10/09/2026
গ্রন্থ ভুক্ত ১৫ টি গল্প রচনার সময়কাল প্রায় দুই দশক। ১৯৮২ থেকে ২০০৩। গল্পগুলোর বিষয় যুগোপদ কালজ ও কালোত্তীর্ণ। একটি বিশেষ সময়কে ধারণ করে তা অতিক্রম করেছে সহজেই। কাল নিরপেক্ষ এই অনুভব গল্প গুলোর বিষয়ে বয়ানে ও শিল্পায়নে। গত শতাব্দীর আশির দশকের শুরুতে আমাদের দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে এক ধরনের পালাবদল লক্ষ্য করা গিয়েছিল। জেলা সদরের কাছাকাছি গ্রামীণ জনপদের শহরের ছোঁয়া লাগায় সেই পরিবর্তন মানুষের জীবনচারে ও সাহিত্য শিল্পে লক্ষণীয়। কয়েকটি গল্পে তার প্রতিভাস স্পষ্ট। আবার কোন কোন গল্পে দেখা যায় ব্যক্তির অন্তর্গত বিবেকি অনুভব ও অস্তিত্বের গভীরতা সংকটের চিত্র। লেখক অচিন্ত্যকুমার ভৌমিক মৃত্তিকা সংলগ্ন জীবন ও ঘনিষ্ঠ মানুষ। ব্যক্তিগত জীবনচরণের মতোই তার ভাষা সহজ সরল ও অনরম্বর। কিন্তু গল্পের মানুষেরা নিরন্তর সংগ্রামশীল। সেই লড়াকু মানুষের অন্তর বয়ানের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ ভুক্ত গল্পগুলো। মাশাল্লাহ আমাদের বুকভিলা প্রকাশনী থেকে আরো একটি বই বের হলো ০১৭১১৪৪৮৭৬৮.