Baruna Agro Farm

Baruna Agro Farm Shopping services

বিজয় দিবস আমাদের জাতীয় গৌরবের একটি মহান প্রতীক। ১৬ই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় সেই বীরদের কথা, যারা নিজেদের জীবন ...
16/12/2025

বিজয় দিবস আমাদের জাতীয় গৌরবের একটি মহান প্রতীক। ১৬ই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় সেই বীরদের কথা, যারা নিজেদের জীবন উৎসর্গ করে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা।✌️✌️✌️

27/10/2025

শীতের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে…..

04/10/2025

সম্পূর্ণ সুস্থ ভ‍্যাকসিন করানো দেশী মোরগ-মুরগি খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রি করা হবে।
বরুনা,ডুমুরিয়া, খুলনা।
যোগাযোগ-01770588826

11/05/2025

নতুন কিছু শুরু করলাম…

দেশী মুরগীর খামার 🐓 🐓

নতুন বছর শুরু হোক ভালোবাসা ও হাসির সাথে। শুভ নববর্ষ!
14/04/2025

নতুন বছর শুরু হোক ভালোবাসা ও হাসির সাথে।

শুভ নববর্ষ!

27/03/2025

কৃষিকাজ করা মানে চিরকাল ছাত্র থাকা, প্রতিটি দিন নতুন কিছু নিয়ে আসে।

—ধান পাকতে শুরু করেছে 😍😍😍
এর থেকে সুন্দর অনুভূতি আর কিছু হতে পারে না ❤️

বর্তমানে বাজারে টমেটো দাম এতোই কম যে,পরিবহন খরচটা ও হচ্ছে না।তাই এভাবে ক্ষেতে নষ্টো হচ্ছে এবং গরু-ছাগলের খাবারের জন্য যে...
08/03/2025

বর্তমানে বাজারে টমেটো দাম এতোই কম যে,পরিবহন খরচটা ও হচ্ছে না।তাই এভাবে ক্ষেতে নষ্টো হচ্ছে এবং গরু-ছাগলের খাবারের জন্য যে যার মত করে নিয়ে যাচ্ছে।

আমের গুটি ঝরে পড়ার কারণ এবং গুটি ঝরা রোধে করণীয়।যেসব কারণে আমের গুটি ঝরে যায়:১. আম বাগানে রসের ঘাটতি হলে আমের গুটি ঝর...
28/02/2025

আমের গুটি ঝরে পড়ার কারণ এবং গুটি ঝরা রোধে করণীয়।

যেসব কারণে আমের গুটি ঝরে যায়:
১. আম বাগানে রসের ঘাটতি হলে আমের গুটি ঝরে যেতে পারে।
২. দিনে গরম রাতে ঠান্ডা অর্থাৎ তাপমাত্রার তারতম্য হলে আমের গুটি ঝরে যেতে পারে।
৩. আম বাগানে বোরন সারের ঘাটতি হলে আমের গুটি ঝরে পড়ে যেতে পারে।
৪. হপারপোকা ও অন্যান্য শোষক পোকার আক্রমণে আমের গুটি ঝরে যেতে পারে।
৫. ছত্রাক জনিত কারণে আমের গুটি ঝরতে পারে‌।
৬. আম গাছে হরমনের ঘাটতি হলে আমের গুটি ঝরে পড়ে যেতে পারে।

আমের গুটি ঝরা রোধে আপনার করণীয় কি:
১. আম বাগানের মাটির চাহিদা অনুযায়ী সেচ প্রয়োগ করতে হবে, যদি বৃষ্টি না হয় তাহলে ১৫ দিন পর পর সেচ প্রয়োগ করতে হবে।
২. হপারপোকা বা শোষক পোকার আক্রমণের কারণে আমের গুটি ঝরে গেলে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক এক লিটার পানিতে এক মিলি হাড়ে মিশিয়ে স্প্রে করতে হবে।
৩. আমের গুটি ঝরা রোধে সলুবর বোরন ১ লিটার পানিতে এক গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করতে হবে।
৪. ছত্রাক জনিত কারণে আমের গুটি ঝরে গেলে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
৫. হরমোনের অভাবজনিত কারণে আমের গুটি ঝরে গেলে হরমোন জাতীয় পণ্য স্প্রে করতে হবে।

উপরে যে সমস্যা ও সমাধান গুলো বলা হলো, এর মধ্য থেকে আপনার বাগানে যে সমস্যা সেটাকে চিহ্নিত করে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে।

অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা।
20/02/2025

অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা।

ধানের কাইচ থোড় আসার পর কৃষক ভাইদের অবশ্যই করনীয় কাজ।১. জমিতে অবশ্যই কমপক্ষে ২-৪ ইঞ্চি পানি ধরে রাখবেন। এই সময় পানির ঘাটত...
18/02/2025

ধানের কাইচ থোড় আসার পর কৃষক ভাইদের অবশ্যই করনীয় কাজ।

১. জমিতে অবশ্যই কমপক্ষে ২-৪ ইঞ্চি পানি ধরে রাখবেন। এই সময় পানির ঘাটতি হলে হিট শক এর কারনে ধান চিটা হওয়ার সম্ভবনা থাকে। তাছাড়া পানির ঘাটতি হলে শিষ বের হতে বিলম্ব হবে।

২. এই সময় কোন অবস্থাতেই ইউরিয়া সার প্রয়োগ করবেন না। এই সময় ইউরিয়া সার দিলে ধান চিটা হওয়ার সম্ভবনা থাকে। কাইচ থোড় আসার ৫-৭ দিন পূর্বে ইউরিয়া সার প্রয়োগ শেষ করুন।

৩. ধানের জমিতে ফুল ফোটা অবস্থায় সকাল ৮ থেকে ১২ পর্যন্ত প্রবেশ করবেন না। কারন এই সময় ধানের ফুলের_পরাগায়ন হয়। তাই এই সময় জমিতে ঢুকলে পরাগায়নে সমস্যা হবে। আর পরাগায়ন ঠিক ভাবে না হলে ধান চিটা হবে।

📌📌 এই সময় যদি কোন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন হয় তাহলে বিকাল ৩.০০ টা থেকে সন্ধা ৬.০০ টার মধ্যে স্প্রে শেষ করুন।

ধন্যবাদ।

Address

Baruna
Khulna
9253

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+8801632305000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baruna Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baruna Agro Farm:

Share