19/08/2022
চার্জার নিয়ে দ্বিতীয় পর্ব:
কোন একটি ফোন ফাস্ট চার্জিং সাপোর্টেড না; কিন্তু সেই ফোনে যদি ফাস্ট চার্জার লাগিয়ে দেন, তবে সেই ফোনের ক্ষতি হবে কিনা?
অথবা কোন একটি ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিন্তু সেটা যত ওয়ার্ডের সাপোর্ট করে আপনি যদি তার চাইতে বেশি ওয়ার্ডের চার্জার লাগিয়ে দেন তাহলে ফোনে ক্ষতি হবে কিনা?
এটি বেশিরভাগ ক্ষেত্রে হয়না। কারণ প্রত্যেকটি ফোনের মধ্যে একটি টেকনোলজি থাকে, যেখানে ফোন চার্জার এর সাথে কমিউনিকেট করে। এখানে সোজা ভাষায় বলতে গেলে, "চার্জার বলে ভাই, আমি আপনাকে ১৮ ওয়াট দিতে পারব, কিন্তু ফোন বলে আমি ১০ ওয়াট নিতে পারব এবং দশ ওয়াট হলেই আমার চলবে"। যেখানে এই বিষয়টিকে ফোনের Charge controller নিয়ন্ত্রণ করে।
সেই ফোনের ব্যাটারি তে আসা Electricity level যদি ক্ষতিকারক মাত্রা অতিক্রম করে, তবে IC সেই অতিরিক্ত চার্জ কে বাধা প্রদান করে। এক্ষেত্রে যে চার্জটি সে নিতে পারবে, শুধুমাত্র সে চার্জ টিকে চার্জার থেকে নেয়। আর এজন্য ফোনের কোন ক্ষতি হয় না। কেননা কোন একটি ১৮ ওয়াটের চার্জার দিয়ে একটি ফোন কে চার্জে দিলে সেই ফোনটি যদি সেটি নিতে না পারে, তবে চার্জার ও সেই অতিরিক্ত চার্জ ফোনটিকে দেয় না। তো, বেশিরভাগ ক্ষেত্রে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে ফোনের কোন সমস্যা হয় না।
তবে ফাস্ট চার্জার দিয়ে কোন সাধারণ ফোনে চার্জ দেওয়া প্রস্তাবিত নয় এবং মোবাইল ফোন উৎপাদকেরা ও বলে থাকে, ফোনের সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়েছে শুধুমাত্র সেই চার্জারটি দিয়ে ফোনে চার্জ করতে। ফোনের সঙ্গে যে চার্জারটি আসে এবং যে ওয়াট এর চার্জারটি আসে, সেটি ব্যবহার করার জন্য এবং সেটি ব্যবহার করাই সবচাইতে ভালো হবে। ফাস্ট চার্জার দিয়ে সাধারণ ফোনে চার্জ করলে যে ফোনের ব্যাটারি ফেটে যাবে এমনটি খুবই ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। যেমনটি হয়ে থাকে সেই নষ্ট চার্জার এবং খারাপ ব্যাটারির কারণে। কোন ভালো একটি ফাস্ট চার্জার দিয়ে যতই সাধারণ মোবাইলে চার্জ করা হোক না কেন সেটির ব্যাটারির উপর এরকম কোনো প্রভাব পড়বে না।
সেই ব্যাটারীতে যত পরিমাণ চার্জার নিতে পারবে, শুধুমাত্র সে পরিমাণ চার্জ সেই চার্জারটি সেই ব্যাটারিকে দিবে। এক্ষেত্রে চার্জার এর ভেতরে ও IC লাগানো রয়েছে। একইভাবে আপনি যদি কোন একটি ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত পাওয়ার ব্যাংক থেকে ও আপনার মোবাইলটিকে চার্জ করেন তবুও এক্ষেত্রে আপনার মোবাইলের কোন ক্ষতি হবে না। আপনার মোবাইলটি যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না হয়ে থাকে তবুও সেই পাওয়ার ব্যাংক থেকে আপনার মোবাইলে চার্জ করা যাবে। এক্ষেত্রে আপনার মোবাইলে চার্জার দিয়ে চার্জ করার মতো করেই সাধারণ গতিতে চার্জ হবে এবং আপনার ফোনে কোন সমস্যা হবে না।
মোট কথা হলো আপনি যে চার্জার দিয়ে ফোন চার্জ দেন না কেন, যদি ফোনের আইসি এবং ব্যাটারিগত কোন সমস্যা না থাকে তাহলে আপনার চার্জার এবং মোবাইল কোনটারই কোন ক্ষতি হবে না।
তবে এটা না করা ভালো!