Professional Advisory & Consultancy - PAC

Professional Advisory & Consultancy - PAC Business & Project Advisory
Sales Strategy & Client Acquisition
Property Facilitation & Investment Support.

10/07/2025

বই পড়া মানেই জ্ঞানের দরজা খোলা।

কুরআন নিজেই সর্বশ্রেষ্ঠ বই, যা পড়া ও চর্চার মাধ্যমে হৃদয়ে আলো জ্বলে।

“এই গ্রন্থে কোন সন্দেহ নেই— এটি মুত্তাকীদের জন্য হেদায়াত"
(📖 সূরা বাকারা, আয়াত ২)

#ইসলামিক_উক্তি
#কুরআন_থেকে_শেখা
োক_সাথী
#জ্ঞান_এর_পথ
#এহসান_বুক_শপ

🌟 হিফজে সফলতার গোপন চাবি – তাহফিজ কুরআন শরীফ –শুধু মুখস্থ নয়, হৃদয়ে গেঁথে রাখার জন্য।কুরআন মুখস্থ করা এক মহৎ কাজ, কিন্তু...
08/07/2025

🌟 হিফজে সফলতার গোপন চাবি – তাহফিজ কুরআন শরীফ –শুধু মুখস্থ নয়, হৃদয়ে গেঁথে রাখার জন্য।

কুরআন মুখস্থ করা এক মহৎ কাজ, কিন্তু অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন।কারণ? সঠিক কুরআনের অভাব।

আজ আমরা আপনাকে দিচ্ছি এমন এক কুরআন, যা বদলে দেবে হিফজের পুরো অভিজ্ঞতা।

💠 কেন এই কুরআন অন্য সবার চেয়ে আলাদা?

🔸 #আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত::
হাফেজদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ – একই রকম শব্দের আয়াত মুখস্থ রাখতে সমস্যা হয়।
এই কুরআনে মুতাশাবিহ আয়াতগুলো আলাদা করে হাইলাইট করা, যাতে ভুলের কোনো সুযোগই না থাকে।

🔸 #ওয়াকফ-ইবতিদা নির্দেশনা::
কোথায় থামবেন, কোথা থেকে পড়া শুরু করবেন – এটি হিফজের সৌন্দর্য ও শুদ্ধতা রক্ষা করে।
এই কুরআনে প্রতিটি আয়াতের সাথে স্পষ্ট ওয়াকফ ও ইবতিদা নির্দেশনা আছে, যা কুরআন পাঠকে করে তোলে নির্ভুল ও ফ্লো-সমৃদ্ধ।

🔸 #বিষয়ভিত্তিক শ্রেণিবিন্যাস::
প্রতি আয়াতের বিষয় আলাদা করে উল্লেখ করা আছে – তাই কুরআনের মর্ম অনুধাবন ও তাদাব্বুর হয় অনেক সহজ।
এটি শুধু হিফজের কুরআন নয়, বরং বোঝার কুরআনও।

🧕 হিফজ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য অপরিহার্য[]
শিক্ষার্থী: দ্রুত হিফজ, কম ভুল
অভিভাবক: সন্তানের অগ্রগতি সহজে পর্যবেক্ষণ
শিক্ষক: ছাত্রদের গাইড করতে পারফেক্ট রেফারেন্স

🎯 আপনি যদি চান আপনার সন্তান বা ছাত্র সফল হাফেজ হোক – এই কুরআনই হবে তাদের রাহনুমা।

👨‍👩‍👧 সাধারণ মুসলিমদের জন্যও এক অফুরন্ত রত্ন
আপনি যদি হিফজ না-ও করে থাকেন, তবুও এই কুরআন আপনার জন্য।

#কারণ:
বিষয় বুঝে কুরআন পড়তে পারবেন।আয়াতের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা অনুধাবন করতে পারবেন।ঘরে বসে পুরো পরিবারকে শিক্ষা দিতে পারবেন।
💚 এটা এমন এক কুরআন, যেটা ঘরে না থাকলে আপনি অনেক কিছু মিস করছেন।

📌 এখনই ঘরে আনুন এই আলোর বাহক:

🕋 #শেষ কথায় বলি...
হাফেজ হোন বা না হোন, এই কুরআন আপনার জীবনে নতুন আলো আনবে।
মুখস্থ করার সাথেই বোঝার, উপলব্ধির, এবং হৃদয়ে ধারণ করার এক অনবদ্য মাধ্যম এটি।

#তাই আর দেরি কেন?

