JEARA - জীআরা

JEARA - জীআরা Collection of trusted Products🖤🖤

Upcoming 🤍
11/05/2025

Upcoming 🤍

চলবে........?
07/05/2025

চলবে........?

আসছে ইনশাআল্লাহ 🤍💚
06/05/2025

আসছে ইনশাআল্লাহ 🤍💚

03/05/2025

বাথরুমের কমোড পরিস্কার করতে করতে যখন ব্রাশ থেকে হারপিক ছিট্টা মুখে আসবে-- তখন বুঝবা বিয়ে যে কত্ত মজা!!😊
©

03/05/2025

আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে —
জীবনেও এই কথা কারও সামনে মুখ ফুটে বলবেন না।
বলবেন বিরিয়ানি ভালো লাগে, মোগলাই কাবাব ভালো লাগে।
কারণ আপনি যদি জানিয়ে দেন, আপনি সহজে খুশি হন —
তাহলে মানুষ আপনাকে সহজেই মাপার সাহস পেয়ে যায়।

এই সমাজে সহজ চাহিদার মানুষকে কদর করা হয় না।
বরং ভাবা হয়, ‘এ তো সামান্যতেই খুশি, এতেই দিন চলে যাবে।’
সে আর কী পাবে? তাকে তো আর দিতে হবে না কিছু বেশি।

আর একদিন যদি আপনি মুখ ফুটে বলেন —
‘আমার ভালো লাগে পান্তা ভাত, কিন্তু অনেক দিন হলো পেলাম না…’
তখন মানুষ বলবে, ‘এই আবার এত অভিযোগ কেন?’
আপনার প্রতি সবধরনের সম্মান যেন এক মুহূর্তেই বিলীন হয়ে যাবে।

তারা ভুলে যাবে, আপনি কতদিন নীরবে সহ্য করেছেন,
কতবার নিজের চাওয়াকে চেপে রেখেছেন,
শুধু সম্পর্কটা টিকিয়ে রাখতে, শান্তি বজায় রাখতে।

যত বেশি “low maintenance” ভাব ধরবেন,
তত বেশি মানুষ ধরে নেবে — আপনাকে নিয়ে ভাবার কিছু নেই।
এমনকি আপনি যদি একদিন নিজের ভালো লাগার কিছু চান,
সেটাও লাগবে দাবি, চাপ, বা বিরক্তি।

তাই নিজেকে এমনভাবে ছোট করে তুলে ধরবেন না,
যেন আপনি কিছুই চান না, কিছুই লাগেনা।

আপনার অনুভবের দাম আছে।
আপনার চাহিদারও মূল্য আছে।
আর যিনি সত্যিই আপনাকে ভালোবাসেন,
তিনি আপনাকে পান্তা ভাতেই খুশি দেখলেও,
আপনার জন্য বিরিয়ানি আনতে দ্বিধা করবেন না।

আপনার মূল্য নিজেই তৈরি করুন —
‘সহজে পাওয়া যায়’ — এই তকমা যেন আপনার পরিচয় না হয়।

---Afsana Karim Shishir

#লিখালিখি

01/05/2025

মির্জা গালিবের বিখ্যাত কিছু উক্তি!
★তুমিও না গালিব খুবই চমৎকার! চাওয়া-পাওয়া সব রাখলা মানুষের কাছে, আর অভিযোগ করো খোদার কাছে।
- মির্জা গালিব
★সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে, তা সেই পাখিকে জিজ্ঞেস করো, যার কোনো ঘর নেই।
-মির্জা গালিব
★জীবন বড়ই বিচিত্র : সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে!
-মির্জা গালিব
★এমন ভাবে আমার জীবনকে সহজ করে নিয়েছি ,
কারো কাছে ক্ষমা চেয়ে নিয়েছি , আবার কাউকে ক্ষমা করে দিয়েছি।
-মির্জা গালিব
★হাতের তালুর রেখায়
ভাগ্য দেখতে যেও না গালিব
ভাগ্য তাদেরও আছে
যাদের হাত নেই।
-মির্জা গালিব
★বেশী নুয়ে গেলে পৃথিবী পিঠকে পা’দানি বানিয়ে ফ‍্যালে।
মির্জা গালিব

হি-জরাইল is burning 🔥
30/04/2025

হি-জরাইল is burning 🔥

30/04/2025

খেয়াল করে দেখেছেন, বাচ্চার উপরে রাগ কখন একদম কন্ট্রোল হয়না কিংবা বাচ্চার উপর রাগ ঝাড়া – আসলে কাকে বলছি আমরা?

বাড়ির নানা চাপ, দায়িত্ব, আর স্বামী বা পরিবারের প্রত্যাশা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভেতরে জমে থাকা হতাশা, ক্ষোভ বা ক্লান্তি প্রায়ই ভুল জায়গায় বেরিয়ে পড়ে – আমাদের সবচেয়ে প্রিয় মানুষটার উপর, আমাদের সন্তানের উপর।

সন্তানটা যখন একটু দুষ্টুমি করে, কিছু না বুঝে কথা বলে বা খেলা নিয়ে ব্যস্ত থাকে – তখন আমরা হয়তো রেগে উঠি। চিৎকার করি, রাগ ঝারি দিই, হয়তো কখনও কড়া ভাষায় কথা বলি। কিন্তু ও কি আসলে এর যোগ্য? সত্যি কি ওরই উপর রাগ?

না, সত্যিটা হলো – এই রাগ, এই চাপ আমরা বহন করছি অন্যদের কারণে। স্বামীর কোনো কথা কষ্ট দিয়েছে, পরিবারের কারো চাপ আমাদের দম বন্ধ করে দিচ্ছে – আর আমরা সে চাপটা বাচ্চার উপর ফেলছি। কারণ ও তো কিছু বলবে না, ও তো আমাদের ভালোবাসে, ওর ছোট মন বুঝে না মা কেন হঠাৎ এত রেগে গেলো।

কিন্তু একবার ভেবে দেখেন তো,যখন আমাদের মা'য়েদের মন ভালো থাকে তখন কি বাচ্চার কোনো দুষ্টামিতে আমরা রেগে যাই?

বাচ্চারা আসলে তাদের বয়স অনুযায়ী কাজ করে কিন্তু আমরা মা'য়েরা অন্যের দেওয়া কষ্ট, হতাশা গুলো ঝেড়ে ফেলি বাচ্চার উপর!!

পরিবারের সবাইকে বলবো,বিশেষ করে বাচ্চার বাবাদের বলবো,বাচ্চার মা'য়ের যত্ন নিন,ভালোবাসুন,ছুটির দিনে ঘুরতে নিয়ে যান,সময় পেলে ঘরের কাজে সাহায্য করুন দেখবেন মা'য়ের মন সবসময় ফুরফুরে থাকবে...

মা ভালো থাকলে ইনশাআল্লাহ বাচ্চার উপর রাগ দেখানোও কমবে,সংসারেও শান্তি আসবে!❤️❤️

দিনশেষে আপনারা চান ঘরে শান্তি,সেই শান্তির জন্য একটু এফোর্ট আপনাকেও দিতে হবে।

#প্যারেন্টিং
©ফালাক'স ডে আউট*

Address

Kamrangir Char

Telephone

+8801904813495

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEARA - জীআরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share