আল আসহাব - Al Ashab

Call Directions Contact the business

আল আসহাব - Al Ashab ইসলামিক বই/পণ্য যথাযথ মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য

বইটি কেন পড়বেন? বিশ্বব্যবস্থার হিস্ট্রি,  স্ট্র্যাটেজি ও পলিসি যদি না জানেন তাহলে পড়বেন, যদি জানেন কিন্তু বিক্ষিপ্তভাবে...
23/07/2025

বইটি কেন পড়বেন?
বিশ্বব্যবস্থার হিস্ট্রি, স্ট্র্যাটেজি ও পলিসি যদি না জানেন তাহলে পড়বেন, যদি জানেন কিন্তু বিক্ষিপ্তভাবে তাহলে সিকোয়েন্স জানার জন্য পড়বেন, যদি সবই জানেন তবুও পড়বেন একটি বাস্তবিক ও শারিয়ার পয়েন্ট অফ ভিউ নেওয়ার জন্যে।
আপনি পড়বেন, বিকজ অফ — আমরা যে জনরার লিখিত ইউরোপের ইতিহাস পড়েছি — তারা আমাদের হামেশাই বলেছে "ম্যাগনাকার্টা সনদ" স্বেচ্ছাপ্রণোদিত মানবতার তরে একখান ওহি, কিন্তু বাস্তবে তা ছিলো গির্জা -বাদশা ও জনগণ‌ ত্রিমুখী চাপের মুখে দেওয়া একটি সনদ।
আপনি পড়বেন কারণ, আপনি হয়তো জানেন না শাইখুল হিন্দের "রেশমি রুমাল আন্দোলন" শুধু উপমহাদেশের স্বাধীনতা-কেন্দ্রিক ছিল না বরং আন্দোলনটি সফল হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ভিন্ন রকম হতে পারতো।
আপনি পড়বেন কারণ বইটি জানাবে — বৃটেন শুধু আমাদের বাড়ি-ভিটা দখল ও‌ লুটপাটই করেনি তারা এখান থেকে সাত লাখ মুসলিম সৈন্যকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইসলামি খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়েছে।
বইটির ইনফ্লুয়েন্স নিয়ে কম্পায়ার করলে বলতে হয় -—সাইয়েদ কুতুবের মাইলস্টোন যেভাবে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একটি রেভ্যুলেশন দাঁড় করিয়েছে এই বইটির প্রচার-প্রসার ঘটলে এটলিস্ট আমাদের সাব-কন্টিনেন্টে একটি আদর্শিক -বিপ্লব জাগাতে পারে। এক মলাটে বিশ্বের গঠন, গতিমুখ ও উম্মাহর দায়-দায়িত্ব নিয়ে জানতে চাইলে বইটি মাস্টারপিস ।

অর্ডার করতে মেসেজ করুন, অথবা WhatsApp করতে পারেন - 01670444890 এই নাম্বারে।

 #আয়নাঘরদুনিয়ার কারাগারে বন্দী এই আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো আমাদের গুনাহগুলো। সাক্ষীপ্রমাণ সব প্রস্তুত। এখন কেবল র...
23/10/2022

#আয়নাঘর
দুনিয়ার কারাগারে বন্দী এই আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো আমাদের গুনাহগুলো। সাক্ষীপ্রমাণ সব প্রস্তুত। এখন কেবল রায় দেয়ার অপেক্ষা। আত্মপক্ষ সমর্থনে আমাদের পক্ষে কেবল এটুকু আছে যে আমরা তাওহিদবাদী। আমরা আল্লাহর একত্বে বিশ্বাসী। আমরা মুওয়াহহিদ।
কাজেই আমাদের যদি তাওহিদে সমস্যা থাকে, তাহলে শাস্তি নিশ্চিত। আর সেই শাস্তির মেয়াদ নিয়ে প্রশ্ন করা অনর্থক।
মামলা খারিজ হবার একমাত্র উপায় আন্তরিক তাওবাহ।
আর যিনি রায় দেবেন, তিনি হলেন সমগ্র সৃষ্টির একচ্ছত্র অধিপতি, প্রকৃত বিচারক, আল্লাহ আযযা ওয়া জাল।
তাই আমাদের সব মনোযোগ থাকা উচিত বিচারককে সন্তুষ্ট করা নিয়ে। আমাদের সব কাজের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার এ কারাগার থেকে মুক্তি পেয়ে আখিরাতে জান্নাতে প্রবেশ করা।
ব্যস এটাই লক্ষ্য।
বই : আয়নাঘর
মূল: ড. ইয়াদ কুনাইবী
অনুবাদ : ইলমহাউস অনুবাদক টিম
নির্ধারিত মূল্য : ২০০ টাকা
প্রকাশনী : Ilmhouse Publication
📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

