Booklit

Booklit আপনার প্রয়োজনীয় যেকোনো বই সহজে পেতে আমাদের ইনবক্স করুন। বাংলাদেশী প্রকাশনীর বই, ইংরেজি প্রিমিয়াম বই।

সকল জল্পনা-কল্পনা শেষে হ্যারি পটার সিরিজের প্রথম দু'টি বই 'দ্য ফিলোসফার'স স্টোন' ও 'দ্য চেম্বার অফ সিক্রেটস' বই দু'টির প...
23/08/2026

সকল জল্পনা-কল্পনা শেষে হ্যারি পটার সিরিজের প্রথম দু'টি বই 'দ্য ফিলোসফার'স স্টোন' ও 'দ্য চেম্বার অফ সিক্রেটস' বই দু'টির প্রি-অর্ডার কিন্তু শুরু হয়ে গিয়েছে। জ্বী পাঠক আপনারা যেমন উত্তেজিত, আমরাও তেমনেই উত্তেজিত।

১০৫০ টাকা মলাট মূল্যের দু'টি বই ৫০% ছাড়ে পাচ্ছেন মাত্র ৫২৫ টাকায়।

প্রি-অর্ডার চলবে: ১৪-২৮শে আগস্ট পর্যন্ত।

বই দু'টি প্রকাশিত হবে ২৯শে আগস্ট৷

আর এই প্রি-অর্ডার চলাকালিন সময় হ্যারি পটারের স্পিন অফ সিরিজ 'হগওয়ার্টস লাইব্রেরি'তেও থাকছে ৫০% ছাড়। ৭০০ টাকা মলাট মূল্যের সিরিজটি সংগ্রহ করতে পারবেন মাত্র ৩৫০ টাকায়।

অর্ডারের জন্য ইনবক্স করুন।

হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার'স স্টোন
জে.কে.রোলিং
অনুবাদ - মো. ফুয়াদ আল ফিদাহ
পৃষ্টা - ২৫৬
মলাট মূল্য - ৫০০৳
ছাড় মূল্য - ২৫০৳

কাহিনি সংক্ষেপ -

প্রিভেট ড্রাইভের চার নম্বর বাড়িতে হঠাৎই যেন ঝড় ওঠে—একের পর এক রহস্যময় চিঠি এসে হাজির হয় দরজায়, বেগুনি মোমের সিলে মোড়া, অচেনা এক জগতের ইশারা নিয়ে। খালা-খালু যতই তা লুকিয়ে ফেলার চেষ্টা করেন, চিঠির স্রোত যেন আরও জেদি হয়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি পণ করেছে—বার্তা পৌঁছাবেই। অবশেষে এগারোতম জন্মদিনের রাতে দরজা ভেঙে ঢুকে পড়েন বিশালদেহী রুবেয়াস হ্যাগ্রিড, আর মুহূর্তেই বদলে যায় হ্যারির চেনা পৃথিবী। জানা যায় এক অবিশ্বাস্য সত্য—সে সাধারণ কোনো ছেলে নয়, বরং জন্মগত জাদুকর। তার সামনে খুলে যায় হগওয়ার্টসের রহস্যময়, বিস্ময়কর দুয়ার, যেখান থেকে পুরনো জীবনে ফেরার আর কোনো পথ নেই।

হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস
জে.কে.রোলিং
অনুবাদ - মো. ফুয়াদ আল ফিদাহ
পৃষ্টা - ৩২০
মলাট মূল্য - ৫৫০৳
ছাড় মূল্য - ২৭৫৳

