20/02/2025
আসসালামু আলাইকুম। আজ আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অমর একুশে গ্রন্থ মেলা ২০২৫ উপলক্ষে আমার পছন্দের একজন মানুষ এবং আত্মীয়, লেখিকা নাদিয়া তাসনিমের লেখা গল্পগ্রন্থ 'গল্পে এঁকেছি জীবন' প্রকাশিত হয়েছে।
লেখিকা সম্পর্কে আমার দেবরের সহধর্মিণী। স্বামী সন্তান সহ দেশের বাইরে অবস্থান করলেও বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য।
আমি নিজে নাদিয়ার অনেক লেখা পড়েছি।আর সেজন্যই বলছি যারা গল্প পড়তে পছন্দ করেন, তারা নাদিয়া তাসনিমের লেখা 'গল্পে এঁকেছি জীবন ' গল্পগ্রন্থটি নিশ্চিন্তে আপনাদের সংগ্রহে রাখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর এর আগে সময় বের করে ফ্ল্যাপটা পড়ে দেখেন একটু কষ্ট করে😊।
গল্পগ্রন্থ- গল্পে এঁকেছি জীবন
লেখক : নাদিয়া তাসনিম
ধরণ : গল্পগ্রন্থ
প্রকাশনা: শব্দ শিল্প
ফ্ল্যাপ- নাদিরা ইসলাম নাইস
প্রচ্ছদ : নাদিয়া তাসনিম
প্রকাশক- শরীফুর রহমান
ফ্ল্যাপ:
পৃথিবীতে বিষ্ময়কর ঘটনাগুলো হয়তো আমাদেরই চতুর্দিকে আবর্তন করে। লেখকের মা-বাবাকে কেন্দ্র করে গল্পে কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা অলৌকিক সত্য এবং আমাদের ভাবনাগুলোকে নাড়িয়ে দেবার মতো।
লেখক তাঁর কিছু গল্পে দেখিয়েছেন- রহস্যময় এই পৃথিবীতে বিশ্বাস এবং প্রতারণা দুটোই বিরাজমান।
বিশ্বাসের রেশ ধরেই কত অবিশ্বাস পথে এসে দাঁড়ায়, তার উদাহরণ মিলবে গল্পের গন্ডিতে। তিনি দক্ষ হাতে তুলে ধরেছেন তথাকথিত সমাজ ব্যবস্থার চিত্র। সামাজিক প্রেক্ষাপট পেরিয়ে মনস্তাত্ত্বিক জগতের ভ্রম ও হ্যালুসিনেশন থেকে তৈরি প্রতিক্রিয়া নিয়েও লেখকের দূরদর্শিতা দেখা যায় 'আগে যেনো দেখেছি' গল্পে। দুর্ধর্ষ সাইকো ক্রাইমকে নাস্তানাবুদ করার ক্ষেত্রে যে বুদ্ধিবৃত্তিক সাইকোলজি নিয়ে খেলেছেন তিনি, তা সত্যিই প্রশংসনীয়।
সর্বোপরি পাঠকসমাজ প্রিয় গল্পকারের প্রতিটি গল্পে বুদ্ধিদীপ্ত এক নতুনত্বকে পরখ করতে পারবেন বলে বিশ্বাস করি। বইটি নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। গল্পকার নাদিয়া তাসনিম ও তাঁর বইটির জন্য অজস্র শুভকামনা রইলো।
নাদিরা ইসলাম নাইস
( কবি,গল্পকার এবং কণ্ঠশিল্পী)
# # গল্প