তাফসীর, হাদীস, ইতিহাস এবং আধুনিক তথ্যাবলি ও বর্তমান অবস্থার আলোকে সূরা কাহাফের অধ্যয়ন।লেখক—সাইয়েদ আবুল হাসান আলী নদভীঅনু...
11/10/2022

তাফসীর, হাদীস, ইতিহাস এবং আধুনিক তথ্যাবলি ও বর্তমান অবস্থার আলোকে সূরা কাহাফের অধ্যয়ন।

লেখক—সাইয়েদ আবুল হাসান আলী নদভী
অনুবাদক—মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন
প্রকাশক—রাহনুমা প্রকাশনী
মূল্য— ৳ ১২০
📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 নূরের পর্বত থেকে সবুজ গম্বুজনবী (সাঃ) জীবনী আমাদের পাঠ ও চর্চার সবচেয়ে প্রিয় বিষয়। প্রত্যেক মুসলিমের জীবনের সর্বশ্রেষ্...
11/12/2021

📗 নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ

নবী (সাঃ) জীবনী আমাদের পাঠ ও চর্চার সবচেয়ে প্রিয় বিষয়। প্রত্যেক মুসলিমের জীবনের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম জীবনপথের পাথেয় হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন। নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ—মাওলানা আসির আদরবি রচিত বিখ্যাত সিরাতগ্রন্থ ‘গারে হেরা সে গুম্বজে খাদরা তক’–এর বাংলা অনুবাদ। সূচনাপর্ব পার হওয়ার পর লেখকের রচনাশৈলীর জাদুতে ভাসতে ভাসতে কখন যে শেষ প্রান্তে এসে উপস্থিত হবেন একজন পাঠক, তা টেরই পাবেন না! গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন সময়ের সুপরিচিত লেখক-সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। মূল গ্রন্থটিও সমকালীন উরদুভাষার নন্দিত এক সিরাতগ্রন্থ।

লেখক—মাওলানা আসীর আদরবী
অনুবাদক—মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রকাশক—রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা—৪৬২
মূল্য— ৳ ২৫০

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 নবী(সাঃ) - প্রেয়সী বাঙালি পাঠকমহলের সীরাত চর্চায়, বিশেষত আযওয়াজে মুতাহহারাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ...
11/12/2021

