণ করে, ডাটাগুলোর গ্রাফিক্যাল উপস্থাপনা এবং R প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিসংখ্যানের মডেল তৈরি করে তা জানা যাবে। R প্রোগ্রামিং দিয়ে ডাটা সায়েন্সের অন্যতম প্রধান কাজ ডাটা ক্লিনিং, ম্যানেজমেন্ট এবং ট্রান্সফরমেশনের কাজ সহজে কিভাবে করা যায় তাও জানা যাবে। এছাড়াও মেশিন লারনিং, পরিসংখ্যান এবং ইকোনোমেট্রিক্সের মডেলের পার্থক্য কোথায় এটাও জানতে পারবেন। পরিশেষে, R এবং Python (পাইথন) এর প্রোগ্রামিংয়ে বাক্য গঠনের তারতম্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যতা দেখানো হয়েছে।

বইটি মূলত অর্থনীতি, ব্যবসায় প্রশাসন এবং পরিসংখ্যানের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। এই বিভাগগুলোর সকল শিক্ষার্থীর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ কোন ধারণা নেই, কিন্তু ভবিষ্যতে তাদের এই বিষয় সংক্রান্ত কাজে প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন পড়বে। অন্যদিকে বইটির পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও R এর উপর বাংলায় আলোচনা করা হয়েছে। আশা করি বইটি আপনার R প্রোগ্রামিংয়ের উপর দক্ষতা একটু হলেও বৃদ্ধি করতে সাহায্য করবে।

"Use money to gain control over your time, because not having control of your time is such a powerful and universal drag...
06/11/2022

"Use money to gain control over your time, because not having control of your time is such a powerful and universal drag on happiness. The ability to do what you want, when you want, with who you want, for as long as you want to, pays the highest dividend that exists in finance."

🙂
06/11/2022

🙂

আমরা যদি পৃথিবীর সভ্যতা বুঝতে চাই তাহলে ইলেকট্রনিকস নামে যে বিষয়টির ওপর নির্ভর করে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তি গড়ে...
05/11/2022

আমরা যদি পৃথিবীর সভ্যতা বুঝতে চাই তাহলে ইলেকট্রনিকস নামে যে বিষয়টির ওপর নির্ভর করে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তি গড়ে উঠেছে সেটি আমাদের বুঝতে হবে । একজন মানুষ যদি এই বিষয়ে না জানে তাহলে সে এই নতুন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিটি অনুভব করতে পারবে না। একজন মানবসভ্যতার রস আস্বাদন করবে কিন্তু তার ভেতরের কথাটি জানবে না, সেটি কেমন করে হয়?

ইলেকট্রনিক্সের প্রথম পাঠ
~ মুহম্মদ জাফর ইকবাল
৳১৮৮

নতুন কিছু করার জন্য সবসময় উদ্যোক্তার ওপর একটা চাপ থাকে। বলা হয়ে থাকে নতুন কিছু করতে পারলেই সাফল্য ধরা দেবে। তবে, কেবল ...
03/11/2022

নতুন কিছু করার জন্য সবসময় উদ্যোক্তার ওপর একটা চাপ থাকে। বলা হয়ে থাকে নতুন কিছু করতে পারলেই সাফল্য ধরা দেবে। তবে, কেবল নতুন কিছু নয়— প্রচলিত ব্যবসাকে ভিন্নভাবে করে গড়ে তোলা যায় সফল উদ্যোগ। যেমনটা করেছিলেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক তিন বন্ধু রিচার্ড রীড, এডাম বেলন আর জন রাইট। ১৯৯৮ সালে তারা মাত্র ৫০০ পাউন্ড হাতে নিয়ে ইনোসেন্ট নামের শরবত কোম্পানি প্রতিষ্ঠা করেন। ইউরোপের ১৩টি দেশে এখন ইনোসেন্ট বিক্রয় হয়। কোম্পানির বাজার দর মাত্র ১০ কোটি পাউন্ড (এক হাজার কোটি টাকার বেশি)!!! এর ৯০ ভাগের বেশি ওরা বিক্রি করে দিয়েছে কোকাকোলা কোম্পানির কাছে! প্রত্যেকে এখন প্রশান্ত মহাসাগরে ব্যক্তিগত দ্বীপের মালিক।