👉 অর্ডার করতে ক্লিক করুন:
fb.com/EhsanBookshop
📞 অর্ডার হটলাইন: 01832-093039

27/03/2025

আজকে জুমার রাত্র, সাথে মহিমান্বিত সম্ভাব্য শবে কদরের রাত্র।আল্লাহ তায়ালা আমাদের সকল পাঠক কে এই রাতে নেক আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়ার ও বরকত পাওয়ার তৌফিক দান করুক - আমিন।

#শবে_কদর
#জুমার_রাত্র
#রমজান
#এতেকাফ

বছরের প্রতিটি দিন কাটুক নবীজির সাথে!আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ একটি অফুরন্ত জ্যোতির্স্...
11/01/2025

বছরের প্রতিটি দিন কাটুক নবীজির সাথে!
আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ একটি অফুরন্ত জ্যোতির্স্রোত, যার প্রতিটি অধ্যায় মানব জীবনের জন্য হেদায়েত। এটি হৃদয় থেকে অন্ধকার দূর করে সত্য, শিক্ষা এবং ভালোবাসার পথ দেখায়। সেই অনুপ্রেরণার উৎসকে আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলতে এহসান বুকশপ নিয়ে এসেছে সীরাহ ক্যালেন্ডার ২০২৫!
ক্যালেন্ডারটি আপনাকে নিয়ে যাবে সেই আলোয় ভরা টাইমলাইনে, যেখানে প্রতিটি মাস নবীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেবে। এতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরবি হিজরি মাসের প্রেক্ষাপটে সীরাতের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। আপনি শুধু তারিখ দেখবেন না, বরং প্রতিটি কার্ড উল্টানোর সঙ্গে সঙ্গে সীরাতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানবেন।
ক্যালেন্ডারটির বিশেষ দিকগুলো হলো:

📌 ৬টি কার্ডে পুরো বছরের সীরাতের গুরুত্বপূর্ণ ঘটনা
📌 প্রতিটি কার্ড 8.5 X 5.5 ইঞ্চি, 600 GSM সুইডিশ বোর্ডের তৈরি
📌 সবগুলো কার্ড একটি আকর্ষণীয় বক্সের সাথে
📌 প্রতি মাসের আইয়ামে বীয রোজার রিমাইন্ডার
📌 বছর জুড়ে বিভিন্ন ইসলামী দিবসের রিমাইন্ডার
📌 সঙ্গে থাকবে কাঠের তৈরি 5X2 ইঞ্চির একটি কোয়ালিটি স্ট্যান্ড
.
নবীজির সীরাহ জানার অর্থ হলো, নিজের জীবনকে আলোকিত করা। আর তাই আপনার পরিবার, বন্ধু, কিংবা সহকর্মীদের জন্য ক্যালেন্ডারটি হতে পারে একটি অনন্য উপহার। আসুন, সীরাহ ক্যালেন্ডারের প্রতিটি পাতা থেকে সেই আলোকিত জীবনকে জানি এবং নিজেদের জীবনকে আরও অর্থবহ করে তুলি।

====================
#সীরাহ ক্যালেন্ডার ২০২৫

📶 আপনার অর্ডার কনফার্ম করতে নিচের লিংক গুলোর যে কোনো একটিতে ঠিকানা এবং মোবাইল নাম্বার দিনঃ

📮ম্যসেঞ্জারঃ m.me/EhsanBookshop

📱হোয়াটসঅ্যাপঃ wa.me/8801832093039

☎ হটলাইনঃ01832093039

15/06/2024
12/06/2024

কুরবানির পশু কিনতে বাজারে যাচ্ছেন?

