06/11/2025
শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। গ্রামবাংলার বাতাসে এখন খেজুর গাছের মিষ্টি গন্ধ।
শীত মানেই খেজুর গুড়ের মৌসুম — আর আলহামদুলিল্লাহ, সেই প্রিয় সময়টা আবার ফিরে এসেছে।
গাঁয়ের সরু মাটির পথে হাঁটলে দেখা যায়—
খেজুর গাছের নিচে ঝুঁকে থাকা গাছিদের ব্যস্ত হাত। চলছে গাছ তোলার সূক্ষ্ম কাজ।
এটাই হচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।
কারণ গাছ তোলার কাজ যত নিখুঁত হবে, ততই রস হবে স্বচ্ছ, পরিমাণে বেশি এবং স্বাদে অসাধারণ।
শীতের ভোরবেলায় গাছের বুক চিরে যখন টলটলে রস ঝরতে শুরু করে, সেই রস ফুটতে ফুটতে রূপ নেয় প্রিয় খেজুর গুড়ে।
মাটির হাঁড়িতে গরম রসের ঘ্রাণ, আগুনের ধোঁয়া, আর গ্রামের সকালের নরম কুয়াশা, সব মিলিয়ে সৃষ্টি হয় শীতের সবচেয়ে মায়াবী দৃশ্য।
খেজুর গুড় শুধু একটি খাবার নয়,
এটা আমাদের স্মৃতি, শিকড়, সংস্কৃতি, এবং গ্রামবাংলার আত্মা।
শীতের সকাল শুরু হোক খাঁটি স্বাদে।
আলহামদুলিল্লাহ, আমাদের এ বছরের খেজুর গুড় সংগ্রহের যাত্রা শুরু হলো। 🤎🌿
#খেজুরের_গুড় #খেজুরের_রস #গুড় #পাটালি