Free Flyツ

Free Flyツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Free Flyツ, Shopping Service, Jamalpur Chak.

26/01/2025

একজন মানুষের জন্য বোধহয় এরচেয়ে কঠিন উপলব্ধি আর কিছু হয়না যে, সে সর্বক্ষেত্রে অযোগ্য একজন মানুষ। এবং এরচেয়ে কষ্টকর বোধহয় কিছু হয়না, যখন সে বুঝতে পারে ভাগ্য তার সহায় হবেনা। তার অনুভূতি, চাওয়া, ইচ্ছে, স্বপ্ন সর্বদা তাকে আশাহত করবে। হৃদয় ভাঙা, স্বপ্ন ভাঙা, মন ভাঙা যেনো এক নিয়মমাফিক রুটিন, সবসময় তাকে বুঝিয়ে দেয় তার স্বপ্ন দেখতে নেই, আশা করতে নেই। এরচেয়ে হৃদয় বিদারক হয়তো আর কিছু নেই যখন তাকে ইচ্ছে, স্বপ্ন সব বির্সজন দিয়ে কেবল নিজের খারাপ দেখার অপেক্ষা করতে হয়।

20/12/2024

তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এই আমিটাকে আল্লাহ উঠিয়ে নিক 🤲

04/07/2024

আত্মহত্যা করলে মানুষ নাকি মরে যায় কিন্তু আত্মহত্যা করলে মানুষ বেঁচে যায় নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করা থেকে 💔🥀

04/11/2023

দুনিয়াতে মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে।

~শায়েখ আহমাদুল্লাহ🌸

04/11/2023

নারীর চোখের ভাষা না বুঝলে পুরুষ তুমি ব্যর্থ 😊💔

-বুঝলে 🙂🌸

আগে ভালো মানুষ তারপর ভালো স্বামী/স্ত্রী হতে না পারলে কখনো সন্তানের বাবা মা হতে যাবেন না।কারণ একটা সন্তানের জন্ম দিলেই শু...
25/09/2023

আগে ভালো মানুষ
তারপর ভালো স্বামী/স্ত্রী হতে না পারলে কখনো সন্তানের বাবা মা হতে যাবেন না।
কারণ একটা সন্তানের জন্ম দিলেই শুধু ভালো বাবা মা হওয়া যায় না।
ভালো বাবা মা হতে হলে আগে ভালো মানুষ
তারপর ভালো স্বামী/স্ত্রী হতে হয়।

19/09/2023

আমার মা,আমার জন্য দুনিয়ার জান্নাত,রহমত,শান্তি,ভরশা,শক্তি।
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া একজন মা ছাড়া কেউ তোমার রাগ বুঝতে চাইবে না। অসুস্থ হলে কেউ খোজ নিবে না তোমার কেমন লাগছে, অসুস্থ হলে বোঝা যায় কাছের মানুষের কাছে মূল্য কতটুকু 🥺 🖤🦋🥺

আমার মতে,এই দুনিয়াতে সবচেয়ে বড় দাতা আর সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে কন্যাসন্তানের বাবা। সারাজীবন মেয়েকে সবচেয়ে ভালটা খেতে দে...
16/09/2023

