UPL Books Khulna

UPL Books Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UPL Books Khulna, Book shop, 7 K. D. Ghosh Road, Heraz Market, Khulna.

উৎসবের সেরা উপহার বই! এবারের দুর্গাপূজায় ইউপিএল প্রকাশিত ও পরিবেশিত এই প্যাকেজগুলোতে পাবেন ৩০ পার্সেন্ট ছাড়! সেইসাথে ৮০০...
05/10/2024

উৎসবের সেরা উপহার বই! এবারের দুর্গাপূজায় ইউপিএল প্রকাশিত ও পরিবেশিত এই প্যাকেজগুলোতে পাবেন ৩০ পার্সেন্ট ছাড়! সেইসাথে ৮০০ টাকার বেশি দামের বই কিনলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি।
প্যাকেজগুলো সাজানো হয়েছে নানান ধরনের পাঠকের আগ্রহের দিকে লক্ষ্য রেখে। শিশু-কিশোরদের জন্য যেমন বাছাই করতে পারবেন একটা সেট, তেমনি রাজনীতি, ইতিহাস কিংবা অর্থনীতির পাঠকরাও বাছাই করতে পারবেন আরেক রকমের সেট।
উৎসবের আনন্দ সবার জন্য হোক, সবার হাতে হাতে ঘুরুক পছন্দের বই।
কিশোরদের জন্য নির্বাচিত প্যাকেজ-১ এর বইয়ের তালিকা:
১. বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ
২. জেনেটিক্স: বংশগতিবিদ্যার সহজপাঠ
৩. গণিত আমাদের কী কাজে লাগে
৪. পিথাগোরাসের জগৎ
৫. পদ্মা সেতু
৬. একটাই পৃথিবী
৭. আজকের বিতর্ক
৮. টাকা এলো কেমন করে
*** ৩০ শতাংশ ছাড়ে প্যাকেজ-১ এর বইগুলো পাওয়া যাবে ১৭২০ টাকায়।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উঠতি তরুণ গবেষকদের জন্য নির্বাচিত প্যাকেজ-২ এর বইয়ের তালিকা:
1. Society and Sociology in Bangladesh: A South Asian Perspective
2. Neoliberal Development in Bangladesh: People on the Margins
3. Globalizations and Cultural transformations among the youth Bangladesh
4. Development Re-examined: Construction and Consequences of Neoliberal
5. Fifty Years of Nation Building: Political Economy of Bangladesh's Development
6. Macroeconomic Policy and Institutions For Growth in Bangladesh
*** ৩০ শতাংশ ছাড়ে প্যাকেজ-২ এর বইগুলো পাওয়া যাবে ৪৩৪০ টাকায়।
রবীন্দ্রনাথকে নিয়ে আগ্রহী পাঠকদের জন্য প্যাকেজ-৩ এর বইয়ের তালিকা:
১/ রবীন্দ্র রচনায় আইনি ভাবনা
২/ Contemporarising Tagore and the world
৩/ রবীন্দ্রনাথ এই বাংলায়
৪/ রবীন্দ্রনাথ বিকল্পহীন অবলম্বন
*** ৩০ শতাংশ ছাড়ে প্যাকেজ-৩ এর বইগুলো পাওয়া যাবে ১৬৮০ টাকায়।
রাজনৈতিক ইতিহাস ও রাজনীতির গতি-প্রকৃতি সম্পর্কে আগ্রহী পাঠকদের জন্য প্যাকেজ-৪ এর বইয়ের তালিকা:
১. বাংলাদেশ: শেখ মুজিবুর রহমানের শাসনকাল
২. সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার ২০০৭-২০০৮
৩. বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১ থেকে ২০০৬
৪. বাংলাদেশ: স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা
৫. Bangladesh: A Study of the Democratic Regimes
৬. দক্ষিণ এশিয়া উন্নয়নের সঙ্কট: বাংলাদেশ প্রেক্ষিত
*** ৩০ শতাংশ ছাড়ে প্যাকেজ-৪ এর বইগুলো পাওয়া যাবে ২৫৪০ টাকায়।
স্থাপত্যবিদ্যা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য প্যাকেজ-৫ এর বইয়ের তালিকা:
১/Fifty Years of Architecture in Bangladesh
২/Aspirations and Ideas: Designing with Context
৩/Discover the Monuments of Bangladesh: A Guide to Their History, Location & Development
৪/আধুনিক স্থাপত্যধারার চার মহানায়ক
৫/তিন দুয়ারের কোলে
*** ৩০ শতাংশ ছাড়ে প্যাকেজ-৫ এর বইগুলো পাওয়া যাবে ২৫৬০ টাকায়।
ঠিকান-
ইউপিএল খুলনা
বিএনপি অফিসের অপজিট গলি, হেরাজ মার্কেট, ৭ কেডি ঘোষ রোড, খুলনা।
#সামাজিকবিজ্ঞান
#উন্নয়নশাস্ত্র
#বাংলাদেশবই