📗 নবী(সাঃ) - প্রেয়সী

বাঙালি পাঠকমহলের সীরাত চর্চায়, বিশেষত আযওয়াজে মুতাহহারাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা স্ত্রীদের জীবনী পাঠে এ গ্রন্থ নতুন ও অভিনব একটি সংযোজন। ইতিহাস পাঠের গতানুগতিক অভিজ্ঞতার বাইরে পাঠক এখানে পাবেন সুপাঠ্য গল্পের স্বাদ। মানবিক বৈশিষ্ট্য ও দুর্বলতা সমেত প্রেম-প্রণয় ও সংসারযাপনে প্রতিদ্বন্দ্বী হয়েও কীভাবে ইনসাফপূর্ণ সহাবস্থান রক্ষা করা যায়—গল্পে গল্পে অভাবনীয় এ সবকও হাসিল করা যাবে বইটি থেকে।
মিশরের খ্যাতিমান সাহিত্যিক ড. আয়িশা আবদুর রাহমান একই সঙ্গে হাদীস তাফসীর ও সীরাত বিষয়ে বিশেষ পাণ্ডিত্য রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা প্রেয়সীদের জীবন ও জীবনিকাকে তিনি ইতিহাসের আকরগ্রন্থসমূহ থেকে তুলে এনেছেন অতি নৈপুণ্যের সঙ্গে, স্বতন্ত্র ও সুপাঠ্য বর্ণনায়। তাঁর বর্ণনাভঙ্গি খুবই চমৎকার এবং হৃদয়গ্রাহী। অনুবাদক ইসমাঈল যাবিহুল্লাহ অত্যন্ত সফলতার সঙ্গে মূল লেখিকার ভাব ভাষা ও বর্ণনাশৈলির যথার্থ অনুবাদ করার ফলে বক্ষ্যমাণ অনূদিত রূপটিও হয়ে উঠেছে মূল বইটির মতো সুপাঠ্য সাবলীল।

লেখক : ড. আয়িশা আবদুর রহমান
অনুবাদক : ইসমাঈল যাবিহুল্লাহ
মূল্য : ২১০ টাকা

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 চিন্তাপরাধ #চিন্তাকণিকা যতই ‘ধর্ম যার যার উৎসব সবার’ বলা হোক না কেন, একটা সেক্যুলার রাষ্ট্রে সত্যিকার অর্থে ধর্মীয় স্ব...
08/12/2021

📗 চিন্তাপরাধ

#চিন্তাকণিকা

যতই ‘ধর্ম যার যার উৎসব সবার’ বলা হোক না কেন, একটা সেক্যুলার রাষ্ট্রে সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে না। সেক্যুলারিযম যা দিতে পারে তা হলো সেক্যুলার সংবিধানের অধীনে, সেক্যুলারিযমের সীমার ভেতরে থেকে কিছু নির্দিষ্ট বিশ্বাস, কথা ও কাজের স্বাধীনতা। ব্যাফোমেট কিংবা কাদিয়ানিদের নিয়ে ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে এ সত্যটা আমাদের দেখিয়ে দেয়।

লেখক : আসিফ আদনান
মূল্য : ১৯০ টাকা
প্রকাশনী : ইলমহাউস পাবলিকেশন

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 খোলাসাতুল কোরআনসাহাবায়ে কেরামের কাছে কোরআন সবচেয়ে মধুর পাঠ হিসেবে থাকার বড় কারণ এটাও ছিল, তারা মর্মোপলব্ধির সাথে তে...
08/12/2021

📗 খোলাসাতুল কোরআন

সাহাবায়ে কেরামের কাছে কোরআন সবচেয়ে মধুর পাঠ হিসেবে থাকার বড় কারণ এটাও ছিল, তারা মর্মোপলব্ধির সাথে তেলাওয়াত করতেন।
তাই পাঠক বন্ধু! যদি আপনিও পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন কে নিজের জীবনের নির্দেশিকা রূপে দেখতে চান, এবং তেলাওয়াতে সেই সাহাবি ওয়ালা স্বাদ আস্বাদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মর্মবাণী জানতে হবে।
আর এর জন্য আপনাকে সর্বাধিক সহযোগিতা করবে আসলাম শেখোপুরী রহ: -এর সাড়াজাগানো গ্রন্থ
"খোলাসাতুল কোরআন। পাড়া ভিত্তিক বিন্যাস্ত এই বই আপনার কোরআন তেলাওয়াতের মজা বাড়িয়ে দিবে দ্বিগুণ ইনশাআল্লাহ।

মুল: মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী
অনুবাদ: মুজাহিদুল ইসলাম মাইমুন
নাশাত পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা : ৩২৮
মুদ্রিত মূল্য : ৳৩৬০
বিক্রয় মূল্যঃ ৳ ২৭০মাত্র