এক.
এমন সময় যান যখন গেলে কোন নামাজ কাজা হবে না। যেমন ফজর বা জোহরের পর। আসরের আগে গেলে কয়েক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়।

দুই.
বউকে নিয়ে যেতে হলে পর্দার সাথে নিয়ে যান, মুখ খোলা রেখে নিয়ে যাবেন না। এতে হাজারো মানুষের বদনজরের গোনাহ হবে; যার সব গোনাহ আপনার আমলনামায় জমা হবে।

তিন.
ক্রয়কৃত পশুর বা পশুর সঙ্গে নিজের ছবি/ভিডিও করবেন না। কারণ, বিনা কারণে মানুষ বা কোন প্রাণীর ছবি/ভিডিও করা কবিরা গোনাহ। এতে ইখলাসও নষ্ট হয়।

চার.
পশুর হাসিল উসূল করুন। অনাদায়ে কুরবানি সহিহ হলেও; কর্তৃপক্ষের হক আদায় না করার কবিরা গোনাহ হবে।

পাচ.
ক্রয়কৃত পশু বাসায় আনার সময় ভাই দাম কতো? বললে, জবাবে মিথ্যা বলবেন না। কেউ কেউ বেশি দামের পশু কুরবানি দিচ্ছি বুঝানোর জন্য ক্রয়কৃত মূল্যের বেশি বলে থাকে। আবার কেউ ‘ভাই জিতছেন’ শোনার জন্য কম বলে থাকে। দুটির কোনটিই কাম্য নয়।

#কুরবানী
#গরুছাগলেরহাঠ
#হজ্জ
#পশু

08/06/2024

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেয়ে গেছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,আলহামদুলিল্লাহ ।
এবছর জুন ৭ সূর্যাস্ত থেকে ,2024 তারিখে জিলহজ্জ মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ l

বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়।

#জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন,
❝আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।❞
[ সহীহ মুসলিম : ১১৬২ ]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞
[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ) বলেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ), সুবহানাল্লাহ
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ), আলহামদুলিল্লাহ
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার ,পড়ো।❞
[ মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন—

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত।
[ দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে।
[ ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন,
❝নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।❞
[ সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।❞ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জি১হাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।❞
[ সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ]

🤲 : আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরৎ যাওয়ার তৌফিক দান করুন।
আমীন।

৯ জিলহজ ফজরের নামাজ হতে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে ত...
08/06/2024

৯ জিলহজ ফজরের নামাজ হতে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

🌸 প্রত্যেক মুসল্লির জন্য জিলহজের ৯ তারিখের ফজর হতে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পুরুষদের উচ্চস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।
(আদ্দুররুল মুখতার ৩/১৭৭-১৭৮)

🌸 নারীরা এই তাকবিরে তাশরিকটি নিচু স্বরে আদায় করবেন। উচ্চস্বরে নয়।

(রদ্দুল মুহতার ২/১৭৯; হাশিয়া তাহতাবী ১/৩৫৭)

পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। একটা জীবন এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ।
06/06/2024

পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা।
একটা জীবন এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া যাবে।

আলহামদুলিল্লাহ।

রমজানের বাকি আছে আর কয়েকটি দিন!! আসুন এখন থেকে প্রস্তুতি নেই রমজানের ।নিচের ১২ টি কাজ এখন থেকেই শুরু করি.........কার্টেস...
05/03/2024

রমজানের বাকি আছে আর কয়েকটি দিন!! আসুন এখন থেকে প্রস্তুতি নেই রমজানের ।
নিচের ১২ টি কাজ এখন থেকেই শুরু করি.........

কার্টেসীঃ As sunnah Foundation

Address

312, South Jatrabari, Shop No: 31
Jatrabari
1236

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801832093039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professional Advisory & Consultancy - PAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Professional Advisory & Consultancy - PAC:

Shortcuts

Share