#সামাজিকরূপান্তর
#গ্লোবালাইজেশন
#নব্যউদারনীতি
#বাংলাদেশেরউন্নয়ন
#তারুণ্যওসংস্কৃতি #শেখমুজিব #বঙ্গবন্ধু #মওদুদআহমদ #বাংলাদেশ #সরকার #রাজনীতি #গণতন্ত্র #দুর্নীতি
#গবেষণাবই
#জাতিগঠন
#অর্থনীতিবিজ্ঞান
#নীতিনির্ধারণ






বিখ্যাত ডাচ নৃবিজ্ঞানী ভেলাম ভান সেন্দেল লিখিত A History of Bangladesh বাংলাদেশের ইতিহাস বিষয়ে বিশ্বব্যাপী অন্যতম পঠিত গ...
05/10/2024

বিখ্যাত ডাচ নৃবিজ্ঞানী ভেলাম ভান সেন্দেল লিখিত A History of Bangladesh বাংলাদেশের ইতিহাস বিষয়ে বিশ্বব্যাপী অন্যতম পঠিত গ্রন্থ। প্রথাগত বর্ণ️নামূলক ইতিহাসের বই এটি একদমই নয়, পাঠক বরং এই বইতে বাংলাদেশকে চিনবেন ভূখণ্ডটির যাবতীয় জটিলতা, বৈচিত্র্য ও গতিশীলতা দিয়ে। বাংলাদেশকে বোঝার জন্য ভেলাম ভান সেন্দেল যেমন সমকালীন তথ্য ও তত্ত্ব ব্যবহার করেছেন, তেমনই ভাষার সাবলীলতা ও উপস্থাপনার গুণে বইটি পড়ার অভিজ্ঞতাও দারুণ আনন্দময়।
বাংলাদেশের গত দুই হাজার বছরের পথপরিক্রমা মিলবে বইটিতে, পাশাপাশি এর ইতিহাসের জটিলতাও সমান গভীরতা নিয়ে এখানে উপস্থিত। বাংলাদেশের ভূগোল ও জলবায়ু এবং ঐতিহাসিক কালপর্ব️ ধরে প্রতিবেশী জনপদগুলোর প্রভাব কীভাবে এই দেশটিকে গড়ে তুলেছে, সেই ধারণা পাঠক এখানে পাবেন। পাশাপাশি ব্রিটিশ ঔপনিবেশিক আমল, পাকিস্তানপর্ব️, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্য সংগ্রামসহ উল্লেখযোগ্য ঘটনাগুলোর পেছনের কার্য️কারণের বিশ্লেষণও বইটি থেকে জানা যাবে।
একটি দেশের বর্ত️মান অনেকাংশেই তার ইতিহাসের নির্মাণ। আজকের বাংলাদেশের নানান রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংকটগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে এ গ্রন্থটি। বাংলাদেশটি কেন এমন তা যারা বুঝতে চান এবং পরিস্থিতিগত অজস্র বাধ্যবাধকতা মাঝে আটকে থাকা এই সংকীর্ণ️ ভূখণ্ডের অধিবাসীদের সংগ্রাম, উদ্ভাবনী ক্ষমতা, গতিশীলতা ও ঘুরে দাঁড়ানোর রহস্য উপলব্ধি করতে চান—এমন প্রতিটি পাঠকের জন্য বইটি অবিকল্প।
ভেলাম ভান সেন্দেল এশিয়ার নৃতত্ত্ব এবং ইতিহাস বিষয়ে গবেষণা করেন। তিনি নেদারল্যান্ডের ইরাসমুস ইউনিভার্সি️টি অফ রটরডামের তুলনামূলক ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক এশিয়ার ইতিহাসের অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন।
A History of Bangladesh বইটি 'বাংলাদেশ: জনপদের ইতিহাস ও সংস্কৃতি’ নামে অনুবাদ করা হয়েছে। বইটির মূল্য ২৫ শতাংশ ছাড়ে ৭০০ টাকা। অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯৫৮৬৪৪০৫১-- এই নম্বরে।

