06/03/2026
আব্দুল্লাহ খান মুন্নার উপন্যাস "লাল মাটি" পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। পরিবার প্রকাশনীতে। সোহরাওয়ার্দী উদ্যানের ৮১৭ ও ৮১৮ নাম্বার স্টলে। অনলাইনে পেতে আজই অর্ডার করুন।; আমাদের ফেইসবুক পেইজে।
গ্রামীণ সমাজবাস্তবতা, রহস্য ও রাজনৈতিক অন্ধকার জগতের প্রেক্ষাপট নিয়ে রচিত এই উপন্যাস।
‘লাল মাটি’তে উঠে এসেছে এক সংগ্রামী কৃষকের মর্মান্তিক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা, যার পেছনে রয়েছে গ্রাম্য রাজনীতির নির্মম ষড়যন্ত্র।
উপন্যাসটির প্রতিটি পৃষ্ঠা রহস্যে ঘেরা। অর্থের বিনিময়ে নারী ও শিশুকে বিক্রি, অমানবিক নির্যাতন, সমাজে মাদকের ভয়াল থাবা, অপসংস্কৃতির বিস্তার এবং নেশার মাধ্যমে যুবসমাজকে অনৈতিক কাজে ব্যবহার—এসব স্পর্শকাতর ও অন্ধকার বাস্তবতাকে তুলে ধরা হয়েছে লেখনীতে। ক্ষমতার দাপট আর টাকার লোভে মানবিক মূল্যবোধ কীভাবে পদদলিত হয়, তার এক নির্মম চিত্র ফুটে উঠেছে কাহিনিতে।
“এই উপন্যাস কেবল একটি গল্প নয়; এটি সমাজের অপ্রকাশিত সত্যের প্রতিচ্ছবি। প্রান্তিক মানুষের আর্তনাদ, ন্যায়ের জন্য সংগ্রাম এবং অন্ধকারের বিরুদ্ধে লড়াই—সবই এতে উঠে এসেছে।”