04/09/2026
এখানে আমার হাতে পড়া যে ব্রেসলেট টা এটা রেসিন এর তৈরি। এটা যখন আমি শুরুর দিকে রেসিন এর কজ করি তখন কার করা কাজ। ২০২১ সাল তখন। আমার পার্সোনাল ফোন ছিল না। পেজ ও ছিল না। তাই তখন জানতাম ও না একদিন এই কাজ ই আমার প্রফেশন হবে। ছোট থেকে অনেক এক্সপেরিমেন্ট করতাম রেসিন ও তার ই অংশ।
আমার এখনো মনে আছে যখন ফার্স্ট ইউটিউব এ সিফাতের @نفيسة صيفات ফোন এ এই রেসিন ক্রাফট দেখছিলাম তখন নিজেরা বাসায় রেসিন বানানোর ট্রাই করছিলাম🤣🤣🤣 বরফ বসায় গ্লুগান দিয়ে 🤣আরও কত কি।
এরপর যখন এক্সপেরিমেন্ট ফেইল হল।
জানলাম এটার নাম রেসিন এটা কোন কেমিক্যাল এরপর অফলাইনে অনেক মার্কেটে খোজ করলাম বাট কোথাও পেলাম না। তারপর আম্মুর ফোন দিয়ে অনলাইন একটা পেজ থেকে ২০০০ টাকার রেসিন কিনছি কারন খুচরা সেল হয় না। তারা কোন মেনুয়াল দেয় নি আমাকে। এর পর বাসায় এনে বানাতে গেলাম একটাও ঠিক হয় না সব রাবার রাবার হয় । বাবল থাকে। ফুল কালো হয়ে যায়। কারন আমি জানতাম না যে ফুল ড্রাই করে নিতে হয়। পরে একদিন দেখি যে শক্ত হইছে। এরপর আমি কিছু কি চেইন বানাই আমার ফ্রেন্ড দের গিফট দেওয়ার জন্য। বাট দেখি কি মশা সুইসাইড করছে আমার কি চেইন এ। এরপর আবার বানাই তার মধ্য আমার চাচ্চু যায়ে কলম দিয়ে খোচা মেরে রেখে আসে নষ্ট করে চাচ্চু আমি ফ্রেন্ড এর মতো। পরে আবার বানায় ফ্রেন্ডদের গিফট দেই।
এরপর আবার দেখি শক্ত হয় না হাতে লাগলে উঠে না। এরপর আমার বোনের ফ্রেন্ড আমার কাছ থেকে একটা বিটিএস কি চেইন নেয়। ও আমাকপ ১৫০ টাকা দেয় খুশি হয়ে। যদিও কি চেইন টা এত ভালো হয় নি। এরপর আবার দেখি শক্ত হয় না। আর রেসিন বিসনেজ অনেক ইনভেস্ট দরকার। আর আমার সব মেটারিয়াল ছিল না। ইন্টারে পড়া একটা মেয়ে। টাকা ই বা কই পাব এত ইনভেস্ট করার??
পরে একটু রেসিন ৩ টা মোল্ড এই ছিল আমার সম্বল। এগুলা ড্রয়ারে রেখে দেই। কারন কাজ ভালো হয় না ভাবছি আমার দাড়া হবে না এগুলা। এরপর ২০২৪ এ এসে আমার এক বড় আপু Nabeela Riya আমাকে বলে তুই শুরু করতে পারিস আবার। তারপর কি ভেবে নিলাম ওই বাকি রেসিন দিয়ে বানাতে ২ বছর পর। দেখলাম শক্ত হইছে। আমি মহা খুশি। এরপর আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড বলল যে আন তুই আবার আমি চুড়ি বানায় নিব। আসেপাশের আরো কয়েকজন বলল আনতে। আমার ওই আপু ও বলল। তারপর আনলাম আমি ৭০০ টাকার একটা কম্ব যেখানে চুড়ির মোল্ড একটা ক্লিপ মোল্ড আর একটু রেসিন গোল্ড ফয়েল, আর একটা পিগমেন্ট কালার আর মিকা পাউডার।
আমি পিন্টারেস্ট থেকে পিক নিয়ে পোস্ট করলাম অর্ডার আসলো ৩ জোড়া চিকন চুড়ি। দাম রাখলাম ২৫০ টাকা জোড়া তিন জোড়া তে ৭৫০ টাকা পেলাম। আমার ইনভেস্ট এর টাকা উঠে গেছে। এবার বাকি রেসিন দিয়ে আমার ফ্রেন্ড কে একটা চুড়ি গিফট করলাম।
এরপর আমার ওই যে চাচ্চু আমার কি চেইন নষ্ট করছে সে তার বউয়ের জন্য একটা মোটা চুড়ি আর দুইটা চিকন চুড়ি নিছে ৫০০ টাকা দিছে।এভাবে মোট আমি ১৪০০ টাকা সেল করছি ৭০০ টাকার কম্ব থেকে তারপর আবার ইনভেস্ট করলাম এবং এখনো ইনভেস্ট করেই যাচ্ছি।
যারা আমাকে ইনবক্সে রেসিন নিয়ে বিসনেজ করবে বলে পুরো গাইডলাইন দেই। তবে এটাও বলি ইনভেস্ট করতে না পারলে আইসো না এই সেক্টরে। শুরু করছি অল্প দিয়ে আর আজকে আমার ৩০ হাজার টাকার বেশি মেটারিয়াল আছে। এই বিসনেজ এর টাকা + নিজের জমানো কিছু টাকা। কারন মার্কেট বুঝে সেল করছি নায্য দাম রেখে। নতুন যারা আসে তারা কোন কিছু না ভেবে আসে বিসনেজ ও বুঝে না। তাই দাম ও ঠিক রাখতে পারে না + নিজের টাকা ও মার্কেট দুইটাই নষ্ট করে।
আর হ্যাঁ অনেকের ই প্রবলেম আমি কেন চুড়ি ২৫০ টাকা জোড়া রাখি ওইযে প্রথম পাওয়া ৩ জোড়া চুড়ি অর্ডার তখন হিসাব না করেই আন্দাজে দাম বলছিলাম আর এই চুড়ি আর কিচেইন সেল করেই আমর বিসনেজ শুরু মোস্ট সেলিং আর এজন্যই এই গুলার দাম আমি বাড়াই নি। এগুলা আমার সিগনেচার আইটেম।
আমি জানি এই প্রাইস লস হয় অনেক আমার তবুও দেই কারন।মাঝে মাঝে লাভ লস এর বাইরেও কিছু হিসাব থাকে। আমার অডিয়েন্সদের ভালেবেসে এই লস টুকু মেনে নেই।
অনেক কথাই বলে ফেল্লাম আবেগে চোখে ঘুম নিয়ে। তবে প্রতিটা কথা সত্যি এন্ড আমার স্ট্রাগল জার্নি। শেয়ার করলাম কারন নতুন যারা বিসনেজ করে তাদের হেল্প হবে + যাদের আমার প্রডাক্ট প্রাইসিং নিয়ে প্রবলেম তাদের ও বুঝতে সুবিধা হবে।
ধন্যবাদ।।