আমার মতে,এই দুনিয়াতে সবচেয়ে বড় দাতা আর সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে কন্যাসন্তানের বাবা। সারাজীবন মেয়েকে সবচেয়ে ভালটা খেতে দেয়,সবচেয়ে ভাল জামাটা কিনে দেয়,তার সামর্থ্য থাক আর না থাক।নিজে মাছের বা মাংসের ছোট পিস নিয়েও,মেয়েটা খাক। লাখ লাখ টাকা খরচ করে মেয়ের পড়াশুনায়, কোনো আশা ছাড়া। জানে বিয়ে দিলেই মেয়ে পর,ছেলেদের মত সে সংসারে কিছু দিতে পারবে না।তবু মেয়েকে বেস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ায়।প্রাইভেট ভার্সিটি,প্রাইভেট মেডিকেল কোথাও মেয়ে ৫০% এর কম নেই। অথচ এই লাখ লাখ খরচের আউটপুট অলমোস্ট শূন্য আমাদের দেশে।কোনো মেয়েই তার বেতন বাবার হাতে তুলে দেয় না,দিতে পারে না, দিলেও বাবা নেয় না! সমাজটাই এরকম! সারাজীবন এত কষ্ট করে পালা মেয়ে,অনেক সময় বাবার অসুস্থতায়ও আসতে পারে না।অন্যের পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়। বছরে দুটো ইদ হলেও আমি বেশির ভাগ মেয়েকেই দেখি তাদের স্বপ্ন অন্যের বাড়ি যায়।ইদের দিন এই মেয়েদের কষ্টের স্ট্যাটাস দেখতেও খুব কান্না পায়। তবু কন্যাদান তো করতেই হয় বুকে পাথর চেপে। যে মেয়েকে কোনোদিন একটা বকা দেয় নি,অন্যের বাড়িতে তার সাথে কেমন ব্যবহার করবে সেই শংকা বুকে রেখে মেয়েটাকে বিদায় করা অসীম সাহসী মানুষ বাবা! আমি সত্যি জানিনা এই সাহস উপমহাদেশের বাবাদের কোথা থেকে আসে! আকাশসম উদারতা না থাকলে কি এই ত্যাগ সম্ভব?
বি:দ্র: আমি সেইসব বাবাদের কথা বলিনি যারা সন্তানকে ইনভেস্টমেন্ট ভেবে মেয়ে সন্তানকে অবহেলা করে।দিন শেষে ত্যাগী পিতাই আমাদের দেশে বেশি।

15/09/2023

স্ত্রীকে কষ্ট দেয়া নিষেধ

রাসুলুল্লাহ (সাঃ) বলেন, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেনা। স্ত্রীর দু-একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক ভালো গুন আছে। যা পুরুষের জীবনে কল্যান বয়ে আনে (মুসলিম, হাদিস নম্বর, ১৪৬৯)

অন্য হাদিসে এসেছে,

তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই, যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে।

তিরমিজি, হাদিস নম্বর ১১৬২)

স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে! একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ...
13/09/2023

স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে!

একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম … শ্বাশুড়ী ওকে বলছে
- বৌ মা কি তোকে বেতন থেকে টাকা দেয়? তোর খালাও ঐদিন বলতেছে বাজারে যেই দাম সবকিছু! দুইজনের ইনকাম ছাড়া কি কিছু হয়?

আমি পর্দায় আড়াল করে গেলাম নিজেকে।
ও উত্তরে বলল

- আর বইলোনা আম্মা। প্রতিমাসে ও বেতন পাওয়ার পর পরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়।

শ্বাশুড়ী খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো

- বলিস কি? ঝগড়া করে?

- হ্যাঁ আম্মা। প্রত্যেক মাসে সে বেতন পেয়েই আমাকে সাধে। আমি প্রতি মাসে তাকে বকা দেই। বলো তো আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিলো না আমি কি সংসার চালাতে পারি নাই? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে?

শ্বাশুড়ী মুখ গোমড়া করে বললেন
- জিনিস পত্রের যেই দাম!

- মা একজন আর কি বেশি খায়? এজন্য ওর কাছ থেকে টাকা নিবো? ও তো দিতে চায়। আমিই নেই না। আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানীর বাড়ি উঠতে হইসিলো। কতই না কষ্ট হইসে। আল্লাহ না করুক আমার কিছু হলে যেনো তনুর এর ওর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করা দরকার। আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক। আর আমার কোন সমস্যা হলে ও ই আমাকে সাহায্য করবে। অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মত কষ্ট করুক।

শ্বাশুড়ী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওর মাথায় হাত দিয়ে বলল

- আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা। তুমি আর বৌমা দুইজনই দুইজনই দীর্ঘজীবি হও।

সেদিন পর্দার আড়ালে আমিও দুইফোটা কেঁদেছিলাম। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে।
আমি অনেক ভাগ্যবতীই বলায় চলে।

মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িংরুমে প্রবেশ করলাম।
দুইজনই আমাকে দেখে নড়েচড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোন কথাই হয় নি।

আমি এগিয়ে বললাম

- একটু চা করে দেই আপনাদের?

- হুম বৌমা। একটু লাল চা করো। আমিও তোমাকে সাহায্য করতে আসছি।

- না মা আপনারা বসেন। কথা বলেন। আমিই বানাচ্ছি।

আমি রান্নাঘরে গিয়েও একপ্রকার ঘোরে ছিলাম। সেদিন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও কম পরত মনে হচ্ছিলো। কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ।

post

Address

Jamalpur Chak

Telephone

+8801923564499

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Flyツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Free Flyツ:

Share