৩০% ছাড়ে পুরো ডিসেম্বর মাসজুড়ে ইউপিএল-এর বিজয়মেলা! আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউপিএল-এর সকল বিক্রয়কেন্দ্র...
02/12/2023

৩০% ছাড়ে পুরো ডিসেম্বর মাসজুড়ে ইউপিএল-এর বিজয়মেলা! আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউপিএল-এর সকল বিক্রয়কেন্দ্রে এবং অনলাইন অর্ডারে মুক্তিযুদ্ধ-বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ে পাচ্ছেন আকর্ষণীয় এই মূল্যছাড়!
দারুণ এই অফারে মুক্তিযুদ্ধ-বিষয়ক যত টাকার বই-ই কিনুন না কেন, পুরো দেশ জুড়ে ডেলিভারি খরচ মাত্র ৫০ টাকা!
মুক্তিযুদ্ধ বিষয়ে ইউপিএল এর প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশেরও বেশি। তবে মুক্তিযুদ্ধ নিয়ে ইউপিএল এর সবচাইতে উল্লেখযোগ্য অর্জন হলো "রোড টু বাংলাদেশ" গ্রন্থমালা।
মুক্তিযুদ্ধের নানান প্রেক্ষিত বুঝতে ইউপিএল-এর ‘রোড টু বাংলাদেশ’ সিরিজ অনন্য। নানান প্রেক্ষাপট থেকে বাংলাদেশের আবির্ভাবকে বুঝতে চাওয়া এ সমৃদ্ধ সংগ্রহে অন্তর্ভুক্ত আছে এই জনগোষ্ঠীর রাজনৈতিক ইতিহাস। আছে যুদ্ধের মাঠে অস্ত্র হাতে লড়াই করা মুক্তিযোদ্ধার বয়ান। আছে মুক্তিযুদ্ধের যাঁরা কারিগর, তাঁদের বিশ্লেষণ।
এই গ্রন্থমালায় মিলবে মুক্তিযুদ্ধ-বিষয়ে ভারতীয় দৃষ্টিভঙ্গি, মার্কিন রাষ্ট্রদূতের স্মৃতিকথা, এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের প্রধান কুশীলবদের ভাষ্যও। ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধকে জানার, বোঝার সবগুলো সূত্র, ভাষ্য ও উপকরণ হাতের কাছে পান, সেটাই ‘রোড টু বাংলাদেশ’ গ্রন্থমালার লক্ষ্য।
মুক্তিযুদ্ধ-বিষয়ক ইউপিএল-এর এ বইগুলো যেমন গবেষকদের প্রিয়, ঠিক তেমনই মুক্তিযুদ্ধ নিয়ে জানতে আগ্রহী পাঠকদের কাছ থেকেও এই বইগুলো বিপুল সাড়া পেয়েছে। ২০টি বইয়ের ‘রোড টু বাংলাদেশ’ সিরিজের পাশাপাশি ইউপিএল-এর বাংলা ও ইংরেজি ভাষার মুক্তিযুদ্ধ-বিষয়ক বইগুলো যে-কোনো সংগ্রাহক, শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থার পাঠাগারে স্থান পাওয়ার মতো।
মুক্তিযুদ্ধকে বুঝতে অপরিহার্য এই বইগুলো নিয়েই ইউপিএল-এর ‘বিজয়মেলা ২০২৩’!
পুরো ডিসেম্বর মাসজুড়ে এই বইগুলোর অনলাইন অর্ডারে অথবা আমাদের যে-কোনো বিক্রয়কেন্দ্র থেকে কিনলেই পাচ্ছেন ৩০% ছাড়।
*মূল্যছাড়ের বইয়ের তালিকা মন্তব্যের ঘরে।
#ইউপিএল #ইউপিএলবুকস #দিইউনিভার্সিটিপ্রেসলিমিটেড #পাঠক #ইতিহাস #মুক্তিযুদ্ধ #বাংলাদেশ #বাংলাবই #গবেষণা #স্মৃতিকথা #আত্মজীবনী #যুদ্ধ #আন্দোলন #গণহত্যা

