13/02/2026
https://www.facebook.com/100095560841945/posts/996550716873614/
রাতের আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখেছেন? এই ৭ ঋষি কারা?...
প্রাচীন কাল থেকেই সাত ঋষির কথা আলোচিত হয়েছে নানা শাস্ত্রে। পুরাণ অনুসারে সপ্তর্ষির উপরেই ভর করে আছে সনাতন ধর্ম, এঁদের উপরেই রয়েছে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করার দায়িত্ব। স্বয়ং প্রজাপতি ব্রহ্মার মন থেকে এই সাত ঋষির উৎপত্তি। জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, জ্যোতিষ ও যোগার সর্বোচ্চ স্তরে এঁরা অবস্থান করেন। জেনে নিন সাত ঋষি সম্পর্কে ও তাঁদের নামে নামাঙ্কিত আকাশের সাত তারার কথা।...
এই সপ্ত ঋষি কারা?
প্রাচীন কালের সর্বশাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত সাত ঋষিকে একসঙ্গে সপ্তর্ষি বলা হয়। বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখা ও মানব সভ্যতাকে সঠিক পথে চালনা করা সাত ঋষির দায়িত্ব। মনে করা হয়, এই সাত ঋষি আজও তাঁদের কর্মে লিপ্ত আছেন। দেহত্যাগের পর এঁরা আকাশে জোতিষ্ক হয়ে যান বলে ধর্মীয় বিশ্বাস। সেই কারণে সপ্তর্ষি মণ্ডল এঁদের নামে নামাঙ্কিত। রাতের আকাশে দেখা যায় সাত তারার এই সমষ্টিকে।
সাত ঋষির নাম...
বেদে উল্লেখিত এই সাত ঋষির নাম হলো -
1.ঋষি কাশ্যপ,
2. ঋষি অত্রি,
3. ঋষি ভরদ্বাজ,
4. ঋষি বিশ্বামিত্র,
5. ঋষি গৌতম,
6. ঋষি জমদগ্নি
7. ঋষি বশিষ্ঠ।
বৈদিক ধর্মকে এই সাত ঋষিই রক্ষা করে চলেছেন বলে মনে করা হয়।
সপ্তর্ষির পরিচয় : ...
ঋষি কাশ্যপ : ...
সপ্ত ঋষির প্রথম ঋষি কাশ্যপের ১৭ জন স্ত্রী ছিলেন। অন্যতম স্ত্রী অদিতির থেকে জন্ম হয় সকল দেবতার এবং আরও এক স্ত্রী দিতির থেকে জন্ম হয় রাক্ষসকূলের। কাশ্যপের অন্য সব স্ত্রীদের থেকেই সকল প্রাণীকূলের জন্ম হয় বলে মনে করা হয়। কাশ্যপ হলেন ব্রহ্মার মানস পুত্র মারিচির পুত্র। মহাপণ্ডিত এই ঋষির শিষ্যরাই বিশ্ব-ব্রহ্মাণ্ড সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে যান বলে প্রচলিত বিশ্বাস।
ঋষি অত্রি : ...
সত্যযুগে ব্রহ্মার ১০ পুত্রের অন্যতম হলেন ঋষি অত্রি। তাঁর স্ত্রী ছিলেন অনসূয়া। ত্রেতাযুগে অত্রির আশ্রমেই বনবাসকালে রাম, সীতা ও লক্ষ্মণ আশ্রয় নিয়েছিলেন। অত্রির পুত্র হলেন দত্তাত্রেয়। পৌরাণিক ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী অত্রি কৃষিকাজ ও বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
ঋষি ভরদ্বাজ : ...
সপ্তর্ষির অন্যতম ঋষি ভরদ্বাজ বহু পুরাণ ও পুঁথির রচয়িতা। তাঁর রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম আয়ুর্বেদ। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন মহাভারতে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য।
ঋষি বিশ্বামিত্র : ...
সপ্তর্ষি মণ্ডলের চতু্র্থ ঋষি বিশ্বামিত্রই রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র। তিনি প্রথম জীবনে ছিলেন রাজা, পরে সন্ন্যাস গ্রহণ করেন। নিজের ক্ষমতার দ্বারা ইনি জীবিত অবস্থাতেই ত্রিশঙ্কু অবস্থায় স্বর্গ দর্শন করেন।
ঋষি গৌতম : ...
ঋষি গৌতমের স্ত্রীর নাম অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে তাঁকে পাথরে পরিণত করেছিলেন গৌতম। রামচন্দ্রের কৃপায় প্রাণ ফিরে পান অহল্যা। ঋষি গৌতমই গঙ্গাকে ব্রহ্মাগিরি পর্বতে নিয়ে আসেন।
ঋষি জমদগ্নি : ...