কাহিনি সংক্ষেপ -

গ্রীষ্মের ছুটি অন্যদের কাছে আনন্দের হলেও হ্যারির কাছে তা যেন নিরন্তর যন্ত্রণা। ডার্সলিদের অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার মনে জাগে একটাই আকাঙ্ক্ষা—হগওয়ার্টসে ফেরা। কিন্তু ফেরার আগেই অদ্ভুতদর্শন এক প্রাণী এসে দেয় গা ছমছমে সতর্কবার্তা—স্কুলে অপেক্ষা করছে এমন বিপদ, যা থেকে নিস্তার নেই। সেই সতর্কবার্তা উপেক্ষা করেই হ্যারি ফিরে আসে হগওয়ার্টসে, আর শুরু হয় রহস্যের পর রহস্য—আত্মম্ভরী নতুন অধ্যাপক, বাথরুমে ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মা, আর তারপর নেমে আসে আতঙ্কের ছায়া। একে একে ছাত্রছাত্রীরা পরিণত হতে থাকে পাথরের মূর্তিতে, স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে ভয় আর সন্দেহের বিষবাষ্প। শত্রু কে, তা নিয়ে জল্পনার শেষ নেই—আর ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, এবার হগওয়ার্টসে বেঁচে থাকাটাই সবচেয়ে বড়ো পরীক্ষা।

‎📣 প্রি-অর্ডার‎⏩ ৩০% ছাড়+বুকমার্ক+ম্যাপ‎‎🏛️ প্রাচীন গ্রিক পুরাণের মহাকাব্যিক জগতে প্রবেশ করুন!‎‎ট্রয় ও ওডেসি—নাইট উপাধিপ...
23/08/2026