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 নবীজির সংসারপুরুষগণ তাদের স্ত্রীদের 'স্বামীর আনুগত্য ফরয' বলেই ক্ষান্ত হয়ে যান। অথচ নিজেদের আদর্শ স্বামী হিসেবে গড়ে তো...
22/11/2021

📗 নবীজির সংসার

পুরুষগণ তাদের স্ত্রীদের 'স্বামীর আনুগত্য ফরয' বলেই ক্ষান্ত হয়ে যান। অথচ নিজেদের আদর্শ স্বামী হিসেবে গড়ে তোলার তেমন কোনো চেষ্টা করতে নারাজ।

অধিকার-কর্তব্যের মাঝে ব্যালেন্স করতে না পারার কারণে আজ ঘরে ঘরে অশান্তি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসার জীবনের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ।

নবীজি—আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি ﷺ! যাকে এত ভালোবাসি, কখনো কি ভেবেছি তাঁর—নবীজির সংসার কেমন ছিলো? স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি! তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন, আমরা কি তা জানি! আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন, জানি কি! কেমন করে স্ত্রীদের সাথে বিনোদন করতেন, তা? পারিবারিক কোনো বিপর্যয় এলে কী করে সেটার সমাধান করতেন, সেসব কি জানি?

বা ধরি, নিজের ছেলে-মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা এবং তাঁর আর-সব ছেলে-মেয়েদের সাথে কেমন ছিলো তাঁর সম্পর্ক? মেয়ে-জামাইদের সাথে বোঝাপড়া কেমন ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন—ইচ্ছে করে না জানতে! আচ্ছা, নাতি-নাতনিদের সাথে কেমন ছিলেন? কেমন করে তাদের আদর-যত্ন করতেন, পূরণ করতেন হরেক রকমের আবদার?

নবীজির ঘরের মেহমানদারি কেমন ছিলো? যদি সে মেহমান হতো, তাঁরই শত্রু—তখন! এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের সমস্ত খুঁটিনাটি সুবিন্যস্ত হয়েছে এই বইতে। হাদীসের আলোকে এতে লিপিত হয়েছে ‘নবীজির সংসার’…

বই - নবীজির সংসার
লেখক - শাইখ সালিহ আল-মুনাজ্জিদ
মুদ্রিত মূল্য - ২৬৭ টাকা
বিক্রয় মূল্যঃ ৳১৮০ মাত্র

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 ঈমান ও বস্তুবাদের সংঘাতআমাদের আধুনিক জীবনের বৃহৎ এক সমস্যা হচ্ছে ঈমান ও বস্তুবাদের সংঘাত। এর গুরুত্ব উপলব্ধি করে আলি ন...
22/10/2021

📗 ঈমান ও বস্তুবাদের সংঘাত

আমাদের আধুনিক জীবনের বৃহৎ এক সমস্যা হচ্ছে ঈমান ও বস্তুবাদের সংঘাত। এর গুরুত্ব উপলব্ধি করে আলি নদভি রাহি. বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতিসহ ইতিহাস, তাফসির ও হাদিসের সমন্বয়ে সুরা কাহাফ-কে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন নিজের একান্ত মনীষা দ্বারা। বক্ষ্যমাণ গ্রন্থটি তার লেখা ‘আস-সিরাউ বাইনাল ঈমানি ওয়াল মাদ্দিয়াত’-এর অনুবাদ। নদভি রাহি.-এর বইমাত্রই পাঠকের ঈমানকে জাগিয়ে তোলে। চিন্তা ও চেতনাকে ধারালো করে। যেকোনো বিষয়ে তার বস্তুনিষ্ঠ ও দরদপূর্ণ আলোচনা পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়!

