22/08/2026
⚠️ সবাই সতর্ক থাকুন — OTP কারও সাথে শেয়ার করবেন না
আমরা সবাই অনলাইন মার্কেটের অংশ—কেউ পণ্য বিক্রি করি, আবার কেউ পণ্য কিনি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাস নষ্ট করছে।
তাই অনুরোধ করছি, কোনো রাইডার, ডেলিভারি ম্যান বা অন্য কোনো ব্যক্তির সাথে কোনো অবস্থাতেই আপনার OTP শেয়ার করবেন না।
🔐 OTP শুধুমাত্র আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য।
❌ ফোনে কেউ OTP চাইলে দেবেন না।
❌ “অর্ডার কনফার্ম”, “পেমেন্ট”, “রিফান্ড” বা “ডেলিভারি”–এর নামে OTP চাইলে সতর্ক থাকুন।
অনলাইন কেনাকাটায় নিরাপদ থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।
আপনার সচেতনতাই প্রতারণা প্রতিরোধের প্রথম পদক্ষেপ।