21/07/2026
আপনি কি খেয়াল করেছেন সোভিয়েত ইউনিয়নের এই নোটটিতে স্ট্যাম্পটি কীভাবে আসলো? আর কেনই বসানো হয়েছিল?🤔🤔
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মলদোভা (Moldova) রাষ্ট্র গঠন হয়। কিন্তু মলদোভার ভেতরে থাকা রাশিয়ান ভাষাবাসী এলাকা ‘ট্রান্সনিস্ট্রিয়া’ (Transnistria / PMR) নিজেদের স্বাধীন ঘোষণা করে (যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়)। ১৯৯৩ সালে রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত দেশগুলো নতুন মুদ্রা চালু করতে শুরু করে। এর ফলে কোটি কোটি পুরোনো সোভিয়েত রুবেল বাজারে অকার্যকর হয়ে পড়ে এবং সেগুলোর বড় অংশ ট্রান্সনিস্ট্রিয়ার বাজারে চলে আসে, যা ভয়াবহ মুদ্রাস্ফীতি তৈরি করে।
তবে নিজস্ব নোট প্রিন্টিং প্রেস না থাকায় ট্রান্সনিস্ট্রিয়া সরকার একটি অভিনব উপায় বের করে। তারা সিদ্ধান্ত নেয়, বাজারে প্রচলিত পুরনো সোভিয়েত নোটগুলোকে (১৯৬১, ১৯৯১ ও ১৯৯২ সালের সিরিজ) বৈধ করতে সেগুলোর ওপর আঠা দিয়ে বিশেষ সিকিউরিটি স্ট্যাম্প (Coupons) বসানো হবে। স্ট্যাম্পে রাশিয়ার বিখ্যাত ফিল্ড মার্শাল অ্যালেকজান্ডার সুভোরোভ এর প্রতিকৃতি রয়েছে, যাকে ট্রান্সনিস্ট্রিয়ার রাজধানী (Tiraspol)-এর প্রতিষ্ঠাতা বলা হয়।
স্ট্যাম্প বসানোর সাল: ১৯৯৩ সাল (আগস্ট ১৯৯৩ থেকে এই স্ট্যাম্পযুক্ত নোট বাজারে সরবরাহ করা হয়)। নোটটি ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চালু ছিল। ১৯৯৪ সালে ট্রান্সনিস্ট্রিয়া তাদের নিজস্ব সম্পূর্ণ নতুন ব্যাংকনোট (যা "সুভোরোভকা" নামে পরিচিত) ছাপিয়ে বাজারে ছাড়ে, যার ফলে এই স্ট্যাম্পযুক্ত সোভিয়েত নোটগুলো বাতিল হয়ে যায়।
সোভিয়েত ইউনিয়ন/রাশিয়ায়: মূল সোভিয়েত ২৫ রুবেলের নোটটি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৩ সালের জুলাই মাস পর্যন্ত রাশিয়ায় সাধারণ মুদ্রা হিসেবে কার্যকর ছিল।