26/03/2023
ডেলিভারি চার্জ ইস্যুঃ
অনেকেই আমাদের প্রশ্ন করেন আমরা কেন ডেলিভারি চার্জ আগে নেই
উত্তরঃ আমরা যখন আপনার জন্য একটা প্রোডাক্ট বুকিং করে দেই তখন কুরিয়ার কোম্পানি অবশ্যই আমাদের থেকে ডেলিভারি চার্জ নিয়েই প্রোডাক্টটি বুকিং/ ডেলিভারির জন্য প্রস্তুত করতে থাকেন রাইট?
এখন কথা হচ্ছে যেহেতু ডেলিভারি চার্জটা তারা আগে নিয়ে নিচ্ছে তাহলে আমাদেরকে অবশ্যই সেই ডেলিভারি চার্জ পে করতে হচ্ছে তাহলে যখন কেউ অর্ডার করেন এবং আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেই তারপরে অনেক
ক্ষেত্রেই আপনার মাইন্ড চেইঞ্জ হতে পারে, টাকার প্রব্লেম হতে পারে, বা আপনি লোকেশনে নাও থাকতে পারেন তখন এই যে ডেলিভারি চার্জ আপনি কি আমাদের পে করবেন?
উত্তর হবে অবশ্যই না আমি প্রোডাক্ট যখন নেই নি তাহলে ডেলিভারি চার্জ কেন দিব?
আমাদের উত্তর হচ্ছে আমরা অবশ্যই আপনার নিকট জোর করে প্রোডাক্ট সেল করছি না আপনি নিতে চাচ্ছেন তাই আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি তাহলে যখন একটা প্রোডাক্ট রিটার্ন হয় তখন ডেলিভারি চার্জ +প্যাকেজিং চার্জ+ রিটার্ন চার্জ সহ আমাদেরকে ২০০+ টাকা পে করতে হয় একটা প্রোডাক্ট এর রিটার্ন এর জন্য তাহলে বলুন আপনার জন্য প্রোডাক্ট বুকিং করে আমরা কেন ডেলিভারি চার্জ আগে নেব না?
এই পোস্টের উদ্দেশ্য একটাই- বেশ কয়েক দিন ধরেই আমরা ভাবছিলাম ডেলিভারি চার্জ না নিয়েও প্রোডাক্ট পাঠাবো যারা চাইবেন- আমরা সত্যিই আশাহত।
বরিশালে এক ভদ্র লোককে পাঠিয়েছিলেম তিনি রিটার্ন করেছেন ডেলিভারি নিতেই আসেন নি পরে কল দিলাম কি ব্যাপের সে জানলো তিনি লোকেশোন চেইঞ্জ করেছেন তাই নিবেন না পরে আমরা বললাম যেহেতু আমরা ডেলিভারি চার্জ আগে না নেওয়া ছাড়া পাঠিয়েছিলাম তাই আপনাকে আমরা অনেকবার বলেছিলাম রিসিভ করতে পারলেই আমরা আপনার পার্সেলটি পাঠাবো আপনিও আমাদেরকে শিওর করেছেন করতে আমাদের প্রোডাক্ট যেহেতু হোলসেল প্রাইজে সেল হয় তাই ১ টাকাও আমাদের কাছে অনেক সেখানে তোহ ২০০+ টাকা সে বললো আমি ডেলিভারি নেই নি আমি কেন ডেলিভারি চার্জ দেব আপনি যা পারেন করেন । এখ বলুন আমরা কি জোড় করে প্রোডাক্ট পাঠাই, আপনার দরকারেই আপনি অর্ডার করেন তাই প্রোডাক্ট পাঠাই ।
আবার আরেক ভদ্রলোক সাভার থেকে অর্ডার করেছেন আমরা বললাম স্যার আমাদের আগে ডেলিভারি চার্জ প্রদান করতে হয় সে জানালো আপনি পাঠান যদি কোন কারনে ডেলিভারি ব্যাক দিতে হয় আমি অবশ্যই চার্জ প্রদান করে দেব। এই ক্ষেত্রেও দেখি তিনি ডেলিভারি গ্রহন করতেই আসেন নি পরে কল দিলে আমাদের ব্লক করে দেয়।
উপরে দুইটা ঘটনার কথা বললাম- এমন আরও অনেক ঘটনা ঘটে ডেলিভারি চার্জ ছাড়া ঢাকা সিটির বাহিরে প্রোডাক্ট পাঠালে তবে অনেক অনেক ভালো মানুষের মাধ্যমেও আমাদের প্রোডাক্ট অর্ডার হয় যারা অনেক ক্ষেত্রেই ব্যাস্ততার কারনে ডেলিভারি চার্জ দিতে পারেন না বলেন এক সাথে দিবেন আমরাও অনেক ক্ষেত্রে পাঠাই কোন সমস্যা হয়না, এমন কি অনেক জনকেই আমরা প্রোডাক্ট কন্ডীশোন ছাড়াও পাঠাই তিনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করেন টোটাল টাকা এক সাথে, তবে অনেকের আচারনে আমাদের খুবই আশাহত করেন
আমরাও মেনে নেই ১/২ জন এমন করবেই তবে ডেলিভারি চার্জ ছাড়া ঢাকা সিটির বাহিরে পাঠালে পারচেন্ট রেশিও অনেক বেশি যারা এই টাইপের কাজ করেন। আপনাদের প্রতি রিকুয়েস্ট কোন মারচেন্ট জোড় করে প্রোডাক্ট সেল করেন না যদি আপনার প্রোয়জন হয় অর্ডার করুন শুধু শুধু অর্ডার করে অনলাইন প্লাটফর্মের ক্ষতি করবেন না।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
-আমিন।