বক্ষ্যমাণ গ্রন্থটিতে সুরা কাহাফের আলোচিত অন্যতম ৪টি বিষয় :—আসহাবে কাহাফ, দুই বাগিচার মালিক, হজরত মুসা ও খিজির আলাইহিমুস সালামের সফর এবং বাদশা জুলকারনাইনকে নিয়ে অসাধারণ তাত্ত্বিক ও দার্শনিক আলোচনা করা হয়েছে। পুরো সুরাটি থেকে ঈমান ও বস্তুবাদ বিষয়-দুটিকে মুখোমুখি দাঁড় করিয়ে তিনি স্পষ্ট করতে চেয়েছেন বস্তুবাদী জীবন ও আধ্যাত্মিক জীবনের স্পষ্টতর ফারাক। এরও পাশাপাশি নদভি রাহি. নিজের ভাষায়, নিজের মতো করে বর্তমান বস্তুবাদী দুনিয়ার ব্যর্থতা ও অসাড়তা তুলে ধরেছেন; পাশাপাশি এগুলো থেকে বেরিয়ে আসার পথ ও পন্থা দেখিয়ে দিয়েছেন একজন দরদি রাহবারের মতো। এছাড়াও বইয়ের অনেকগুলো অধ্যায়ের শেষেই পাঠকের বোঝার সুবিধার্থে রয়েছে তথ্য ও রেফারেন্সসমৃদ্ধ ফুটনোট।

নদভি রাহি.-এর লেখায় উম্মাহর জন্য যে দরদ, তা সর্বজনবরিত। তার ইলমি প্রজ্ঞার সবটুকু ঢেলে তিনি লিখে গিয়েছেন প্রতিজন মুসলিম ও মুমিনের জন্য ঈমান ও আকিদার পাঠ। তার বিশ্লেষণপূর্ণ লেখা আর দরদি ভাষার জন্য পুরো পৃথিবী জুড়ে তিনি সমাদৃত।

তাফসির, হাদিস, ইতিহাস ও আধুনিক তথ্যাবলি এবং বর্তমান অবস্থার আলোকে সুরা কাহাফের অধ্যয়নমূলক গুরুত্বপূর্ণ বই ‘ঈমান ও বস্তুবাদের সংঘাত’ বইটি আপনার নিত্যপাঠের অংশ হোক।

লেখকঃ আবুল হাসান আলি নদভি রাহি.
অনুবাদকঃ মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন
প্রকাশনীঃ রাহনুমা প্রকাশনী
মূল্যঃ ৳১২০ মাত্র

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)
ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

📗 নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ প্রিয় নবীজীর (সাঃ) জীবনী।নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখবার একটা নীরব তৃষ...
13/09/2021

📗 নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ

প্রিয় নবীজীর (সাঃ) জীবনী।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখবার একটা নীরব তৃষ্ণা সবসময় অনুভব করি। বিশেষ করে নবীজির সরল ও শুদ্ধ জীবনীগ্রন্থের প্রয়োজন ও অভাব অনুভব করি ভেতর থেকে। যারা সাধারণ শিক্ষিত তাদের উপযোগী গ্রন্থের অভাবের কথা—বিশেষ করে সচেতন আলেমগণ ভালো করেই উপলব্ধি করেন। মাওলানা আসীর আদরবীর এই গ্রন্থ ওই অভাবের জায়গাটা কিছুটা হলেও পূরণ করবে—আশা রাখি।

—মুহাম্মদ যাইনুল আবিদীন

লেখক : মাওলানা নিজামুদ্দিন আসীর আদরবী
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
বিষয় : সীরাতে রাসূল (সা.)
অনুবাদ: মুহাম্মদ যাইনুল আবিদীন
পৃষ্ঠা: ৪৬৪
কভার: হার্ড কভার
মূল্যঃ মাত্র ২৫০ টাকা।

📢 বিশেষ অফারঃ মিরপুর ও গুলশান এলাকায় ডেলিভারী একদম ফ্রি!!!
(সীমিত সময়ের জন্য)

ইনবক্সে অর্ডার করুন
অথবা যোগাযোগঃ ০১৬৭০-৪৪৪৮৯০

Address

533/A, Middle Monipur, Mirpur, Dhaka
Kazipara
1216

Telephone

+8801670444890

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল আসহাব - Al Ashab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল আসহাব - Al Ashab:

Shortcuts

Share