Ahaliya

Call Directions Contact the business

Ahaliya Assalamu Alaikum,
Ahaliya is your go-to-destination for affordable fashion, beauty, and home essentials.

(1)

From stylish clothing and trendy cosmetics to reliable home appliances, we bring you a wide variety of quality products at unbeatable prices.

🔥✨ অফার! অফার! অফার! ✨🔥✨💎জুয়েলারি শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইলের ভাষা।নন ব্রাইডাল হোক বা সেমি ব্রাইডাল, পার্টি লুক হ...
18/09/2025

🔥✨ অফার! অফার! অফার! ✨🔥
✨💎
জুয়েলারি শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইলের ভাষা।
নন ব্রাইডাল হোক বা সেমি ব্রাইডাল, পার্টি লুক হোক বা অফিসের রোজকার ডে – প্রতিটি মুহূর্তে আপনাকে করবে আরও আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস। ✨
আর সবচেয়ে সুন্দর ব্যাপার? এটা হতে পারে আপনার প্রিয়জনের জন্য এক অসাধারণ উপহারও। 🎁
নিজেকে সাজান, অন্যকে চমকে দিন – প্রতিটি জুয়েলারিই বলুক আপনার গল্প।
📦 সারা দেশে হোম ডেলিভারি।
💌 বিস্তারিত জানতে ও অর্ডার করতে ইনবক্স করুন।

06/08/2025

আরেকদিন গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিলাম। সামনের সিটে দুই ভদ্রলোক কথা বলছিলো বাচ্চাকে ফোন দেখানোর বিষয় নিয়ে। একজন ফট করে বললো,

-" আরে ভাই, আজকাল বাচ্চাদের মোবাইল বেশি দেখায় মায়েরা। সারাদিন বাড়িতে কোনো কাজ নাই রান্না করা আর খাওয়া ছাড়া। বাচ্চা একটু বিরক্ত করলেই মোবাইল দিয়ে বসাই রাখে! এদিকে আমরা সারাদিন বাইরে খেটে মরি।"

পেছনের সিট থেকে আমি কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। ভদ্রলোক সম্ভবত সারাদিন বাইরে কাজে থাকেন। আমার মতে একটা বিবাহিত মেয়ের সারাদিনের কাজ শুরুই হয় স্বামী কাজে যাবার পর থেকে আর কাজ শেষ হয় স্বামী ফিরে আসার আগে। ভোরে নাস্তা করে বাসার পুরুষমানুষ যখন কাজে চলে যায় তখন সিংকে জমা থাকে একগাদা থালাবাসন। সেসব ধুয়ে বাচ্চাকে খাওয়ানো, নিজে খাওয়া, টুকটাক কাজ করতে করতেই দুপুর।

এরপর দুপু্রের রান্না তো আরেক হুলস্থুল কান্ড। কমপক্ষে দুইটা তরকারি, একটা ঝোল আর একটা ভাজি। সেসব কাটাকুটি, বাছাবাছি করে রানতে রানতে কিচেনের হাল বেহাল হয়ে যায়। রোবট না হলে দুপুরের রান্নার কাজ কারোরই এক ঘন্টায় শেষ হয়না। এদিকে ভদ্রলোককে দেখে যা মনে হলো ওনার বাসায় কোনো কাজের লোক হয়তো নাই। পরণের পরিষ্কার কাপড় সম্ভবত তার স্ত্রীই ধুয়ে দেয়। সে যাই হোক, সংসারে যতো কাজ থাকুক স্বামী সারাদিন বাইরে থাকলে প্রতিটা স্ত্রী চেষ্টা করে বিকেলের ভেতর সব কাজ গুছিয়ে ফ্রী হতে। এটাই তৈরি করে বিড়ম্বনা। স্বামী ঘরে এসে দেখে বউ শুয়ে-বসে আরাম করছে!

অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম এক আপু কাজ শেষে ফ্রী হলেই স্বামী এসে এভাবে বসে থাকতে দেখে এটা সেটা বলে। তাই বুদ্ধি করে সে স্বামী আসার আগ মুহূর্তে কিচেনে গিয়ে এটাসেটা নাড়াচাড়া করতো। যাতে স্বামীর কাছে মনে হয় যে বউতো এখনো কাজ করছে, সারাদিন নিশ্চয়ই অনেক কাজ করে।

জানিনা আমাদের দেশের পুরুষমানুষদের এমন ধারণা কবে বদলাবে যে ঘরের কাজ কোনো কাজই না। শুধু পুরুষরা না, আজকাল চাকুরী করা অনেক মহিলারাও ঘরে থাকা মহিলাদের নিচু নজরে দেখে। অথচ তাদের নিজেরও অভিজ্ঞতা থাকার কথা যে ঘরের কাজও কাজ। বেশ পরিশ্রম আর কষ্টের কাজ।

বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন ...
31/07/2025

বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে
উনি কখনো বিশ্বাস করতো না--- করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব,হাশরের মাঠ পুলসিরাত,জান্নাত -জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘুষ, সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম।
অবৈধ প্রেম,ভালোবাসা, পরকীয়া, শিরক ও বিদআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।।

collected

একটা পোস্ট, টিকটক খুব চলছিল না?বুয়া গল্প করছে, শাশুড়ী প্রচুর কাজ করাত। তাই বর কে ডিভোর্স দিয়েছে সে, যদিও বর ভালো ছিল।বুয়...
18/07/2025

একটা পোস্ট, টিকটক খুব চলছিল না?

বুয়া গল্প করছে, শাশুড়ী প্রচুর কাজ করাত। তাই বর কে ডিভোর্স দিয়েছে সে, যদিও বর ভালো ছিল।

বুয়া এখন কী করে তাহলে?

এখন বুয়া ৪ বাড়ি কাজ করে।
তারপর হাহা, হি হি রিয়েকশন?

মুর্খ মানুষের হিউমার অফ কমন সেন্সে আমি এখনো অবাক হই।

এই চারবাড়ি কাজ করে বুয়া কী কী পায় আপনি জানেন??

আর্থিক স্বাধীনতা। খাবার। সম্মান। একদিন ছুটি চাইলে, বেতন কাটার ভয়ের চেয়ে, গৃহকর্ত্রী আতংকে থাকেন, বুয়া না আসলে তার কী হবে!

বিনা পয়সায় কাজ করানো বউগুলোর ভালো বরগুলো যদি বাড়িতে বউয়ের সম্মান টুকু বজায় রাখতে চেষ্টা করত, তবে সংসারটা টিকে যেত।

সারাদিন কাজ করে বউয়ের কিন্তু যথেষ্ট ক্ষুধা লাগে, সে খাবার পায় না বেশির ভাগ সময়েই। যদি বা পায়, পেট ভরে খায়।

তার কাজের ধরনে ক্যালরি বার্ন হয় অনেক কম, ফলাফলে সে মোটা হয়ে যায়। কখনো প্রোটিন খেতেই পায় না। ভাতগুলো মরিচ পেঁয়াজে কঁচলে খায়। প্রোটিন এর অভাবে তার গায়ে প্রচুর পানি আসে।

আর কটু কথার শেষ নাই। নাই মনের আঘাত মুছে দেয়ার জন্য কোন সান্ত্বনা বাক্য। কাজের প্রেসারে সে ইবাদতও ঠিক মত করতে পারে না। তবু সংসারের আশায় সে টিকে থাকে।

সব বাড়িতে পর্দাও যে মানা হয় তাও না। মায়ের বাড়িতে যে দুধে ভাতে থাকত এই গরিব কন্যা তাও না,তাই সে কিন্তু ডিভোর্স দিয়ে আসে না। সে পারেই না ডিভোর্স দিতে।

কারণ বরের হাতে সেই ক্ষমতা। আর নামমাত্র হলেও যে দেনমোহর বিবাহকালে চুক্তি পত্রে ছিল, সেটা তারই ছিল। যদি তা তাকে বুঝিয়ে দেয়া হয়, তবেই সেই বর থেকে সে মুক্তি পায়। খোরপোশ দেয়ার একটা বিষয়ও আছে।

তাই সেই ভালো স্বামীরা ডিভোর্স দেয় না। বউয়েরা এদের রেখে চলে আসে। অত্যাচার, নিপীড়ন এর সাথে আর পেরে না উঠে।

আরেকটা কী জানি চলছে?

২য় সংসারে মেয়েটা যে ধৈর্য দেখায়, সেটা ১ম সংসারে দেখালেই, আর ডিভোর্স হত না!

ডিভোর্স দেয়া নারীকে যে সম্মানিত করেছে তার প্রতি বোধহয় সম্মান বেড়েই যায়। তবু জানিনা এই সম্মান পেতে কত কিছু আরো বিসর্জন দিতে হয় কিনা!

