04/04/2023
সুগন্ধি জিনিসটা অনলাইনে কেনা বেশ কঠিন। আমি একটা সময় ভাবতেই পারতাম না যে, অনলাইনে সুগন্ধি বেচাকেনা হবে। ভাবতাম মানুষের কাছে স্মেল টা পৌছাবো কিভাবে।
প্রপথমদিকে পরিচিত মানুষজন ই ছিল কাস্টমার। যাদের কাছে আমার ব্যবহার করা সুগন্ধিগুলো বেশ পছন্দের ছিল। আস্তে আস্তে অপরিচিত মানুষরাও অল্প স্বল্প অর্ডার করা শুরু করলো।
কিছু মানুষ স্পেসিফিক নাম বলে দিতো। তবে বেশিরভাগ মানুষ এর অর্ডার এর ধরন এমন ছিল যে, ভাইয়া আপনার কাছে যেটা বেস্ট মনে হয় এমন ২ বা ৩ টা সুগন্ধি দিয়েন।
প্রথমদিকে বেশ টেনশন লাগতো। কাস্টমার হাতে প্রোডাক্ট পেয়ে সুগন্ধী পছন্দ হয়েছে বললে স্বস্তির নিশ্বাস ফেলতাম।
আমাদের এক ভাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উপর আস্থা রেখে ৩ টা সুগন্ধী অর্ডার করেছেন। খুলনার সাথে আমাদের দূরত্ব কিছুটা বেশি। উনি যখন প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের জানালেন যে প্রোডাক্ট ভালো লেগেছে তখন নিজেদের ভেতর থেকে পরিপূর্ণ মনে হলো।
এই ঈদ এ সুগন্ধী ট্রাই করতে পারেন আমাদের সাথে। আশা করি আপনার কি টাইপের সুগন্ধী পছন্দ এবং আমাদের সঠিক পরামর্শের মাধ্যমে আপনাকে হতাশ করব না।