সপ্তর্ষি মণ্ডলের ষষ্ঠ ঋষি ছিলেন জমদগ্নি। এই জমদগ্নিরই পুত্র ছিলেন পরশুরাম। নারায়ণের অন্যতম অবতার পরশুরাম ২১ বার পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন।
ঋষি বশিষ্ঠ : ...
সপ্তম ঋষি বশিষ্ঠ ছিলেন রাজা দশরথের চার সন্তানের গুরু। রামায়ণের রঘুকূলের পারিবারিক গুরু ছিলেন তিনি। রাজা দশরথ, রামচন্দ্র ও তাঁর ভাইদের শিক্ষা প্রদান করেছিলেন তিনি।
Courtesy:-Devotional Videos.
শুভমস্তু,
Acharya Shankhaa।
আমাদের পেজ
https://www.facebook.com/share/19MdMprPri/ ফলো করুন আরও এমন তথ্যবহুল পোস্টের জন্য।
__________________________________________
Have you seen the Saptarshi Mandal in the night sky? Who are these Seven Sages?
Since ancient times, the Seven Sages have been discussed in many scriptures. According to the Puranas, Sanātana Dharma rests upon the Saptarshi, and upon them lies the responsibility of preserving the universe. These seven sages originated from the mind of Prajapati Brahma himself. They stand at the highest level of knowledge, science, religion, astrology, and yoga. Learn about the Seven Sages and the seven stars in the sky named after them.
⸻
Who are the Saptarshi?
The seven great sages of ancient times, who were masters of all scriptures, are collectively known as the Saptarshi. Maintaining the balance of the universe and guiding human civilization on the right path is their responsibility. It is believed that these seven sages are still engaged in their divine work. According to religious belief, after leaving their physical bodies, they became celestial bodies in the sky. Hence, the constellation Saptarshi Mandal is named after them. This group of seven stars can be seen in the night sky.
⸻
Names of the Seven Sages
The names of the seven sages mentioned in the Vedas are:
1. Sage Kashyapa
2. Sage Atri
3. Sage Bharadvaja
4. Sage Vishwamitra
5. Sage Gautama
6. Sage Jamadagni
7. Sage Vashistha
It is believed that these seven sages continue to protect and uphold Vedic Dharma.
⸻
Introduction to the Saptarshi
Sage Kashyapa
Sage Kashyapa, the first among the Saptarshi, had seventeen wives. From his wife Aditi were born all the gods, and from another wife, Diti, the demon clans were born. From his other wives, all living beings are believed to have originated. Kashyapa was the son of Marichi, a mind-born son of Brahma. According to tradition, the disciples of this great sage carried forward the work of creation of the universe.
Sage Atri
Sage Atri was one of the ten sons of Brahma in the Satya Yuga. His wife was Anasuya. During the Treta Yuga, Lord Rama, Sita, and Lakshmana took refuge in Atri’s hermitage during their exile. Atri’s son was Dattatreya. In ancient India, Atri was a renowned scientist who made significant contributions to agriculture and scientific studies.
Sage Bharadvaja
Sage Bharadvaja, one of the Saptarshi, was the author of many Puranas and manuscripts. One of his most notable works is Ayurveda. His son was Dronacharya, the weapons master of both the Pandavas and the Kauravas in the Mahabharata.
Sage Vishwamitra
The fourth sage of the Saptarshi Mandal, Vishwamitra, composed the Gayatri Mantra. In his early life, he was a king and later renounced worldly life to become an ascetic. Through his spiritual power, he is believed to have witnessed heaven while still alive, creating the state known as Trishanku.
Sage Gautama
Sage Gautama’s wife was Ahalya. Due to a curse by Gautama, Ahalya was turned into stone, and she later regained life through the grace of Lord Rama. Sage Gautama is also believed to have brought the river Ganga to the Brahmagiri mountain.
Sage Jamadagni
The sixth sage of the Saptarshi Mandal was Jamadagni. His son was Parashurama, one of the incarnations of Lord Narayana. Parashurama is believed to have annihilated the Kshatriyas twenty-one times from the earth.
Sage Vashistha
The seventh sage, Vashistha, was the guru of King Dasharatha’s four sons. He was the family priest of the Raghu dynasty in the Ramayana and imparted education to King Dasharatha, Lord Rama, and his brothers.
⸻
Courtesy: Devotional Videos
Shubhamastu,
Acharya Shankhaa
Please follow our page https://www.facebook.postscom/share/19MdMprPri/ for such informative posts
________________________________________
**ra