এত কিছুর পরেও আমি কেন জানি নারীদের দোষই দেখি। পুরুষদের বখে যাওয়ার, অন্ধকারে যাবার জন্য এই নারীদের নীরবতা, আস্কারা কিংবা উস্কানিই দায়ী।

কমনসেন্স না থাকাই এখন খুব কমন।
___________
|| নারীদেরই দোষই ||
আসমা তুজ জোহরা নিশি

#রৌদ্রময়ী

Collected

সানস্ক্রিন এভেইলএবল

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬🔹 জ্বর বা ইনফেকশন হলে:✅ CBC (Complete Bloo...
17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!...

Collected

11/07/2025

You can never create your creator. 📌

📣 এসএসসি ২০২৫ রেজাল্ট প্রকাশ!🎓 আজকের এই দিনটা শুধু একটি তারিখ নয়, অনেক স্বপ্ন পূরণের প্রথম ধাপ!যারা সফল হয়েছো – তোমাদের ...
10/07/2025

📣 এসএসসি ২০২৫ রেজাল্ট প্রকাশ!

🎓 আজকের এই দিনটা শুধু একটি তারিখ নয়, অনেক স্বপ্ন পূরণের প্রথম ধাপ!
যারা সফল হয়েছো – তোমাদের জন্য রইল একগুচ্ছ অভিনন্দন!
আর যারা একটু পিছিয়ে পড়েছো – মনে রেখো, এটা কোনো পরাজয় নয়, বরং শেখার আরেকটা সুযোগ।

❤️ Ahaliya পরিবার থেকে রইলো তোমাদের জন্য ভালোবাসা আর শুভকামনা।

🎁 বিশেষ অফার 🎁

আজকে যারা SSC রেজাল্ট পেয়েছে – তাদের জন্য Ahaliya-তে রয়েছে বিশেষ ডিসকাউন্ট!
👑 জুয়েলারি, হেয়ার অ্যাকসেসরিজ বা কিচেন গ্যাজেট – পছন্দের যেকোনো জিনিসে পাচ্ছো ১০% ছাড়!

📥 ইনবক্সে এসএসসি রেজাল্টের স্ক্রিনশট পাঠাও. আর পেয়ে যাও স্পেশাল ট্রিট 🎉

টানা তিনদিন পর টিউশনিতে গিয়ে দেখি স্টুডেন্ট এর বাড়ি লাইটিং করা,বাড়ি ভর্তি অতিথি।আন্টি বললো কাল মেয়েকে হলুদ দিবো..তোমার ক...
08/07/2025

টানা তিনদিন পর টিউশনিতে গিয়ে দেখি স্টুডেন্ট এর বাড়ি লাইটিং করা,বাড়ি ভর্তি অতিথি।
আন্টি বললো কাল মেয়েকে হলুদ দিবো..তোমার কাল আর পরশু দাওয়াত থাকলো।
আমি বললাম..আন্টি, ও তো মাত্র সেভেনে পড়ে। এখনই...!
আন্টি বললো, আরে কি বলো..বেশি দেরী হলে তো সমস্যা হবে। আমার তো ১০ বছর বয়সেই করে দিছিলো।
আমি বললাম,
আন্টি...?
আপনার বিয়ে না ২০ বছরে হইছে?
উনি বললো..
আরে বিয়ে তো ২০ এ হইছে।
কান ফুটা করেছি ১০ বছরে।

(অতঃপর বুঝলাম ছাত্রীর কান ফুটা করার অনুষ্ঠান হবে।)

😆😆😆😆
collected.

👉👉 ছবিতে ৩-৬ বছরের মেয়ে ও ছেলে বাচ্চাদের ড্রেস এভেইলএবল আছে। খুবই সফট কটন ম্যাটেরিয়াল। বাচ্চারা পরে খুব আরাম পাবে। প্রাইস এক্কেবারে রিজনেবল। স্টক শেষ হয়ে যাওয়ার আগে ইনবক্স করুন।

দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হ...
08/07/2025

দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।

সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেয়াই আসল রহস্য। কোনো কিছু আঁকড়ে ধরে রাখলে কখনোই সুখি হওয়া সম্ভব না।

ছবিতে সিম্পল বাট এলিগেন্ট কিছু নেকলেস কালেকশন। প্রাইস খুবই রিজনেবল।

Address

Jessore

Telephone

+8801873434090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahaliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahaliya:

Shortcuts

Share