Ummah BD Islamic Store

Ummah BD Islamic Store Your Trusted Source for Islamic Knowledge

Taqwa Boi Bitan is an Online Halal Information Platform that provides you with a one-stop solution for all your Islamic Information needs in the form of Books etc. We help our customers in choosing, finding the correct book, even finding the rare Islamic books and all these at a very affordable price with excellent customer service.Online Islamic Books offers a wide selection of multilingual authentic Islamic books and products.

30/06/2026
মৃত্যু থেকে কিয়ামাতলেখক : ইমাম বায়হাকীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ানবিষয় : মৃত্যু, পরকাল, জান্নাত-জাহান্নামপৃষ্ঠা : 180, ক...
28/06/2026

মৃত্যু থেকে কিয়ামাত
লেখক : ইমাম বায়হাকী
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
বিষয় : মৃত্যু, পরকাল, জান্নাত-জাহান্নাম
পৃষ্ঠা : 180, কভার : হার্ড কভার,ভাষা : বাংলা

কুরআনে পরকালের বিস্তারিত বিবরণ আছে; তবে প্রায় অধিকাংশ বর্ণনা জুড়ে রয়েছে কিয়ামত পরবর্তী অবস্থা। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত- এ বিশাল সময় সম্পর্কে কুরআনে খুব বেশী আলোচনা পাওয়া যায় না। নবি ﷺ এ বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেছেন।
হাদীসের নির্ভরযোগ্য প্রায় প্রতিটা গ্রন্থেই মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়ের বিভিন্ন তথ্য বিক্ষিপ্তভাবে স্থান পেয়েছে। তবে ইসলামের ইতিহাসে ইমাম বাইহাকি (রহিমাহুল্লাহ)’ই প্রথম ব্যক্তি, যিনি এ বিষয়ের উপর স্বতন্ত্র এই ‘মৃত্যু থেকে কিয়ামত’ নামক গ্রন্থটি রচনা করেছেন।

২১২৳ ২৬৫৳(২০% ছাড়ে)

জুমুআ’র দিনের বিশেষ আমল-
26/06/2026

জুমুআ’র দিনের বিশেষ আমল-

হাসিললেখক : উমেরা আহমেদপ্রকাশনী : নোঙর প্রকাশনবিষয় : সমকালীন উপন্যাসপৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা—আচ্ছা...
16/06/2026

হাসিল
লেখক : উমেরা আহমেদ
প্রকাশনী : নোঙর প্রকাশন
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

—আচ্ছা, আপনি জীবনে কতবার খোদাকে ডেকেছেন? খানিক নীরবতার পর হাদিদকে প্রশ্ন করে।
—অনেক বার। হাদিদের চোখের দিকে তাকায় ক্রিস্টিনা।
—আর আল্লাহকে?
বিষম খায় হাদিদ।
—কী?
—আল্লাহকে কয়বার ডেকেছেন? কণ্ঠে শীতলতা। ফের শুধায় ক্রিস্টিনা।
—খোদা আর আল্লাহর মাঝে কী পার্থক্য? বিস্ময় ঝরিয়ে জানতে চায় হাদিদ।
—আল্লাহ খোদার সত্তাগত নাম। এ নামে ডাকলে তিনি খুব কাছে আছেন বলে মনে হয়। অন্তরঙ্গ বন্ধুর মতো—যার কাছে নিশ্চিন্তে নির্দ্বিধায় গোপন ব্যথা প্রকাশ করা যায়।
চোখ সরিয়ে নেয়।
—হাদিদ! গতকাল আপনি বলেছিলেন না—যখনই আল্লাহকে ডেকেছেন, তিনি আপনার ডাকে সাড়া দেননি? যখনই নবির সাহায্য প্রার্থনা করেছেন, নিরাশ হয়ে ফিরে এসেছেন? আসলে কী জানেন? পুরো ব্যাপারটাই ইশকের সুতোয় গাঁথা। যখন আপনি কাউকে ভালোবেসে ডাকেন, তখন এটা সম্ভব নয় যে, সে আপনার থোরাই কেয়ার করবে।
কিন্তু এখানে আপনার ভালোবাসা ছিল না। ছিল চাহিদার প্রয়োজন। এজন্য আপনার শূন্য হাত শূন্যই থেকেছে।

১৮০৳ ৩০০৳ (৪০% ছাড়ে)

দ্যা রিয়েল লাভলেখক : শারমিন জান্নাতপ্রকাশনী : দারুত তিবইয়ানবিষয় : ইসলামি বিবিধ বই, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাপৃষ্ঠা : 112,...
15/06/2026

দ্যা রিয়েল লাভ
লেখক : শারমিন জান্নাত
প্রকাশনী : দারুত তিবইয়ান
বিষয় : ইসলামি বিবিধ বই, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার,ভাষা : বাংলা