‎📣 প্রি-অর্ডার
‎⏩ ৩০% ছাড়+বুকমার্ক+ম্যাপ
‎
‎🏛️ প্রাচীন গ্রিক পুরাণের মহাকাব্যিক জগতে প্রবেশ করুন!
‎
‎ট্রয় ও ওডেসি—নাইট উপাধিপ্রাপ্ত লেখক স্টিফেন ফ্রাই-এর লেখনীতে প্রাচীন গ্রিক পুরাণের যুদ্ধ, বীরত্ব, দেবতা ও ওডেসিয়াসের রোমাঞ্চকর অভিযানের অনন্য দুই আখ্যান।
‎আর সাথে ইনিড—মো. ফুয়াদ আল ফিদাহ-এর কলমে ট্রয়-পরবর্তী বীরত্ব, প্রেম, যুদ্ধ ও নিয়তির মহাকাব্যিক কাহিনি।
‎
‎তিন বই মিলে গ্রেকো-রোমান পুরাণের এক অনন্য জগৎ এখন আপনার দ্বারপ্রান্তে!
‎
‎--------------------------------------------------
‎📌প্রি-অর্ডারে যা যা থাকছে: 📦
‎
‎১। ৩০% ছাড়
‎২। প্রচ্ছদের বুকমার্ক ১টি (ট্রয় এবং ওডেসি);
‎৩। আকর্ষণীয় ক্যাটালগ বুকমার্ক ১টি;
‎৪। ম্যাপ ১টি
‎
‎-------------------------------------------------
‎
‎📍 প্রি-অর্ডার মূল্য-
‎১) ট্রয়- ৩৮০/-
‎২) ওডেসি- ৪০০/-
‎৩) ইনিড- ৩৯০/-
‎
‎⏩ একত্রিত প্রি-অর্ডার মূল্য- ১,১৭০/-(কুরিয়ার চার্জ ফ্রি)
‎
‎--------------------------------------------------
‎⏩ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
‎📌 কুরিয়ার চার্জ প্রযোজ্য।
‎⏩ প্রি-অর্ডার চলবে- ২৮/০৮/২০২৬ তারিখ পর্যন্ত
‎⏩ বই রিলিজ- ২৮ আগস্ট ২০২৬
‎⏩ কুরিয়ার শুরু- ২৯ আগস্ট ২০২৬
‎--------------------------------------------------
‎
‎ #অনুমোদিত_অনুবাদ_এবং_মৌলিক #ট্রয় #ওডেসি #ইনিড #বিবলিওফাইল #মো_ফুয়াদ_আল_ফিদাহ #স্টিফেন_ফ্রাই
‎
‎বই- ট্রয় (অনুমোদিত অনুবাদ)
‎লেখক- স্টিফেন ফ্রাই
‎অনুবাদক- মো. ফুয়াদ আল ফিদাহ
‎প্রচ্ছদ শিল্পী- রিয়াজুল ইসলাম (জুলিয়ান)
‎মূদ্রিত মূল্য- ৫৪০/-
‎
‎‘একটি প্রেম...হাজারো জাহাজের আগুনের পেছনে যা দ্বায়ী...যে আগুনে জ্বলে-পুড়ে ছারখার এক মহান সাম্রাজ্য।’
‎ট্রয়—এক জাঁকজমকপূর্ণ, অপরাজেয় এবং সমৃদ্ধ নগরী। কিন্তু যখন ট্রয়ের রাজপুত্র প্যারিস স্পার্টার রানি হেলেনকে নিয়ে পালিয়ে আসে, তখন পর্দার আড়ালে অলিম্পাসের দেবতারা, আর পেছনে গ্রিসের রাজারা এক ভয়ানক ধ্বংসযজ্ঞের ছক আঁকেন। শুরু হয় ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর, আবেগঘন এবং রক্তক্ষয়ী যুদ্ধ।
‎বীরত্ব ও বিশ্বাসঘাতকতা, ভালোবাসা ও প্রতিশোধের এই মহাকাব্যে একদিকে আছেন অপরাজেয় মহাবীর অ্যাকিলিস, অন্যদিকে ট্রয়ের রক্ষাকর্তা মহান হেক্টর। আর পর্দার আড়াল থেকে পাশা খেলছেন স্বয়ং অলিম্পাসের দেব-দেবীরা।
‎ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যুদ্ধের ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত হোন!
‎
‎💠
‎
‎বই- ওডেসি (অনুমোদিত অনুবাদ)
‎লেখক- স্টিফেন ফ্রাই
‎অনুবাদক- মো. ফুয়াদ আল ফিদাহ
‎প্রচ্ছদ শিল্পী- রিয়াজুল ইসলাম (জুলিয়ান)
‎মূদ্রিত মূল্য- ৫৮০/-
‎
‎যুদ্ধ জয় করা কেবল অর্ধেক পথ পাড়ি দেওয়া...আসল পরীক্ষা তো শুরু হয় ঘরে ফেরার যাত্রায়।
‎ট্রয়ের পতন ঘটেছে, অবসান হয়েছে দশ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের। গ্রিসের সবচেয়ে চতুর ও বুদ্ধিমান বীর ওডিসিয়াস এবার ঘরের ট্যানে ব্যাকুল। কিন্তু অলিম্পাসের দেবতারা তার ভাগ্য নিয়ে অন্য এক খেলা খেলছেন। সমুদ্রদেবতা পোসাইডনের অভিশাপে ওডিসিয়াসের ঘরে ফেরার পথ আটকে দাঁড়ায় ভয়ঙ্কর সব দানব, মায়াবী জাদুকরী এবং খোদ নিয়তি।
‎এদিকে তার নিজের রাজ্য ইথাকায়, বিশ্বস্ত স্ত্রী পেনেলোপি ও পুত্র টেলেমেকাস একদল লোভী ও হিংস্র শত্রুর মাঝে অবরুদ্ধ, যারা ওডিসিয়াসের সিংহাসন কেড়ে নিতে মরিয়া।
‎স্টিফেন ফ্রাই তার চিরচেনা রসাত্মক, প্রাণবন্ত এবং আধুনিক গদ্যে হোমারের অমর মহাকাব্যকে নতুন করে জাগিয়ে তুলেছেন। এটা কেবল এক বীরের ঘরে ফেরার গল্প নয়; এটা মানুষের টিকে থাকার লড়াই, চরম চাতুর্য এবং ভালোবাসার এক মহাকাব্যিক জয়গাঁথা।
‎পৌরাণিক ইতিহাসের সবচেয়ে বড়ো অ্যাডভেঞ্জারে আপনাকে স্বাগতম!
‎
‎💠
‎
‎বই- ইনিড (মৌলিক)
‎লেখক- মো. ফুয়াদ আল ফিদাহ
‎প্রচ্ছদ শিল্পী- রিয়াজুল ইসলাম (জুলিয়ান)
‎মূদ্রিত মূল্য- ৫৫০/-
‎
‎রাতের নিস্তব্ধতা আচমকা খানখান করে দিল পৈশাচিক হাহাকার। দাউদাউ করে জ্বলছে সাজানো ট্রয় নগরী। আগুনের রাক্ষুসে শিখা যেন গিলে খেতে চায় আকাশছোঁয়া সব প্রাসাদ আর বীরদের দম্ভ। ধোঁয়ার কুণ্ডলী আর লাশের স্তূপ ঠেলে বুক চিতিয়ে এগিয়ে এলো এক ছায়ামূর্তি—মহাবীর ইনিড। এক কাঁধে অশীতিপর বৃদ্ধ পিতা, অন্য হাতে অবুঝ শিশু সন্তান; ছাই হয়ে যাওয়া জন্মভূমি থেকে অজানার পথে পা বাড়াল সে। পেছনে পড়ে রইল স্বজনদের আর্তনাদ আর ধ্বংসের মহোৎসব।
‎
‎*কুরিয়ার চার্জ প্রযোজ্য। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

