27/06/2022
ত্রাণ দিবেন কাদের মাধ্যমে?
------------------------------------------------
আগেই বলি- বিদ্যানন্দ, তাশরীফ, ব্যারিস্টার সুমন, রাফসান, আফ্রিদীরা ত্রাণ দিচ্ছে- স্পেসিফিকলি এটা নিঃসন্দেহে ভালো কাজ। এতে অনেক মানুষের উপকার হচ্ছে, কোনো সন্দেহ নেই।
কিন্তু আমি আপনাকে এদের কাছে ত্রাণের অর্থ দিতে নিষেধ করবো। অনেকগুলো কারণই আছে। দুটো মৌলিক কারণ এখানে বলি।
প্রথমত, যারা ত্রাণ দিচ্ছে, তাদের উদ্দেশ্য মোটা দাগে ৪ টি হতে পারে-
১. আল্লাহর সন্তুষ্টি লাভ।
২. মানুষকে সহায়তা করা, তাদের কষ্ট লাঘব করা।
৩. নিজেদের কন্টেন্ট বানানো।
৪. নিছক লোক দেখানো।
যারা শুধুমাত্র প্রথম ২ টি উদ্দেশ্যকে সামনে রেখে ত্রাণ দিচ্ছেন, তাদেরকে সহায়তা করুন। এখন, আপনার যদি মনে হয়, এরাও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করছে, তাহলে একটু বলি। ধরুন, ত্রাণকার্যে আপনি ১০০০ টাকা দিলেন ব্যারিস্টার সুমনকে। এর মাধ্যমে আপনি হয়তো মানুষকে সহায়তা করলেন। কিন্তু পাশাপাশি আপনি আরও দুটি কাজও অবচেতনভাবেই, নিজের অজান্তে করলেন-
১. সেক্যুলার ব্যারিস্টার সুমনকে প্রমোট করলেন, সোজা কথায় ব্যারিস্টার সুমনের সেক্যুলারিজমকে প্রমোট করলেন।
২. ফা/সি/ক ব্যারিস্টার সুমনকে বিশ্বাস করলেন।
একইভাবে, আপনি তাশরীফ, আফ্রিদী, রাফসানদের ত্রাণের টাকা দিয়ে পরোক্ষভাবে তাদেরকে প্রমোট করলেন, তাদের হা/রা/ম কাজগুলোকে কিছুটা গ্লোরিফাই করলেন।
দ্বিতীয়ত, আপনার সামনে এরচেয়ে ঢের ভালো বিকল্প থাকতে এদেরকে কেন ত্রাণের টাকা দিবেন?
বিভিন্ন ইসলামী সংগঠনের পাশাপাশি অনেক ইসলামপন্থী ব্যক্তিত্ব ও অন্যান্য ইসলামপন্থী সংস্থাদেরও-তো টাকা দিতে পারেন।
কারণ,
১. আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে তারা নিঃসন্দেহে তাশরীফ আর সুমনদের চেয়ে অগ্রগামী। সুতরাং এই মাধ্যমেই আপনার পক্ষে আল্লাহর সন্তুষ্টি লাভ সহজতর।
২. এর মাধ্যমে আপনি ইসলামপন্থীদের অন্যান্য কার্যক্রমকেও প্রমোট করলেন, যেগুলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকেন।
৩. না এর মাধ্যমে আপনি সেক্যুলার ফা/সি/কদের প্রমোট করলেন, আর তাদের হা/রা/ম কাজগুলোকেও প্রমোট করতে হলো- যেসবের মাধ্যমে এরা প্রসিদ্ধি পেয়েছে, সেলিব্রিটি হয়েছে।
আর প্রথমোক্ত ৪ টি উদ্দেশ্যের মধ্যে অবশ্যই ইসলামপন্থীরা প্রথম ২ টি পজিটিভ উদ্দেশ্যে অগ্রগামী, শেষ ২ টি উদ্দেশ্যের চেয়ে। আর অন্যান্যরা শেষ ২ টি উদ্দেশ্যে অগ্রগামী হওয়ার সম্ভাবনাই বেশি, প্রথম ২ টিতে-তো তারা স্পষ্টই পিছিয়ে।
কাজেই, ত্রাণের জন্য অবশ্যই আল্লাহভীরূতা দেখে দান করুন, যাতে আপনার সাদাকাহ কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর পা/পকাজে সহায়তার রিস্ক না থাকে।
তাক্বাব্বালাল্লাহ!