পৃথিবীর প্রায় সব ভালোবাসাতেই কোনো না কোনো স্বার্থ কিংবা মোহ লুকিয়ে থাকে। আজ যে মানুষটি আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না, দিনশেষে হয়তো সে-ই আপনার সবচেয়ে বড় কান্নার কারণ হয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী আর স্বার্থের ভালোবাসায় আমরা বারবার ঠকি, বারবার আমাদের বুক ভেঙে যায়। অথচ আমরা ভুলেই যাই, এমন একজন আছেন, যাঁর ভালোবাসায় কোনো খাদ নেই, কোনো বিচ্ছেদ বা স্বার্থ নেই! তিনি আমাদের রব।

ভাঙা হৃদয় নিয়ে যখন আমরা নিভৃতে জায়নামাজে সেজদায় লুটিয়ে পড়ি, তখন রবের সেই অসীম ভালোবাসা আমাদের সমস্ত ক্ষত মুছিয়ে দেয়। রবের ভালোবাসায় সিক্ত এক প্রশান্ত জীবনের সন্ধান দিতে শারমিন জান্নাত লিখেছেন এক অনবদ্য বই— 'দ্য রিয়েল লাভ'।

১৩২৳ ২২০৳ (৪০% ছাড়ে)

আধুরা ইন্তেজারলেখক : অপরাজিতা সাদিয়াপ্রকাশনী : ফুলদানী প্রকাশনীবিষয় : অনুবাদ কবিতাপৃষ্ঠা : 128,ভাষা : বাংলাকিছু অপেক্ষ...
13/06/2026

আধুরা ইন্তেজার
লেখক : অপরাজিতা সাদিয়া
প্রকাশনী : ফুলদানী প্রকাশনী
বিষয় : অনুবাদ কবিতা
পৃষ্ঠা : 128,ভাষা : বাংলা

কিছু অপেক্ষা কখনো শেষ হয় না, কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার ভাঁজেই লুকিয়ে থাকে প্রশান্তির অদ্ভুত এক সুবাস। “আধুরা ইন্তেজার” ঠিক তেমনই এক অনুভূতির সংকলন। এখানে হৃদয়ের অব্যক্ত কথামালা কখনো উর্দুর গাম্ভীর্যে আভিজাত্য খুঁজে পেয়েছে, আবার কখনো বাংলার মাধুর্যে হয়ে উঠেছে মায়াবী। এটি কেবল একটি বই নয়; বরং শব্দের পরতে পরতে মিশে থাকা একরাশ ‘সুকুন’। যান্ত্রিক জীবনের কোলাহল ছাপিয়ে যারা শব্দের মাঝে একটু নিভৃত কোণ খুঁজছেন, কিংবা যন্ত্রণার নীল খামে এক চিলতে প্রশান্তি অনুভব করতে চান এই বইটি তাদের জন্য হয়ে উঠবে আত্মার খোরাক ।

১৫০৳ ৩০০৳(৫০% ছাড়ে)

শেষ বিদায়: দাফন-কাফনের শরয়ি নির্দেশনালেখক : মুহাম্মাদ আলী জাওহারপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশনবিষয় : ইসলামি বিধি-বিধান ও মা...
06/06/2026

শেষ বিদায়: দাফন-কাফনের শরয়ি নির্দেশনা
লেখক : মুহাম্মাদ আলী জাওহার
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল
পৃষ্ঠা : 216, কভার : পেপার ব্যাক,

আমরা অনেকেই জানি না মুমূর্ষু অবস্থায় কী করতে হয়, কীভাবে কাফন পরাতে হয় বা দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ফলে এই অজ্ঞতা শেষ মুহূর্তে আমাদের প্রিয়জনকে একাকী করে দেয়। এই বইটি এই করুণ বাস্তবতা থেকে মুক্তি দিতে পারে। এটি কেবল একটি বই নয়, বরং আপনার প্রিয়জনের প্রতি আপনার সর্বশেষ দায়িত্ব পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা।

বইটিতে যা থাকছে:

মুমূর্ষু অবস্থায় করণীয় এবং মৃত্যুর আগ মুহূর্তের বিশেষ বিধান।
জানাযা, কাফন ও দাফনের বিস্তারিত ও সহজ পদ্ধতি।
বিভিন্ন বয়সী বা লিঙ্গের মানুষের জন্য বিশেষ শরয়ি বিধানাবলি।
মৃত্যুর পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় সব মাসআলা।
আমরা চাই, প্রতিটি মুসলিম পরিবার এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করুক। যাতে শেষ সময়ে প্রিয়জনদের সুন্দরভাবে বিদায় দিতে পারি এবং পরকালে তাঁদের আফসোসের কারণ না হই।

২৪৩৳ ৩২৪৳(২৫% ছাড়ে)

Address

Jatrabari, Dhaka
Jatrabari
1232

Alerts

Be the first to know and let us send you an email when Ummah BD Islamic Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummah BD Islamic Store:

Shortcuts

Share

Category