✅ স্পেশাল প্রি-অর্ডার!🔥✅ ৫০% ছাড় শুধুমাত্র প্রি-অর্ডার করলেই...✅ অর্ডার করতে পেজে ইনবক্স করুন।✅ অফারের লাস্ট ডেট: ২০ মে,...
16/05/2026

✅ স্পেশাল প্রি-অর্ডার!🔥
✅ ৫০% ছাড় শুধুমাত্র প্রি-অর্ডার করলেই...
✅ অর্ডার করতে পেজে ইনবক্স করুন।
✅ অফারের লাস্ট ডেট: ২০ মে, ২০২৬

1️⃣ গালিভার'স ট্র্যাভেলস [সচিত্র পূর্ণাঙ্গ অনুবাদ]
[স্পেশাল এডিশন]
লেখক: জোনাথন সুইফট
অনুবাদ: লুৎফুল কায়সার
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
প্রকাশনী: বেনজিন প্রকাশন
পৃষ্ঠা: ৫১২
মুদ্রিত মূল্য: ৭৫০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩৭৫ টাকা 🔥

2️⃣ বই: গোয়েন্দা হুককাশি সমগ্র
লেখক: মনোরঞ্জন ভট্টাচার্য
প্রকাশনী: বেনজিন প্রকাশন
পৃষ্ঠা: ৩৬৮
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩০০ টাকা🔥
____________________________________________
⭕ কাহিনি সংক্ষেপ:

✅ গালিভার'স ট্র্যাভেলস:
গালিভারের নাম তো সবাই শুনেছেন, তাই না? ছোটবেলায় পড়া সেই লিলিপুটদের দেশের কাহিনি! আহা, কতই সুন্দর ছিলো সেই দিনগুলো! কিন্তু এটা কি জানেন যে গালিভারের ভ্রমণকাহিনি শুধুমাত্র লিলিপুটদের দেশেই সীমাবদ্ধ নয়? আরও কয়েকটি অদ্ভুত জায়গায় গিয়েছিলেন গালিভার সাহেব। খুব কাছ থেকে দেখেছেন অদ্ভুত কিছু সভ্যতাকে, অনুভব করেছেন তাদের সংস্কৃতি। কখনো গিয়েছেন বিশাল দানব ‘ব্রবডিংনাগ’দের দেশে, কখনো আবার উঠে গিয়েছেন উড়ন্ত শহর ‘লাপুতা’য়, কখনো আবার গিয়েছেন ‘হুঁইনউম’দের অদ্ভুত দেশে।
হাস্যরসের মাধ্যমে লেখক প্রায় পুরো বইতেই ব্যঙ্গ করেছেন আমাদের তথাকথিত মানব-সভ্যতা আর নানান নিয়ম-কানুনকে। সেকালের বেশিরভাগ লেখকই যেখানে ইনিয়ে বিনিয়ে হোয়াইট সুপ্রিমেসিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সেখানে লেখক প্রশ্ন তুলেছেন পুরো মানবজাতির শ্রেষ্ঠত্ব নিয়েই! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের নানান ত্রুটি। ইউরোপীয় জাতিগুলোর ভণ্ডামি এত সুন্দর করে হয়তো আর কোনো লেখকই উপস্থাপন করতে পারেননি।
এই বইয়ের প্রতিটি ভ্রমণকাহিনিই পাঠকদের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেবে।
কী সেই প্রশ্নগুলো? জানতে পড়ুন জোনাথন সুইফট’র কালজয়ী উপন্যাস ‘গালিভার’স ট্রাভেলস’র পূর্ণাঙ্গ অনুবাদ।