05/09/2023

50 Years of Bangladesh: Advances in Health
A. Mushtaque R. Chowdhury (Editor)
Yasmin Hemayet Ahmed (Editor)
Khairul Islam (Editor)
Shishir Moral (Editor)

Positive and measurable progress in the health sector is one of the notable achievements for post-independence Bangladesh. This book has documented this fascinating story. Contributed by 103 renowned and reputed health experts, researchers, academics, and journalists, it comprises of 20 Chapters. By reading this, readers will get a good idea of ​​what changes have happened in Bangladesh’s health sector since independence, how much progress has been made and how unique are these in comparison to selected neighbouring countries. The book is also forward-looking as it discusses the current and future challenges. The Book, “50 years of Independence: Advances in Health” is a must-read for all interested in human development, particularly in the health sector.

Contents
Chapter 1 Introduction: Freedom as gateway to human development
Chapter 2 Health Policy Review
Chapter 3 Fifty Years of Family Planning in Bangladesh
Chapter 4 A quiet revolution: Women, Men, Adolescents and Children’s Health
Chapter 5 Disasters, epidemics and public health
Chapter 6 The Nutrition Scenario
Chapter 7 50 Years of Independence: Safe Drinking Water, Sanitation and Hygiene
Chapter 8 Selected Public Health Programmes: EPI and ORT
Chapter 9 Prevention and control of key non-communicable diseases and their risk-factors
Chapter 10 Pharmaceuticals: Policy, Production and Impact
Chapter 11 Information-communication and Health
Chapter 12 Contextualizing 50 years of health achievements in Bangladesh using the social determinants of health framework
Chapter 13 NGOs in development – a sequel of the War of Liberation
Chapter 14 Non-resident Bangladeshis’ Contributions to Health Sector Development
Chapter 15 Research Capacity in Health
Chapter 16 Health infrastructure and Human resources
Chapter 17 Health Care Financing
Chapter 18 Health Sector Governance
Chapter 19 Ensuring healthcare during War of Independence
Chapter 20 Conclusion

To order this book, inbox us your name, address and phone number or directly call us at +8801917733741.

02/09/2023

Border Crossings: My Journey as a Western Muslim
Mohammad Tufael Chowdhury

Whether negotiating the mind-games of the Israeli intelligence services or performing ablutions in a London bathroom, Mohammad Chowdhury’s life as a British Muslim travelling the world brings daily challenges. Border Crossings is the story of Chowdhury’s journey, gripping in some parts and shame-inducing in others, as he describes a lifelong struggle to reconcile the British, Asian and Muslim sides of his identity, constantly dealing with the mistrust of Westerners alongside the hypocrisies of his own community and their misconception of Islam. Chowdhury’s story echoes the experience of thousands of Western Muslims who since 9/11 have been subjected to a constant barrage of questions that cast doubt over the very goodness of their faith. It is the story of a man who cries when England wins the Ashes, yet still finds himself screaming in the face of racism and religious bigotry. This timely book powerfully rejects the poisonous narrative that Muslims can no longer be trusted as honest citizens of the West.

Contents
1 British, Not Western
2 Foreigner in My Own Country
3 The Allenby Crossing
4 Memories of Sylhet
5 City of Minarets
6 City of Dreaming Spires
7 Decline of the Dynasty
8 Welcome to the No-Fly List
9 Dangerous Doodles
10 9/11 and Other Shocks
11 The Wisdom of the Shoe Shiner
12 Trusted Adviser
13 Return to Origin

To order this book, inbox us your name, address and phone number or directly call us at +8801917733741.

https://www.facebook.com/100063885796919/posts/710624157743771/?sfnsn=mo&mibextid=6aamW6
26/08/2023

https://www.facebook.com/100063885796919/posts/710624157743771/?sfnsn=mo&mibextid=6aamW6

ডিসি বইমেলায় ইউপিএল!