তারা তাদের কোম্পানি পড়ে তোলার অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেন একটি বইতে। ব্রিটিশদের সঙ্গে আমাদের মান-মানসিকতা ও সিস্টেমের অনেক মিল। সেজন্য দেখা যায়, আমাদের দেশের উদ্যোক্তাদের মতো তিন বন্ধু রাস্তাতে ঘুরেছেন মাসের পর মাস। 'এসএমই বান্ধব ব্যাংকিং নীতিমালা' থাকা সত্ত্বেও কোনো একটি ব্যাংক তাদের ফুটো কানাকড়িও দেয়নি। সবাই সারাক্ষণ তাদের কানের কাছে ঘ্যান ঘ্যান করেছে “তোমাদের পদ্ধতিতে শরবত বানালে, তোমরা দেউলিয়া হয়ে যাবে। এই ভাবে হয় না।"

হাজার হাজার 'না' কেমন করে অতিক্রম করেছেন এই তিন বন্ধু? কেমন করে শরবত তাদের আর্থিক মুক্তির পথ খুলে দিয়েছে? কেমন করে বিনা পূজিতে তারা মার্কেটিং করেছেন? কোন বুদ্ধিতে একটার পর একটা দেশে ব্যবসা বাড়িয়েছেন আবার নিজেদের প্রতিষ্ঠানে গড়ে তুলেছেন একটি চমৎকার সংস্কৃতি। এসব প্রশ্নের জবাব খোঁজা হয়েছে এই বইতে।

শরবতে বাজিমাত
~ মুনির হাসান
৳১৫০

জোছনা ও জননীর গল্প~ হুমায়ূন আহমেদ৳ ৬০০ (২৫% ছাড়ে)
01/11/2022

জোছনা ও জননীর গল্প
~ হুমায়ূন আহমেদ
৳ ৬০০ (২৫% ছাড়ে)

আজ জরীর বিয়ে হচ্ছে এবং আশ্চর্য, সেই ছেলেটির সঙ্গেই। মাঝখানে একটি ভালোবাসার সবুজ পর্দা দুলছে ঠিকই, কিন্তু তাতে কী? জীবন ...
29/10/2022

আজ জরীর বিয়ে হচ্ছে এবং আশ্চর্য, সেই ছেলেটির সঙ্গেই। মাঝখানে একটি ভালোবাসার সবুজ পর্দা দুলছে ঠিকই, কিন্তু তাতে কী? জীবন বহতা নদী । একটি মৃত্যু পথযাত্রী যুবকের জন্যে তার গতি কখনও থেমে যায় না। থেমে যাওয়া উচিত নয় ।

নির্বাসন
~ হুমায়ূন আহমেদ
৳ ১০৮

আমরা যেটাকে ডিটেকটিভ গল্প বলি মুহম্মদ জাফর ইকবাল কখনো সেটা লিখেননি। টুনটুনি এবং ছোটাচ্চু দিয়ে তিনি তাঁর মতো করে সেটা শু...
28/10/2022

আমরা যেটাকে ডিটেকটিভ গল্প বলি মুহম্মদ জাফর ইকবাল কখনো সেটা লিখেননি। টুনটুনি এবং ছোটাচ্চু দিয়ে তিনি তাঁর মতো করে সেটা শুরু করেছিলেন। প্রথম বইটি প্রকাশিত হবার পর তাঁর পাঠকেরা হঠাৎ করে টুনটুনি এবং ছোটাচ্চু নিয়ে আরো গল্পের জন্য দাবি জানাতে থাকে। আগেও কোনো কোনো চরিত্র নিয়ে আরো নূতন লেখার দাবি উঠলেও মুহম্মদ জাফর ইকবাল কখনো সেই দাবি পূরণ করেননি। কিন্তু কোনো একটা কারণে এই দাবিটি মেনে নিয়ে তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে সাত নম্বর বইটি পর্যন্ত গিয়েছেন- আর কতদূর যেতে পারেন সেটি দেখার জন্য অনেক পাঠকই কৌতূহল নিয়ে অপেক্ষা করছে।

তবে মজার ব্যাপার হচ্ছে এ গল্পগুলোকে সম্ভবত সত্যি সত্যি ডিকেটটিভ গল্প বলাও যাবে না। শিশু কিশোরদের জীবনে যে সমস্যাগুলো হয় সেগুলোই মুহম্মদ জাফর ইকবাল তাঁর নিজের মতো করে সমাধান দিয়ে যাচ্ছেন। পাঠকেরা পছন্দ করছে, আগ্রহ নিয়ে পড়ছে তাই তার চুলচেরা বিশ্লেষণে না হয় নাই গেলাম!

যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু
~ মুহম্মদ জাফর ইকবাল
৳ 240

Address

Gazipur
1721

Alerts

Be the first to know and let us send you an email when Jumanji Online Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jumanji Online Shopping:

Shortcuts

Share