13/12/2024
Chini Kanmung Chini Sinimwng🫰
Chini kwtal KHDC Chairman no Chini Ri-Borok bai office klaimani nugwi, bini samwng rokno tangmani nugwi kwbang kha Tongthogo.
Ang kha chungo Chini Chairman Bini Kanmung-Chumwng bai baksa baksa Bini Samwng gam bai Chini Borokni mwngno Kwchwng khlaino, Swkao tisano.
Mangwnang Chairman!
Chwng Nwngbai baksa tongo🤝
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে দীর্ঘ বছর পর একজন ত্রিপুরা প্রতিনিধি পেয়ে আমরা যারপরনাই আনন্দিত এবং এই আনন্দের মাত্রা এইবার একটু বেশিই, কেননা প্রথমবারের মতো একজন নারীকে পেয়েছি আমরা পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিতে মহাগুরুত্বপূর্ণ এই পদে।
আমাদের পার্বত্য নারীদের, বিশেষত খাগড়াছড়ির নারী অধিকার কর্মীদের (নারী-পুরুষ) দীর্ঘ দিনের একটা স্বপ্ন ছিলো, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে একজন নারী বসবেন, তিনি সামনে থেকে জেলার উন্নয়ন কার্যক্রম নেতৃত্ব দিবেন, নারী অধিকার প্রতিষ্ঠায় নানামুখী ইতিবাচক প্রকল্প গ্রহন করবেন; আশা করি বর্তমান চেয়ারম্যান মহোদয়কে সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারবো আমরা!
বর্তমান চেয়ারম্যান মহোদয়ের আরেকটি বিষয় বিশেষভাবে আমার ভাল লেগেছে, সেটি হচ্ছে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় আমাদের ঐতিহ্যবাহী পোশাক 'রিনাই-রিসা'য় সরব উপস্থিতি!
আশা করছি তিনি যেভাবে নিজস্ব পোশাকে আমাদের ত্রিপুরা জাতিকে সকলের সামনে উজ্জ্বলভাবে উপস্থাপন করছেন, ঠিক তেমনিভাবে নানামুখী ইতিবাচক সৃজনশীল কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে খাগড়াছড়ি জেলাকেও সম্মানজনকভাবে উপস্থাপন করতে সমর্থ হবেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতির এই কঠিন সময়ে দায়িত্ব গ্রহনের ১ মাসের মধ্যে উনাকে যেভাবে দেখেছি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে, আশা করি আগামী দিনগুলোতেও তিনি এই ধারাবাহিকতা রক্ষা করবেন, আরও বড় পরিসরে!
মাননীয় চেয়ারম্যান মহোদয়ের জন্য শুভকামনা অফুরান🤝
Copy Joy Tripura