"বিশ্বজুড়ে বাংলা বই" এই শ্লোগানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসির ২৬-২৭ আগস্ট পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে হলিডে ইন হোটেল-এ।

ওয়াশিংটন ডিসির সকল বইপ্রেমীদের এই মেলায় জানাই সাদর আমন্ত্রণ।

#বিশ্বজুড়েবাংলাবই #ইউপিএল #জ্ঞানভিত্তিকসমাজগঠনেইউপিএল #বাংলাবই #ইংরেজিবই #ডিসিবইমেলায়ইউপিএল

মুক্তিযুদ্ধের অগ্নিসাক্ষী তেলিয়াপাড়ামুহম্মদ সায়েদুর রহমান তালুকদার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তেলিয়াপাড়া একটি তাৎপ...
24/08/2023

মুক্তিযুদ্ধের অগ্নিসাক্ষী তেলিয়াপাড়া
মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তেলিয়াপাড়া একটি তাৎপর্যপূর্ণ স্থান। সিলেট বিভাগাধীন মাধবপুরের তেলিয়াপাড়াই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর। ২৫ মার্চের নৃশংস গণহত্যার পর ভারতের সাথে জরুরি যোগাযোগস্থাপন, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারগঠনের পরিকল্পনা, সেক্টর কমান্ডারদের পারস্পরিক যোগাযোগ এবং যুদ্ধের সামরিক পরিকল্পনা প্রণয়ন-- সবেতেই সংযোগ-সেতু ও কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল তেলিয়াপাড়া। মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার ইতিহাসকে পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করেছে মুহম্মদ সায়েদুর রহমান তালুকদারের দীর্ঘদিনের গবেষণার ফল মুক্তিযুদ্ধের অগ্নিসাক্ষী তেলিয়াপাড়া। এ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বুনিয়াদের একটি অখ্যাত বয়ান পাঠকের কাছে হাজির করবে।

বইটির সূচি:
১ তেলিয়াপাড়ার অবস্থান ও পরিচিতি
২ বিদ্রোহী সেনাবাহিনীর তেলিয়াপাড়ায় আগমন
৩ তেলিয়াপাড়ায় চতুর্থ ও দ্বিতীয় ইস্ট বেঙ্গলের যৌথ সদর দপ্তর
৪ মুক্তিবাহিনীর সহযোগিতায় স্থানীয়দের ভূমিকা
৫ তেলিয়াপাড়ায় ঐতিহাসিক সেনা-সভা
৬ তেলিয়াপাড়ায় দ্বিতীয় সেনা-সভা
৭ মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনাকেন্দ্র এবং প্রথম সদর দপ্তর
৮ তেলিয়াপাড়ায় গেরিলা প্রশিক্ষণ-শিবির
৯ মুক্তিযুদ্ধের সামরিক অঞ্চল বিভাগ
১০ মুক্তিবাহিনী গঠন ও এর সাংগঠনিক কাঠামো
১১ সেনা সদর তেলিয়াপাড়া থেকে গৃহীত প্রতিরোধব্যবস্থা
১২ ৩ নম্বর সেক্টর পরিচিতি ও প্রশাসনিক বিন্যাস
১৩ স্বাধীনতার ঘোষণা-প্রসঙ্গ
১৪ স্বাধীন বাংলাদেশ সরকার গঠন-প্রসঙ্গ
১৫ তেলিয়াপাড়া সদর দপ্তরে আক্রমণ
১৬ জেনারেল ওসমানী: প্রাসঙ্গিক কিছু কথা
১৭ তেলিয়াপাড়া স্মৃতিসৌধ

বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

#ইতিহাস #মুক্তিযুদ্ধেরইতিহাস #মুক্তিযুদ্ধ #১৯৭১ #বাংলাদেশ #বাংলাবই #স্বাধীনতাযুদ্ধ #ইউপিএল #জ্ঞানভিত্তিকসমাজগঠনেইউপিএল

Welcome to UPL Books Khulna.
22/08/2023

Welcome to UPL Books Khulna.

Address

7 K. D. Ghosh Road, Heraz Market
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when UPL Books Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category