28/08/2026
যখন পড়তাম - সেদিন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
ভাবতাম মাটির পাহাড় না হয় চূর্ণ বিচূর্ণ হয় কিন্তু এত বড় বড় পাথরের পাহাড়গুলাও হবে?
যখন পড়তাম - মুহুর্তেই একটা জনপদ নিশ্চিহ্ন হয়েগেছে। অবাক হয়ে কল্পনা করার চেষ্টা করতাম। কিভাবে গোটা শহর ধংস হতে পারে। কিন্তু সেই কল্পনার রুপ আমার পক্ষে সম্ভব হত না।
অতঃপর এগুলোর ছোট্ট একটা ডেমো চোখের সামনে হাজির হলো নেপালে। যাস্ট ছোট্ট একটা লেক থেকে ভয়ংকর ধংসলিলা চললো। মনে হচ্ছিলো Vfx ইউজ করে কেউ মুভির ক্লিপ বানাইছে।
লাখ লাখ কেজি ওজনের পাথর যাস্ট গাছের মত ভেসে যাচ্ছে। বিশাল ব্রিজগুলোকে মনে হচ্ছে খরকুটো। পাথরে পাথরে বারি খেয়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে।
গতকাল থেকে আমি শুধু ফুটেজই দেখে যাচ্ছি। কিভাবে শহর তলিয়ে গেলো ভারি তরলে। নরমাল পানি হলে তা নেমে যায়, কিন্তু সাথে যখন কাদামাটি থাকে তখন সবকিছু মাটিচাপা পরে যায়। লাশের ফুটেজগুলা খুবই ভয়ংকর। এরকমও বডি দেখেছি যেটা গাছে আটকে গিয়ে একদম U শেপে হয়েগেছে। নানান দেশের প্রচুর নাগরিক মিসিং। মনে হয়না তাদেরকে সবাইকে আর পাওয়া যাবে।
শহর ,জনপদ ,লোকালয়, পথঘাটের বিফোর আফটার ছবিগুলো দেখে বুঝাই যাবেনা এরকম হয়েছে মাত্র কয়েক মিনিটে !!
Tahir Muhammad