Charcenga Bazar, Hatiya

Charcenga Bazar, Hatiya THIS IS A WELKNOWN BAZAR AT HATIYA.THOUSANDS OF PEOPLES ARE RELATED WITH THIS.THEY DONE THEIR BUSSIN

*** নোয়াখালীর হাতিয়া চরচেঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে ২৮টি দোকান ভস্মীভূত ***উপজেলা উপজেলার সোনাদিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড...
04/02/2016

*** নোয়াখালীর হাতিয়া চরচেঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে ২৮টি দোকান ভস্মীভূত ***
উপজেলা উপজেলার সোনাদিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার দিবাগত রাত ২টার দিকে চরচেঙ্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাতিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে উক্ত বাজারে মানববন্ধন করে স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে চরচেঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী রুহুল আমিন কোম্পানি জানান, রাতে চরচেঙ্গা বাজারের প্রধান গলির একটি চা দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাম্প মেশিন ব্যবহার করে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে সোহেল স্টোর, খলিল মেম্বার, বাহার মোবাইল, সোলায়মান স্টোর, মহি উদ্দিন স্টোর, রঘুনাথ স্টোর, ইব্রাহিম স্টোর, আজাদ স্টোর, ইমাম স্টোর, আমিন চা দোকান, আব্দুল হক বস্ত্রবিতান, মিরাজ মুদি, জাবের বস্ত্র বিতান, মহিউদ্দিন মুদি, খায়ের মোবাইল এন্ড কম্পিউটার, মিরাজ স্টোর, ইলিয়াছ কম্পিউটার এন্ড ফার্ম, আমির স্টোর, বেলায়েত মেশিনারি’সহ ২৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। মহিউদ্দিনের চা দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারনা করছেন। তিনি আরো জানান, হাতিয়া উপজেলায় কোন ফায়ার সার্ভিস না থাকায় আগুনে বার-বার তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই স্থানীয়দের পক্ষ থেকে হাতিয়ায় একটি ফায়ার স্টেশন করার জন্য নিদিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি। হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ (লিটন) জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগীতার বিষয়ে স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গুগল ম্যাপে থেকে নেওয়া চরচেঙ্গা বাজারের ছবি।"Charcanga Bazar" ও "Charcanga Lake" "M C S High School" এই প্লেস গুলো আমি গ...
10/06/2014

গুগল ম্যাপে থেকে নেওয়া চরচেঙ্গা বাজারের ছবি।"Charcanga Bazar" ও "Charcanga Lake" "M C S High School" এই প্লেস গুলো আমি গুগল ম্যাপে অ্যাড করেছি।চরচেঙ্গা ঘাট সহ বাকিগুলোও অ্যাড করব আশা করি।
M C S High School - http://goo.gl/maps/vgW1g
Charcanga Bazar - http://goo.gl/maps/ZVeqU
Charcanga Lake - http://goo.gl/maps/HazZk

!!!!!!! ঈদ মোবারক !!!!!!!
16/10/2013

!!!!!!! ঈদ মোবারক !!!!!!!

হাতিয়ার জলদস্যু কমান্ডার এমরান চট্টগ্রামে গ্রেপ্তার :-নোয়াখালীর হাতিয়া উপকূলের জলদুস্য কমান্ডার মো.এমরান ওরফে এমরান ড...
22/09/2013

হাতিয়ার জলদস্যু কমান্ডার এমরান চট্টগ্রামে গ্রেপ্তার :-
নোয়াখালীর হাতিয়া উপকূলের জলদুস্য কমান্ডার মো.এমরান ওরফে এমরান ডাকাত চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে তাকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফ বাংলানিউজকে জানান, এমরান ডাকাতের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, ট্রলার অপহরণসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালীর বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা আছে।

সম্প্রতি এমরান চট্টগ্রামে এসে চন্দ্রনগর এলাকায় একটি পাহাড়ের পাদদেশে আস্তান‍া তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে রোববার ভোরে ওই আস্তানা ঘিরে ফেলে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি সাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, এমরান ডাকাত হাতিয়া উপকূলের মানুষের কাছে ছিল আতংকের মত। উপূকলে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে এমরানের বাহিনীর কাছে তারা ছিল অসহায়।

এমরানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বিভিন্ন মামলার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান ওসি।

30/08/2013

হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম কালাম চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইউনুস ওরফে এমরান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই চরে পুলিশি অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, ইউনুস জলদস্যু বাহিনীর প্রধান ছিলেন।
এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) তানভির হোসেন ও মো. মঞ্জুসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।অভিযানের সময় পুলিশ কালাম চরে তল্লাশি চালিয়ে একটি কাটা বন্দুক, ১২টি গুলি ও তিনটি সিগন্যাল রকেট লঞ্চার উদ্ধার করেছে।
অভিযানের বিষয়ে প্রথম আলো ডটকমকে দেওয়া হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের ভাষ্য, গতকাল সকাল ১০টা থেকে শতাধিক পুলিশ সদস্য কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কালাম চরে অভিযান শুরু করেন।রাত সাড়ে ১২টার দিকে অভিযান চলাকালে হঠাত্ দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশ পাল্টা গুলি ছুুড়লে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়।এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যু বাহিনীর প্রধান মো. ইউনুস ঘটনাস্থলে নিহত হন।নিহত ইউনুসের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ইউনুস ও তাঁর স্ত্রীসহ তিনজনকে গতকাল বিকেলেই পুলিশ গ্রেপ্তার করেছিল।গ্রেপ্তারের পর তাঁদের নিয়ে রাতে চরে দস্যুদের আস্তানায় অভিযান চালাতে গেলে গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন।

জানতে চাইলে স্থানীয় ওই তথ্য ঠিক নয় বলে দাবি করেন ওসি খোরশেদ আলম।আজ সকালে তিনি মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে কাউকে গ্রেপ্তার করা হয়নি।কতজন তো কত কথাই বলে।’

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, হাতিয়ার দস্যুকবলিত চরগুলোতে এ অভিযান চলতে থাকবে।

Address

Charcanga-Jahajmara Road
Hatiya
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charcenga Bazar, Hatiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Charcenga Bazar, Hatiya:

Shortcuts

Share

Category