19/05/2023
#জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ (শুধু মাত্র মহিলাদের জন্য)
Earifin.com বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ই কমার্স কোম্পানি যাহার লাইসেন্স নাম্বার Dhaka north 270783, Head Office 41/9 PC Culture Housing Society, Mohmmadpur, Dhaka 1207. যশোর শাখা অফিস এর জন্য জরুরি ভিত্তিতে ৫ জন মহিলা অফিস সহকারী (পার্ট-টাইম) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৫/০৬/২০২৩ এর ভিতর [email protected] এই মেইল এ CV পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
পদের নামঃ অফিস সহকারী এবং অফিস সহকারী ম্যানেজার (মহিলা)। সম্পূর্ণ অফিসিয়াল চাকুরী।
পদের সংখ্যাঃ ৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম স্নাতক ডিগ্রী পাস তবে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থলঃ পালবাড়ী মোড়, যশোর
কাজের সময়ঃ প্রতিদিন (ছুটির দিন সহ) ৩ থেকে ৫ ঘণ্টার কাজের শিডিউল।
অভিজ্ঞতাঃ পূর্ব কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই কিন্তু যে বিষয়গুলো সম্পর্কে সম্মক ধারনা থাকা প্রয়োজনঃ
- খুব সুন্দর এবং সাবলিল ভাষায় কথা বলার পারদর্শী হতে হবে এবং কথার ভিতর কোন আঞ্চলিকতা থাকলে চলবে না।
- অতিরিক্ত প্রেসার এর ভিতর ও মাথা ঠাণ্ডা রেখে কাজ করার ক্ষমতা এবং কোন অবস্থাতে রাগ প্রদর্শন করা যাবে না।
- ই–কমার্স সম্পর্কে পরিপূর্ণ ধারনা
- Microsoft Office সম্পর্কে বেসিক ধারনা
- ইন্টারনেট ব্রাওজিং এবং ইমেইল সম্পর্কে সাধারন ধারনা
- Social media যেমন Facebook, Instagram, Twitter, Tiktok সম্পর্কে বেসিক ধারনা।
- ইংরেজিতে কথা বলার প্রয়োজন নেই, তবে খুব ভালভাবে ইংরেজি লিখতে, পড়তে এবং বুঝতে পারা আবশ্যক।
বেতনঃ আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে, এবং কাজের পারফর্ম ভাল করতে পারলে পার্মানেন্ট ভাবে নিয়োগ দেওয়া হবে।
অতএব আপনি যদি মনে করেন এই জবটি আপনার জন্য এবং আপনি চেলেঞ্জিং পেশা গ্রহন করে নিজেকে আরও উন্নত করতে চান, তাহলে এখুনি [email protected] এ আপনার CV সেন্ড করুন।
অনেক ধন্যবাদ!