07/09/2026
আমাদের গ্রুপে তাসফিয়া আপুর রিভিউ পোস্ট ডিরেক্ট কপি পেস্ট করে দিলাম। 🤭🤭 এরকম রিভিউ সবাই শেয়ার করে না দেখেই তো সবাই বুঝতেও পারেন না ভেতরে ভেতরে কত হিডেন জেম প্রোডাক্ট থাকে।
''প্রতিবারই নতুন নতুন বডিওয়াশ কিনে ইউজ করা আমার একটা এক্সপেরিমেন্টাল শখই বলা যেতে পারে, তবে কোনোটার স্মেল পছন্দ হলে কোনোটার টেক্সচার পছন্দ হয় না, কোনোটার টেক্সচার পছন্দ হলে প্যাকেজিং পছন্দ হয় না। আর গরমে তো এমনিতেই প্রচুর ঘামি, এজন্য একটু ফ্রেশ স্মেলের বডিওয়াশ খুঁজছিলাম।
তো এই ভাবতে ভাবতে একদিন Glow N Go এর একটা পোস্ট সামনে আসে, mcaffeine এর এই take a dip বডি ওয়াশটা দেখলাম, ফ্রেগরেন্স নোট দেখে আর বডি ওডোর কন্ট্রোল করে এ দাবী দেখে ভাবলাম-“নিয়েই ফেলি একটা, ফ্রেশ স্মেলটাই তো দরকার”
ভাই রে ভাই, পাওয়ার পর ঘ্রানে পাগল হয়ে যাওয়ার অবস্থা, এত সুন্দর ফ্রেশ একুয়াটিক স্মেল, তবুও বেশি আশা রাখিনি যে বডিওয়াশই তো, কিছুক্ষন পরই স্মেল মুছে যাবে, কিন্তু না!! বডি ওয়াশের উপাদানে ২% স্যালিসাইলিক এসিড দেখে স্বাভাবিক ভাবেই বডি ওয়াশ গায়ে মেখে ২-৩ মিনিট রাখি, ততক্ষনে হয় শ্যাম্পু গুলাই নাহলে ফেসওয়াশ মাখি। এই ২-৩ মিনিটেই গায়ে স্মেলটা এত সুন্দর করে বসে যায় যে গোসল করে বের হওয়ার পরেও থেকে যায়, আন্ডারআর্মেও আসলেই তেমন ঘামের গন্ধ বের হয় না, এর উপর chemist at play এর aqua note এর আন্ডার আর্ম রোল অন দিলে তো হলোই।
স্মেলটা এতই ভালো আমার কাছে মনে হয়েছে এটা ছেলেরাও ইউজ করতে পারবে, ট্রাই করে দেখতে ক্ষতি কি!
এখনো শেষ হতে আরো কিছুদিন লাগবে, তবুও সাথে সাথে Glow N Go তে নক দিয়েছি-“আমার আরেকটা লাগবেই লাগবে, হোক দেরি, তাও বুক করে রাখুন আমার জন্য”
এই প্রথম একটা বডিওয়াশ বেশ মনে ধরেছে। শেয়ার না করে পারলাম না আরকি!''