সাথে যা যা থাকছে:
১। লুৎফুল কায়সার ভাইয়ের দূর্দান্ত অনুবাদ
২। ৫১২ পেজের অরিজিনাল পূর্ণাঙ্গ অনুবাদ। গল্পের কোনো অংশই কাটছাট করা হয়নি।
৩। ১০০+ ইলাস্ট্রেশন
৪। ৫ টি ম্যাপ (বইয়ের ভেতরেই ছাপা থাকবে)
৫। রেড জেল কভারের উপর গোল্ডেন ফয়েল নামলিপি [রবিনসন ক্রুসো বক্সসেটের মতো]
৬। গোল্ডেন এজ (লিমিটেড)
৭। পরাগ ওয়াহিদ ভাইয়ের দারুণ প্রচ্ছদ
৮। বুকমার্ক

✅ গোয়েন্দা হুকাকাশি সমগ্র:
ফেলুদা, ব্যোমকেশ, কিরিটী কিংবা কাকাবাবুরও বহু পূর্বে বাংলা সাহিত্যে বিখ্যাত এক গোয়েন্দার আবির্ভাব ঘটেছিল, যে তার মগজের ধূসর কোষ খাটিয়ে যেকোনো রহস্য সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। জানেন কি সেই গোয়েন্দার পরিচয়?
জন্মসূত্রে জাপানি, কর্মসূত্রে ভারতীয় সেই বিখ্যাত জাপানি-বাঙালি গোয়েন্দাটির নাম 'হুকাকাশি', যে ছদ্মবেশের আড়ালে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী এই জাপানি গোয়েন্দাটি খানিকটা পোয়ারো-পন্থী। ভালোবাসেন মগজ খাটিয়ে রহস্যভেদ করতে, তবে প্রয়োজনে সরেজমিনে দৌড়ঝাঁপ করতেও তাঁর আপত্তি নেই। তিনি অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচে প্রতিপক্ষকে ঘায়েল করতে ভারি সিদ্ধহস্ত তিনি।
এই অসাধারণ গোয়েন্দাটিকে নিয়ে স্বল্পায়ু মনোরঞ্জন ভট্টাচার্য্য লিখেছেন তিনটি উপন্যাস ও পাঁচটি ছোটগল্প। এমন এমন রহস্য তিনি তৈরি করেছেন হুকাকাশিকে নিয়ে, যেগুলো পরবর্তীতে বহু বিখ্যাত গোয়েন্দাদের কাহিনিতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মতো পাঠক ।
হুকাকাশিকে নিয়ে লেখা সমস্ত গল্প ও উপন্যাস নিয়ে 'গোয়েন্দা হুকাকাশি সমগ্র' বইটি সাজানো হয়েছে।

অর্ডার করতে মেসেজ করুন
28/01/2026

অর্ডার করতে মেসেজ করুন

 #প্রি_অর্ডার!শ্যাডো অ্যান্ড বোন ট্রিলজি (৩ বই) [বক্সসেট][অনুমোদিত অনুবাদ]লেখক: লেই বার্ডুগোঅনুবাদ: ঝিলম বিশ্বাসসম্পাদনা...
17/10/2025

#প্রি_অর্ডার!

শ্যাডো অ্যান্ড বোন ট্রিলজি (৩ বই) [বক্সসেট]
[অনুমোদিত অনুবাদ]
লেখক: লেই বার্ডুগো
অনুবাদ: ঝিলম বিশ্বাস
সম্পাদনা: আশরাফুল সুমন
প্রচ্ছদ: জুলিয়ান
ম্যাপ, জেল ও বক্স ডিজাইন সম্পাদনা: সজল চৌধুরী
পৃষ্ঠা: ১০৮৮
মুদ্রিত মূল্য: ২০০০ টাকা

🔥প্রি-অর্ডার মূল্য: ১১০০ টাকা🔥

✅ প্রি-অর্ডারে যা যা থাকবে:

১।। শক্ত বোর্ডের বক্স (কুইন'স থিফ বা রবিনসন ক্রুসোর বক্সের মতো) [আপাতত শুধু প্রি-অর্ডারেই রাখার সিদ্ধান্ত]
২। দুটো ম্যাপ (কোয়ালিটি হবে প্রায় ড্রাকুলা-র ম্যাপের মতো)
৩। নেভি ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর গোল্ডেন ফয়েল জেল কভার
৪। ক্যারেক্টার কার্ড (৬ টা)
_________________________
✅কাহিনি সংক্ষেপ:

⭕ শ্যাডো এন্ড বোন:

আলিনা স্তারকভ নিজের জীবন নিয়ে কখনোই তেমন কিছু আশা করেনি। সীমান্ত যুদ্ধে পরিবারকে হারিয়ে বেড়ে উঠেছে এক অনাথাশ্রমে। আপন বলতে কেবলই তার ছোটবেলার সাথী ম্যাল। বড় হয়ে দুজনেই যোগ দেয় সেনাবাহিনীতে, আর তাদের দলটাকে পাঠানো হয় ছায়া-উপত্যকা নামক এক চিরঅন্ধকারের জগত পাড়ি দেবার জন্য। সেখানে বাস করে মৃত্যু আর দানবের দল। আর ওখানেই প্রকাশিত হয় আলিনার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা। পরিচিত জগত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় রাজকীয় বিশেষ সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য, যাদেরকে ডাকা হয় গ্রিসা নামে। আলিনার মতোই বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণের ক্ষমতার অধিকারী তারা। তাদের প্রধান হলেন এক রহস্যময় ব্যক্তি, যাকে সকলে চেনে আঁধারাত্মা নামে। আর সে বিশ্বাস করে, আলিনা অসাধারণ ক্ষমতার সাহায্য চিরতরে বিনাশ করতে পারবে ছায়া-উপত্যকা নামক অভিশাপকে। কিন্তু চোখে যা দেখা যায়, সবটা সত্যি নয়। ওদিকে রাজনৈতিক অস্থিরতাও তুঙ্গে উঠছে, সাথে আঁধারাত্মার প্রতি বেড়ে চলেছে আলিনার আকর্ষণ। এখন এমন এক সত্যের মুখোমুখি হতে হবে তাকে, যা তার হৃদয় আর মাতৃভূমি দুটোকেই ছিন্নভিন্ন করে দেবে।

⭕ সিজ এন্ড স্টর্ম:

আলিনার ক্ষমতা ক্রমশ বেড়ে চলেছে, আর এজন্য চরম মূল্য দিতে হয়েছে তাকে। ওদিকে শত্রুদের কাছ থেকেও আর বেশিদিন পালিয়ে থাকতে পারছে না। আঁধারাত্মা আবারও আলিনার ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। কোথাও সাহায্যের আশা না পেয়ে আলিনা অবশেষে এক কুখ্যাত দস্যুর শরণাপন্ন হয়। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে চলেছে আরও বিপদের মাঝে, আঁধারাত্মার পাতা ফাঁদে সে নিজেকে হারিয়ে ফেলছে। দেশকে বাঁচাতে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে। কিন্তু বিজয় লাভের জন্য চরম মূল্য দিতে হয়। আলিনাকেই দিতে হবে সেই মূল্য।

⭕রুইন এন্ড রাইজিং:

আলিনার হাতে সময় ক্রমশ ফুরিয়ে আসছে। রাজ্যের নিয়ন্ত্রণ চলে গিয়েছে শত্রুদের হাতে। যুদ্ধ কেড়ে নিয়েছে আলিনার ক্ষমতা। ওদিকে এক ধর্মান্ধ গোষ্ঠী আলিনাকে বসাতে চায় দেবতার আসনে। আর আলিনা তখনও নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে।
বিপদ থেকে উদ্ধার পাবার জন্য কেবল একই উপায় আছে, তা হলো প্রাচীন এক কিংবদন্তীর প্রাণীকে খুঁজে বের করা এবং সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারীকে ফিরিয়ে আনা। দুই পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন আলিনা দাঁড়িয়ে রয়েছে ছায়া-উপত্যকার অন্ধকারের প্রান্তে, যা কিনা পুরো পৃথিবীকে ধ্বংস করবার জন্য শক্তি সঞ্চয় করছে। কোথায় আছে এখন মুক্তির পথ?

✅ প্রি-অর্ডার করতে মেসেজ করুন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Booklit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Booklit:

Shortcuts

Share

Category